লেবানন-ইসরাইল যুদ্ধবিরতি আরও তিন সপ্তাহ বাড়লো

আপডেট : ২৪ এপ্রিল ২০২৬, ১২:৩৭ পিএম

লেবানন ও ইসরাইলের মধ্যে চলমান নাজুক যুদ্ধবিরতির মেয়াদ আরও তিন সপ্তাহ বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সময়ে মধ্যপ্রাচ্যের যুদ্ধ অবসানে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের আলোচনা স্থবির হয়ে আছে।

বৃহস্পতিবার ওয়াশিংটনে দুই দেশের রাষ্ট্রদূতদের সঙ্গে বৈঠকের সময় ট্রাম্প এই ঘোষণা দেন।

সাম্প্রতিক সময়ে লেবাননে ইসরাইলের হামলা এবং ইরান-সমর্থিত হিজবুল্লাহর নতুন করে রকেট হামলার ঘটনাও ঘটেছে। তবে হিজবুল্লাহ এ আলোচনায় অংশ নেয়নি। আগের যুদ্ধবিরতির মেয়াদ রোববার শেষ হওয়ার কথা ছিল। 

ট্রাম্প বৃহস্পতিবার সাংবাদিকদের বলেন, ‘আমি মনে করি শান্তি প্রতিষ্ঠার একটি খুব ভালো সম্ভাবনা আছে। আমার ধারণা, এটি সহজ হবে।’

তবে এর আগে তিনি ইরানের সঙ্গে যুদ্ধ দ্রুত শেষ করার বিষয়ে তাড়াহুড়ো না থাকার কথা বলেন। একই সঙ্গে সতর্ক করে বলেন, ‘ইরানের জন্য সময় ফুরিয়ে আসছে।’ মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের তৃতীয় বিমানবাহী রণতরী পৌঁছানোর প্রেক্ষাপটে তিনি এ মন্তব্য করেন।

ইরানি গণমাধ্যম জানিয়েছে, রাজধানী তেহরানে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। দুই সপ্তাহ আগে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর এটিই প্রথম বিস্ফোরণের ঘটনা। তবে এর কারণ নিশ্চিত হওয়া যায়নি।

এক ইসরাইলি নিরাপত্তা সূত্র এএফপি’কে জানিয়েছে, বর্তমানে তারা ইরানে কোনো হামলা চালাচ্ছে না।

এদিকে পাকিস্তানে সম্ভাব্য শান্তি আলোচনা অনিশ্চয়তার মুখে রয়েছে। হরমুজ প্রণালি ঘিরে চলমান উত্তেজনা নিরসনে কূটনৈতিক অগ্রগতির কোনো লক্ষণ দেখা যাচ্ছে না।

যুদ্ধবিরতির পর যুক্তরাষ্ট্র ও ইরান এখন হরমুজ প্রণালিকে কেন্দ্র করে অবস্থান নিয়েছে। বিশ্বের প্রায় এক-পঞ্চমাংশ তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এই পথ দিয়ে পরিবাহিত হয়। যুদ্ধের প্রতিক্রিয়ায় ইরান কার্যত এই প্রণালি বন্ধ করে দিয়েছে।

ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে বলেন, ‘আমার হাতে অফুরন্ত সময় আছে, কিন্তু ইরানের হাতে নেই, তাদের সময় ফুরিয়ে আসছে!’

বৃহস্পতিবার ইরানের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহারের আশঙ্কা নাকচ করে দিয়েছেন ট্রাম্প। তবে এর আগেই তিনি মার্কিন নৌবাহিনীকে নির্দেশ দিয়েছেন, হরমুজ প্রণালীতে মাইন বসানো অবস্থায় কোনো ইরানি নৌযান পাওয়া গেলে যেন তা ধ্বংস করা হয়।

বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী জানায়, বিমানবাহী রণতরী ইউএসএস জর্জ এইচ ডব্লিউ বুশ মধ্যপ্রাচ্যে পৌঁছেছে। ফলে সেখানে এখন যুক্তরাষ্ট্রের তিনটি রণতরী মোতায়েন রয়েছে।

মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে জানায়, বৃহস্পতিবার দ্বিতীয় রণতরীটি লোহিত সাগরে ছিল এবং তৃতীয়টিও ওই অঞ্চলে অবস্থান করছে।

ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা জানায়, পশ্চিম তেহরানে ‘বিমান প্রতিরক্ষা ব্যবস্থার গোলাবর্ষণের শব্দ’ শোনা গেছে।

অন্যদিকে মেহর সংবাদ সংস্থা জানায়, ‘শত্রু লক্ষ্যবস্তু’ মোকাবিলায় রাজধানীর বিভিন্ন স্থানে প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে।

এর আগে ভারত মহাসাগরে ইরান থেকে তেল বহনকারী একটি জাহাজে অভিযান চালিয়ে সেটি আটক করে যুক্তরাষ্ট্র।

একই সঙ্গে ইরানের এক জ্যেষ্ঠ কর্মকর্তা দাবি করেছেন, হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজ থেকে আদায়কৃত টোল থেকে তাদের প্রথম আয় জমা হয়েছে।

ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাটজ বলেন, ‘আমরা যুক্তরাষ্ট্রের ‘সবুজ সংকেত’-এর অপেক্ষায় আছি। প্রথমত খামেনি শাসনব্যবস্থার পতন ঘটাতে এবং ইরানকে অন্ধকার যুগে ফিরিয়ে নিতে।’

ইরান জানিয়েছে, যতদিন যুক্তরাষ্ট্র তাদের বন্দরগুলোতে নৌ অবরোধ বজায় রাখবে, ততদিন হরমুজ প্রণালি পুরোপুরি খুলবে না। কেবল নিজেদের অনুমোদিত সীমিতসংখ্যক জাহাজকে চলাচলের সুযোগ দেওয়া হবে।

যুক্তরাষ্ট্র ইরানের ওপর নৌ অবরোধ আরোপ করেছে। এর অংশ হিসেবে বৃহস্পতিবার মার্কিন প্রতিরক্ষা দপ্তর (পেন্টাগন) জানায়, ভারত মহাসাগরে ‘মেরিটাইম ইন্টারডিকশন’ অভিযানে ইরান থেকে তেল বহনকারী ‘এম/টি ম্যাজেস্টিক এক্স’ নামের নিষেধাজ্ঞাপ্রাপ্ত পতাকাবিহীন একটি জাহাজে তল্লাশি চালানো হয়েছে।

আরবিএস
ইসরাইলগামী ফ্লাইদুবাইয়ের এফজেড-১০৭৩ ফ্লাইটে মধ্যআকাশে ঘটে গেল এক রোমাঞ্চকর ও হাড়হিম করা ঘটনা! উড্ডয়নরত বিমানে আচমকা কুঠার হাতে মূল পাইলটের ওপর ঝাঁপিয়ে পড়েন বিমানটির কো-পাইলট। ১৭০ জনেরও বেশি যাত্রী...
দুবাই থেকে ইসরাইলের তেল আবিবগামী ফ্লাইদুবাইয়ের একটি যাত্রীবাহী বিমানে মাঝআকাশে ককপিটের ভেতরে দুই পাইলটের মধ্যে নজিরবিহীন ও রক্তক্ষয়ী মারামারির ঘটনা ঘটেছে! এই সহিংস গোলযোগের কারণে বিমানটি নিয়ন্ত্রণ...
আগামী ২৭ অক্টোবরের সাধারণ নির্বাচনের মাত্র এক মাস আগে এক চাঞ্চল্যকর ও নজিরবিহীন কূটনৈতিক পদক্ষেপে সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) গোপনে সফর করেছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। একটি...
গোপনে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি সফর করেছেন মধ্যপ্রাচ্যের কসাই খ্যাত ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সেখানে দেশটির প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদের সঙ্গে বৈঠক করেছেন তিনি। 
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর