৬০ বছরের দ্রাবিড় দুর্গ ভেঙে তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী বিজয়

আপডেট : ১০ মে ২০২৬, ১১:২২ এএম

তামিলনাড়ুর রাজনীতিতে দীর্ঘ ছয় দশকের দ্রাবিড় আধিপত্যের অবসান ঘটিয়ে ইতিহাস গড়লেন অভিনেতা থেকে রাজনীতিক বনে যাওয়া থালাপতি বিজয়। রোববার (১০ মে) সকালে চেন্নাইয়ের এক বর্ণাঢ্য অনুষ্ঠানে রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন তামিলাগা ভেট্টিরি কাঝাগাম (টিভিকে) প্রধান। এর মধ্য দিয়ে প্রায় ৬০ বছর পর ডিএমকে ও এআইএডিএমকের বাইরে কোনো অ-দ্রাবিড় রাজনৈতিক দলের সরকার প্রতিষ্ঠিত হলো তামিলনাড়ুতে।

গত মাসে অনুষ্ঠিত বিধানসভা নির্বাচনে বিজয়ের দল টিভিকে ১০৮টি আসনে জয়লাভ করে। তবে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ১১৮টি আসনের ‘ম্যাজিক ফিগার’ স্পর্শ করতে গত চারদিন তামিলনাড়ু জুড়ে চলেছে তুমুল রাজনৈতিক নাটকীয়তা। এই সময়ে রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকারের সঙ্গে চার দফা বৈঠক এবং সম্ভাব্য মিত্রদের সঙ্গে দীর্ঘ আলোচনার পর অবশেষে প্রয়োজনীয় সমর্থন জোগাড় করতে সক্ষম হন ৫১ বছর বয়সী এই নেতা।

গত শনিবার রাজ্যপালের কাছে দেওয়া সমর্থনপত্রে বিজয় জানান, টিভিকের নিজস্ব বিধায়কদের পাশাপাশি বেশ কিছু সমমনা দল তাকে সমর্থন দিচ্ছে। জোটের বর্তমান চিত্রটি হলো- টিভিকের ১০৮ জন বিধায়ক (বিজয় নিজে দুটি আসনে জয়ী হওয়ায় একটি ছেড়ে দিতে হবে), কংগ্রেসে পাঁচজন, ভিসিকে দুইজন, সিপিআই দুইজন. সিপিআই (এম) দুইজন, আইইউএমএল  দুইজন। মোট সমর্থক ১২০ জন বিধায়ক।

১৯৬৭ সালের পর এই প্রথম তামিলনাড়ুর শাসনভার এমন কোনো দলের হাতে গেল যারা রাজ্যের প্রধান দুই দ্রাবিড় শিবিরের (ডিএমকে ও এআইএডিএমকে) সদস্য নয়। বিজয়ের এই ঐতিহাসিক শপথ গ্রহণকে কেন্দ্র করে গোটা চেন্নাই জুড়ে উৎসবের আমেজ বিরাজ করছে। তার সমর্থকরা এই জয়কে তামিল রাজনীতির এক ‘নতুন সূর্যোদয়’ হিসেবে অভিহিত করছেন।

শপথ গ্রহণ শেষে মুখ্যমন্ত্রী হিসেবে বিজয় এখন রাজ্য পরিচালনায় তার নতুন মন্ত্রিসভা এবং কর্মপরিকল্পনা ঘোষণা করবেন। তবে রাজনৈতিক এই যাত্রার প্রথম বড় পরীক্ষা এখনো বাকি। রাজ্যপালের নির্দেশ অনুযায়ী, আগামী ১৩ মে’র মধ্যে তাকে বিধানসভায় আনুষ্ঠানিকভাবে সংখ্যাগরিষ্ঠতার প্রমাণ দিতে হবে।

একাত্তর/এসি
ভারতের তামিলনাড়ুর রাজনীতিতে নাটকীয় মোড়! মুখ্যমন্ত্রী বিজয় থালাপাতির ব্যক্তিগত স্টাফ হিসেবে এক জ্যোতিষীকে নিয়োগ দিয়ে যে বিতর্কের সূত্রপাত হয়েছিল, শেষ পর্যন্ত প্রবল চাপের মুখে সেই সিদ্ধান্ত থেকে সরে...
তামিলনাড়ুর রাজনীতিতে এক ঐতিহাসিক পরিবর্তনের পর সৌজন্যের এক বিরল ছবি দেখা গেল চেন্নাইয়ের আলওয়ারপেটে। বিধানসভা নির্বাচনে নজিরবিহীন জয়ের পর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার ঠিক একদিন পরেই প্রাক্তন...
তামিলনাড়ুর রাজনীতির আঙিনায় পা রেখেই নিজের জাত চেনালেন থালাপাতি সি. জোসেফ বিজয়। আজ মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পরপরই তিনি এমন কিছু ফাইলে সই করেছেন, যা তাঁর নির্বাচনী প্রতিশ্রুতির প্রতিফলন। একদিকে...
তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেয়ার পর নিজের প্রথম ভাষণেই রাজনৈতিক অবস্থান স্পষ্ট করে দিয়েচেন থালাপাতি সি. জোসেফ বিজয়। গত চার দিনের রুদ্ধশ্বাস নাটকীয়তা শেষে রোববার তিনি সোজা জানিয়ে দেন,...
আমেরিকার সাথে স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তিকে কেন্দ্র করে তীব্র অভ্যন্তরীণ কোন্দল ও চরম রাজনৈতিক অস্থিরতার মুখে পড়েছে ইরান। দেশটির কট্টরপন্থীরা বর্তমান দৃশ্যমান নেতৃত্বের বিরুদ্ধে এক নীরব অভ্যুত্থান...
ঢাকায় কর্মরত কুমিল্লা জেলার সাংবাদিকদের সংগঠন ‘কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকা’র (সিজেএফডি) নির্বাহী কমিটির নির্বাচন-২০২৬ সম্পন্ন হয়েছে। এতে সভাপতি পদে দৈনিক ইনকিলাবের বিশেষ প্রতিনিধি সাঈদ আহমেদ খান...
সরকারের নির্বাচনী অঙ্গীকারের অংশ হিসেবে বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত বাংলাদেশি রেমিট্যান্স যোদ্ধাদের জন্য ‘প্রবাসী কার্ড’ চালুর উদ্যোগ নিয়েছে সরকার। আগামী আগস্টের মাঝামাঝি সময়ে এই কার্ডের...
একটি দুর্ঘটনা শুধু কয়েকটি প্রাণই কেড়ে নেয় না, বদলে দেয় অসংখ্য মানুষের জীবন। রেখে যায় এমন কিছু ক্ষত, যা হৃদয়ের গভীরে রয়ে যায়। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের মর্মান্তিক বিমান দুর্ঘটনার পর...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর