ওয়াশিংটনের বার্তা নিয়ে তেহরানে পাকিস্তানের সেনাপ্রধান

আপডেট : ১৫ এপ্রিল ২০২৬, ১১:১০ পিএম

ইরানের বিরুদ্ধে চলমান মার্কিন-ইসরাইলি আগ্রাসন বন্ধ ও মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাত এড়াতে আবারও কূটনৈতিক তৎপরতা জোরদার করেছে ইসলামাবাদ। মধ্যস্থতার অংশ হিসেবে পাকিস্তান সেনাবাহিনীর প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির তেহরানে পৌঁছেছেন। 

বুধবার ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনা পুনরায় শুরু করার বিষয়ে উচ্চ-পর্যায়ের বৈঠক করার জন্য একটি প্রতিনিধিদলের অংশ হিসেবে মুনির ইরানে যান। 

এদিন তেহরানে পৌঁছানোর পর ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি সেনাপ্রধান আসিম মুনিরের নেতৃত্বে আসা পাকিস্তানি প্রতিনিধিদলকে স্বাগত জানান।

এর আগে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছিল যে, এই উচ্চপর্যায়ের পাকিস্তানি প্রতিনিধিদলটি ওয়াশিংটন থেকে একটি নতুন বার্তা নিয়ে আসবে এবং দ্বিতীয় দফা আলোচনা বিষয়ে উদ্যোগ নেবে।  

পাকিস্তান সামরিক বাহিনীও ফিল্ড মার্শাল আসিম মুনিরের তেহরানে পৌঁছানোর বিষয়টি নিশ্চিত করেছে। 

এছাড়া বুধবার ইরানের একটি ঊর্ধ্বতন সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে, মুনির, যিনি গত দফার আলোচনায় মধ্যস্থতা করেছিলেন, তিনি দুই পক্ষের মধ্যে “দূরত্ব কমাতে” ইরানে এসেছেন। 

এদিকে ইরানের সঙ্গে যুদ্ধ কার্যত শেষের পথে—এমন ইঙ্গিত দিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্ববাসীকে সামনে “অসাধারণ দু’টি দিনের” জন্য প্রস্তুত থাকতে বলেছেন। 

পাকিস্তান, ইরান এবং উপসাগরীয় দেশগুলোর কর্মকর্তারা বলেছেন যে, আগামী দিনগুলোতে উভয় পক্ষই ইসলামাবাদে ফিরতে পারে।

এর আগে গেলো সপ্তাহে যুদ্ধ শেষ করার বিষয়ে কোনো চুক্তি ছাড়াই ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যকার আলোচনা শেষ হয়। এর ফলে নতুন উত্তেজনা ছড়াই মধ্যপ্রাচ্যে। একই সাথে বাড়তে থাকে জ্বালানির দাম। 

আরবিএস
ইরানের ওপর মার্কিন বিমান হামলা জোরদার করার পাশাপাশি যুদ্ধের পরিধি আরও বাড়ানোর হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে বিশ্লেষকদের মতে, তেহরানকে নতি স্বীকার করাতে ওয়াশিংটনের এই সামরিক...
আমেরিকা ও ইরানের মধ্যে এক মাসের ভঙ্গুর যুদ্ধবিরতি চুক্তি গত সপ্তাহে ভেস্তে যাওয়ার পর মধ্যপ্রাচ্যে আবারও পূর্ণাঙ্গ যুদ্ধের দামামা বেজে উঠেছে। শনিবার মার্কিন সামরিক বাহিনী নিশ্চিত করেছে, জর্ডানে...
আমেরিকার সাথে স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তিকে কেন্দ্র করে তীব্র অভ্যন্তরীণ কোন্দল ও চরম রাজনৈতিক অস্থিরতার মুখে পড়েছে ইরান। দেশটির কট্টরপন্থীরা বর্তমান দৃশ্যমান নেতৃত্বের বিরুদ্ধে এক নীরব অভ্যুত্থান...
যুক্তরাষ্ট্রের উটাহ অঙ্গরাজ্যের একটি শপিং মলে সচারচরের একটি কর্মব্যস্ত দিন মুহূর্তেই যেন রূপ নিল এক বিভীষিকাময় রক্তাক্ত অধ্যায়ে। শুধু ধর্মীয় পরিচয়ের কারণে উগ্র বর্ণবাদী ও চরমপন্থী এক শ্বেতাঙ্গ...
ভারতের জাতীয় রাজধানী দিল্লিতে নিট-ইউজি ২০২৬ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে সংসদ অভিমুখে অগ্রসর হওয়া তেলাপোকা জনতা পার্টি (সিজেপি)-র নেতৃত্বাধীন বিক্ষোভকারীদের ওপর দিনভর ব্যাপক...
অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন হত্যাসহ হয়রানিমূলক মামলাগুলো যাচাই-বাছাই করে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদীয়...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর