মাইন অপসারণ করে হরমুজে যৌথ করিডোর চালুর পরিকল্পনা ইরান-ওমানের

আপডেট : ২৬ আগস্ট ২০২৬, ০৫:১৬ পিএম

হরমুজ প্রণালীতে নিরাপদ নৌ চলাচল পুনরায় চালু করতে যৌথভাবে অস্থায়ী নৌ করিডোর প্রতিষ্ঠা এবং প্রণালী থেকে মাইন অপসারণের উদ্যোগ নিয়েছে ইরান ও ওমান। এ নিয়ে দুই দেশের মধ্যে একটি ধাপে ধাপে বাস্তবায়নযোগ্য কাঠামো নিয়ে আলোচনা হয়েছে।

বুধবার (২৬ আগস্ট) দেশ দুটির এক যৌথ বিবৃতির বরাতে এ তথ্য জানিয়েছে তেহরানভিত্তিক সংবাদমাধ্যম পার্সটুডে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়েদ আব্বাস আরাকচি ও ওমানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়েদ বদর বিন হামাদ বিন হামুদ আল-বুসাইদি হরমুজ প্রণালী-সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। আলোচনায় দুই দেশের সার্বভৌমত্ব ও সার্বভৌম অধিকার বজায় রেখে প্রণালীতে নিরাপদ নৌ চলাচল পুনরায় চালুর গুরুত্ব তুলে ধরা হয়।

সাম্প্রতিক যুদ্ধ ও এর পরবর্তী পরিস্থিতির প্রেক্ষাপটে কৌশলগত এই জলপথে নিরাপত্তা ফিরিয়ে আনা এবং নিরাপদ নৌ চলাচল পুনরায় চালুর ভিত্তি হিসেবে একটি ধাপে ধাপে বাস্তবায়নযোগ্য কাঠামো নিয়েও আলোচনা করেছে দুই পক্ষ।

আলোচিত কাঠামোর আওতায় হরমুজ প্রণালী দিয়ে একটি যৌথ অস্থায়ী নৌ করিডোর প্রতিষ্ঠা এবং প্রণালী থেকে মাইন অপসারণের জন্য একটি যৌথ প্রকল্প বাস্তবায়নের বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে।

এ ছাড়া একটি স্থায়ী নৌ করিডোর প্রতিষ্ঠা এবং ভবিষ্যতে হরমুজ প্রণালী পরিচালনার পদ্ধতি নিয়ে সমঝোতায় পৌঁছাতে ইরান ও ওমানের মধ্যে কারিগরি আলোচনা অব্যাহত রাখার সিদ্ধান্ত হয়েছে। এ জন্য তথ্য বিনিময়, নৌ চলাচল ব্যবস্থাপনা এবং নৌ চলাচল ও নিরাপত্তাসংক্রান্ত সেবা প্রদানের একটি ব্যবস্থা গড়ে তোলার বিষয়ও আলোচনায় এসেছে।

যৌথ বিবৃতিতে ইরান ও ওমান উপসাগরীয় দেশ এবং অঞ্চলের অন্যান্য দেশগুলোর সঙ্গে যৌথ সংলাপের গুরুত্বের ওপর জোর দিয়েছে। একই সঙ্গে প্রযোজ্য আন্তর্জাতিক আইন মেনে চলা এবং উপকূলীয় দেশগুলোর সার্বভৌম অধিকারের প্রতি সম্মান জানানোর প্রয়োজনীয়তার ওপরও গুরুত্বারোপ করা হয়েছে।

ওমানের পররাষ্ট্রমন্ত্রী আল-বুসাইদি মঙ্গলবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির সঙ্গে তার গঠনমূলক আলোচনা হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, শিগগিরই হরমুজ প্রণালীতে একটি অস্থায়ী নৌপথ প্রতিষ্ঠা এবং নিরাপদ নৌ চলাচল পুনরায় শুরুর জন্য বাস্তব পদক্ষেপ ঘোষণা করা হবে।

তিনি আরও বলেন, ভবিষ্যতে হরমুজ প্রণালীর ব্যবস্থাপনার বিষয়টি সমাধান করা হবে এবং উপযুক্ত সময়ে ইসলামাবাদ সমঝোতা স্মারকের ৫ নম্বর অনুচ্ছেদের ভিত্তিতে একটি স্থায়ী সমাধানে পৌঁছানো হবে।

অন্যদিকে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি মঙ্গলবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে দৃঢ় ও ধারাবাহিক কূটনীতির মাধ্যমে শান্তি ও স্থিতিশীলতার প্রতি ইরানের অঙ্গীকার বাস্তবায়ন করা হবে।

তিনি বলেন, নতুন একটি নৌ করিডোর প্রতিষ্ঠা, যৌথভাবে মাইন অপসারণ এবং হরমুজ প্রণালীর ভবিষ্যৎ ব্যবস্থাপনার প্রস্তাবিত কাঠামো এই নীতির একটি সুস্পষ্ট উদাহরণ।

আরবিএস
পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ বলে ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর নৌবাহিনী।  সেই সঙ্গে ওই জলসীমায় শুক্রবার থেকে এ...
ইরান যাতে কোনোভাবেই পারমাণবিক অস্ত্রের মালিক হতে না পারে, তা নিশ্চিত করতে দেশটির পরমাণু কর্মসূচির সঙ্গে যুক্ত ভূগর্ভস্থ গুরুত্বপূর্ণ কেন্দ্র পিকঅ্যাক্স মাউন্টেনে সামরিক হামলার ইঙ্গিত দিয়েছেন...
ছয় মাসেরও বেশি সময় ধরে চলা ইরান-যুক্তরাষ্ট্র রক্তক্ষয়ী যুদ্ধ যখন এক চরম অনিশ্চয়তায় দাঁড়িয়ে রয়েছে, ঠিক তখনই মার্কিন সামরিক বাহিনীর এক বিস্ফোরক পরিকল্পনা সামনে এসেছে। পারমাণিক বোমার বাইরে দেশটির হাতে...
বিশ্বের অন্যতম প্রধান ও স্পর্শকাতর জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালী ঘিরে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে সামরিক আধিপত্য বিস্তারের চরম ও বেপরোয়া লড়াই শুরু হয়েছে। ওয়াশিংটনের অনমনীয় অর্থনৈতিক অবরোধ এবং...
সামাজিক মাধ্যমে তারকাদের ছবি ও চেহারা বিকৃত করে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) দিয়ে ভিডিও বানিয়ে ছড়িয়ে দেওয়ার অপসংস্কৃতি যেন থামছেই না! সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অফিশিয়াল ইনস্টাগ্রাম পেজ...
পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ বলে ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর নৌবাহিনী।  সেই সঙ্গে ওই জলসীমায় শুক্রবার থেকে এ...
দেশে হাম ও হামের উপসর্গের প্রাদুর্ভাব থামছেই না। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে আরও তিনজনের প্রাণহানি ঘটেছে। একই সময়ে সারাদেশে সন্দেহভাজন ও নিশ্চিত মিলিয়ে নতুন করে আরও এক হাজার ৩৫ জন এই...
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীসেবার মান বাড়ানো, ব্যাগেজ চুরি বা ক্ষতি রোধ করা এবং লাগেজ হ্যান্ডলিং প্রক্রিয়ায় পূর্ণ স্বচ্ছতা ফিরিয়ে আনতে এক যুগান্তকারী প্রযুক্তিভিত্তিক পদক্ষেপ গ্রহণ...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর