মাদুরোকে ধরার অভিযানে অংশ নেয়া মার্কিন সেনার বিরুদ্ধে মামলা, জানা গেলো কারণ

আপডেট : ২৪ এপ্রিল ২০২৬, ০২:১৪ পিএম

ভেনেজুয়েলার সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ধরতে পরিচালিত মার্কিন সামরিক অভিযানের গোপন তথ্য ব্যবহার করে অনলাইন পূর্বাভাসভিত্তিক বাজিতে অংশ নেওয়ার অভিযোগে এক মার্কিন সেনার বিরুদ্ধে মামলা হয়েছে। মার্কিন বিচার বিভাগ বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে।

বার্তা সংস্থা এএফপি বলছে, অভিযুক্ত সেনা সদস্য গ্যানন ক্যান ভ্যান ডেইক (৩৮) নর্থ ক্যারোলাইনার ফায়েটভিলের বাসিন্দা। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি ওই গোপন তথ্য ব্যবহার করে অনলাইন প্ল্যাটফর্মে বাজি ধরে চার লাখ ডলারের বেশি আয় করেছেন।

বিচার কর্মকর্তারা জানান, ভ্যান ডেইক ওই অভিযানের পরিকল্পনা ও বাস্তবায়নের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন। তিনি ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে মার্কিন সেনা মোতায়েন এবং মাদুরোকে ক্ষমতাচ্যুত করার সম্ভাবনা নিয়ে বাজি ধরেন।

চলতি বছরের ৩ জানুয়ারি মার্কিন বাহিনী কারাকাসে হামলা চালায়। অভিযানে মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে গ্রেফতার করা হয়। পরে তাদের মাদক পাচারের অভিযোগে বিচারের মুখোমুখি করতে নিউইয়র্কে নেওয়া হয়।

ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল টড ব্ল্যাঞ্চ এক বিবৃতিতে বলেন, দায়িত্ব পালনের জন্য সেনাসদস্যদের কাছে গোপন জানানো হয়। ব্যক্তিগত আর্থিক লাভের জন্য সেই তথ্য ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ।

সব অভিযোগে দোষী সাব্যস্ত হলে ভ্যান ডাইকের সর্বোচ্চ ৫০ বছর কারাদণ্ড হতে পারে।

অভিযোগপত্রে ভ্যান ডেইকের বিরুদ্ধে একাধিক অভিযোগ আনা হয়েছে। এর মধ্যে রয়েছে ওয়্যার জালিয়াতি, অবৈধ আর্থিক লেনদেন এবং কমোডিটি এক্সচেঞ্জ আইন লঙ্ঘনের তিনটি অভিযোগ।

এর আগে চলতি বছর একই ধরনের ঘটনায় অনলাইন বাজির একটি প্ল্যাটফর্মে ছয়টি অ্যাকাউন্ট থেকে যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালাবে- এমন পূর্বাভাস ধরে বাজি ধরে ১২ লাখ ডলার লাভের অভিযোগও উঠে। ওই ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি। তবে এতে হোয়াইট হাউস বা প্রেসিডেন্ট ট্রাম্পের সম্পৃক্ততার কোনো প্রমাণ পাওয়া যায়নি।

আরবিএস
দীর্ঘ দুই দশকেরও বেশি সময় ধরে চলা রক্তক্ষয়ী সংঘাত ও সামরিক উপস্থিতির অবসান ঘটিয়ে বুধবার (৩০ সেপ্টেম্বর) ইরাক থেকে আনুষ্ঠানিকভাবে তাদের সব সেনা প্রত্যাহার সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্র। কুর্দিস্তানের...
দীর্ঘ দুই দশকের রক্তক্ষয়ী সংঘাত ও সাড়ে চার হাজার মার্কিন সেনার আত্মত্যাগের স্মৃতি বিজড়িত পথ বেয়ে অবশেষে মধ্যপ্রাচ্যের রণক্ষেত্র ইরাক ছাড়ছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। বুধবরের মধ্যে দেশটিতে...
যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ ইরান যুদ্ধে পেন্টাগন আনুষ্ঠানিকভাবে যত সেনা মৃত্যুর খবর প্রকাশ্যে স্বীকার করেছে, বাস্তবে নিহতের সংখ্যা তার চেয়েও বেশি বলে এক প্রতিবেদনে দাবি করেছে প্রভাবশালী মার্কিন...
চলমান ইরান যুদ্ধের কারণে প্যাট্রিয়ট ইন্টারসেপ্টর ও দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের মতো স্পর্শকাতর মার্কিন অস্ত্র ভাণ্ডারে মারাত্মক সংকট তৈরি হয়েছে, গণমাধ্যমে এমন গোপন তথ্য ফাঁস হয়ে যাওয়ার পর নজিরবিহীন...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর