খামেনির আনুষ্ঠানিক অন্ত্যেষ্টিক্রিয়া শুরু, স্পিকার হাফিজের শ্রদ্ধা

আপডেট : ০৪ জুলাই ২০২৬, ১২:২৭ পিএম

ইরানের নিহত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষে গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, বীর বিক্রম।

শনিবার (৪ জুলাই) তেহরানের গ্র্যান্ড মোসাল্লায় আয়োজিত এক ভাবগাম্ভীর্যপূর্ণ অনুষ্ঠানে তিনি খামেনির বিদেহী আত্মার জন্য দোয়া করেন এবং শোক বইতে সই করেন। পরে স্পিকার ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানসহ দেশটির উচ্চপদস্থ নেতৃবৃন্দের সাথে সাক্ষাৎ করে বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষ থেকে শোকসন্তপ্ত ইরানি জাতির প্রতি গভীর সহমর্মিতা ও শোকবার্তা পৌঁছে দেন।

এর আগে, রাষ্ট্রীয় এই শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দিতে শুক্রবার তেহরান পৌঁছালে স্পিকার হাফিজ উদ্দিন আহমদকে বিমানবন্দরে উষ্ণ অভ্যর্থনা জানান ইরানের ডেপুটি স্পিকার হামিদ রেজা হাজি বাবাই।

তেহরানে ইরানের ইসলামিক কনসালটেটিভ অ্যাসেম্বলির স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফের সঙ্গে এক দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। বৈঠকে তিনি ইরানের সর্বোচ্চ নেতার নির্মম হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানান এবং দুদেশের মধ্যকার শতাব্দী প্রাচীন বন্ধুত্ব, গভীর সাংস্কৃতিক ও কূটনৈতিক সম্পর্কের কথা পুনর্ব্যক্ত করেন।

সম্প্রতি ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত শান্তি সমঝোতা স্মারক বাস্তবায়নে স্পিকার গালিবাফের গঠনমূলক ভূমিকার ভূয়সী প্রশংসা করেন বাংলাদেশের স্পিকার। তিনি আশা প্রকাশ করেন, এই চুক্তি ইরানসহ সমগ্র অঞ্চলে স্থায়ী শান্তি ও স্থিতিশীলতা আনবে। একই সাথে তিনি দ্বিপাক্ষিক সম্পর্কের ধারা বজায় রাখতে ইরানের স্পিকারকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান।

সফরকালে ইরানের ক্রীড়া মন্ত্রী আহমাদ দুনিয়ামালীর সঙ্গেও একটি বৈঠক করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। বৈঠকে ইরানের ক্রীড়ামন্ত্রী তাদের দেশে ক্রিকেট খেলার উন্নয়নে বাংলাদেশের সহায়তা কামনা করেন এবং দুই দেশের মধ্যে ক্রীড়া সহযোগিতা সম্প্রসারণে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের আগ্রহ প্রকাশ করেন। স্পিকার এই বার্তা বাংলাদেশের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর কাছে পৌঁছে দেওয়ার আশ্বাস দেন। পরে তিনি ইরান রেডিও’র বাংলা বিভাগকে একটি সাক্ষাৎকার দেন।

এদিকে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা ও ইরানের তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, শনিবার সকাল থেকেই সর্বোচ্চ নেতাকে শেষ শ্রদ্ধা জানাতে তেহরানের গ্র্যান্ড মোসাল্লা ও এর আশপাশের সড়কগুলোতে লাখ লাখ মানুষের ঢল নেমেছে। তেহরানের মেট্রো স্টেশনগুলোতে ছিল উপচে পড়া ভিড়।

চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি মার্কিন-ইসরায়েলি হামলায় নিহত হন আয়াতুল্লাহ আলি খামেনি। তার এই সপ্তাহব্যাপী দাফন প্রক্রিয়ার অংশ হিসেবে শুক্রবার থেকেই শ্রদ্ধা নিবেদন শুরু হয়। শুক্রবার খামেনির প্রতি শ্রদ্ধা জানানোর সময় ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ এবং পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি আবেগাপ্লুত হয়ে অঝোরে কেঁদে ফেলেন, যা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

তেহরানের গভর্নর মোহাম্মদ সাদেক মোতামাদিয়ান জানিয়েছেন, শহীদ নেতার বিদায় অনুষ্ঠানকে কেন্দ্র করে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। প্রেস টিভির প্রতিবেদন অনুযায়ী, খামেনির প্রতি শ্রদ্ধা জানাতে আয়োজিত এই অনুষ্ঠানে ইরানের শীর্ষ কর্মকর্তা ছাড়াও বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান, বিদেশি বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং উচ্চপদস্থ প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

একাত্তর/এসি
পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ বলে ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর নৌবাহিনী।  সেই সঙ্গে ওই জলসীমায় শুক্রবার থেকে এ...
ইরান যাতে কোনোভাবেই পারমাণবিক অস্ত্রের মালিক হতে না পারে, তা নিশ্চিত করতে দেশটির পরমাণু কর্মসূচির সঙ্গে যুক্ত ভূগর্ভস্থ গুরুত্বপূর্ণ কেন্দ্র পিকঅ্যাক্স মাউন্টেনে সামরিক হামলার ইঙ্গিত দিয়েছেন...
ছয় মাসেরও বেশি সময় ধরে চলা ইরান-যুক্তরাষ্ট্র রক্তক্ষয়ী যুদ্ধ যখন এক চরম অনিশ্চয়তায় দাঁড়িয়ে রয়েছে, ঠিক তখনই মার্কিন সামরিক বাহিনীর এক বিস্ফোরক পরিকল্পনা সামনে এসেছে। পারমাণিক বোমার বাইরে দেশটির হাতে...
বিশ্বের অন্যতম প্রধান ও স্পর্শকাতর জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালী ঘিরে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে সামরিক আধিপত্য বিস্তারের চরম ও বেপরোয়া লড়াই শুরু হয়েছে। ওয়াশিংটনের অনমনীয় অর্থনৈতিক অবরোধ এবং...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর