নাইজারে জিহাদিদের হামলায় ২৯ সৈন্য নিহত

আপডেট : ০৩ অক্টোবর ২০২৩, ০৮:৫৮ পিএম

নাইজারের পশ্চিমাঞ্চলে সন্দেহভাজন জিহাদিদের হামলায় দেশটির ২৯ সৈন্য নিহত হয়েছে। নাইজারের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে সোমবার এ কথা জানিয়েছে।

এ মর্মান্তিক হত্যার ঘটনায় দেশটিতে তিন দিনের জাতীয় শোক ঘোষণা করা হয়েছে। খবর এএফপি’র।

টেলিভিশনে প্রচারিত মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, শতাধিক সন্ত্রাসী সৈন্যদের লক্ষ্য করে ব্যাপক হামলা চালায়। তারা এ ভয়াবহ  হামলায় বিভিন্ন বিস্ফোরক ডিভাইস এবং কামিকাজি গাড়ি ব্যবহার করে।

সেখানে হামলায় দুই সৈন্য মারাত্মকভাবে আহত হয় এবং সৈন্যদের অভিযানে বেশ কিছু সন্ত্রাসীও নিহত হয় বলেও বিবৃতিতে বলা হয়।

মন্ত্রণালয় জানায়, ওই অঞ্চলে ইসলামিক স্টেট গ্রুপের হুমকি মোকাবেলায় সামরিক বাহিনীর অভিযান চলাকালে দেশটির মালি সীমান্তের কাছে জিহাদিদের এমন হামলার ঘটনা ঘটে।

মন্ত্রণালয় আরও জানায়, সন্ত্রাসীরা যোগাযোগের বিভিন্ন ব্যবস্থার ক্ষেত্রে বাধার সৃষ্টি করে। তারা আরো জানায়, এক্ষেত্রে হামলাকারীরা বাইরের অভিজ্ঞতা কাজে লাগিয়ে বিশেষ সুবিধা লাভ করে। এ ব্যাপারে বিস্তারিত আর কিছু বলা হয়নি।

এক দশকেরও বেশি সময় ধরে আফ্রিকার সাহেল অঞ্চলে জিহাদিরা ব্যাপকভাবে সক্রিয় রয়েছে। ২০১২ সালে মালির উত্তরাঞ্চলে জিহাদিদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। পরে ২০১৫ সালে তারা প্রতিবেশী দেশ নাইজার ও বুরকিনা ফাসোতে ছড়িয়ে পড়ে।

 

একাত্তর/জো
পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলের সীমান্তবর্তী অঞ্চলের একটি নিরাপত্তা চৌকিতে জঙ্গি হামলায় অন্তত ছয়জন সেনা নিহত এবং আরও ১৪ জন আহত হয়েছেন। এসময় সেনাদের পাল্টা গুলিতে ১২ জন হামলাকারী নিহত হন। 
ইউক্রেনে রুশ বাহিনীর পক্ষে যুদ্ধে আরও এক ভারতীয় সেনা নিহত হয়েছেন। তার এক আত্মীয় সোমবার এই তথ্য নিশ্চিত করেছেন। রাশিয়া-ইউক্রেন যুদ্ধে এখন পর্যন্ত পঞ্চম ভারতীয় নাগরিকের মৃত্যু নিশ্চিত হয়েছে।
জম্মু-কাশ্মীরের কাঠুয়া জেলার মাচেদি এলাকায় সন্ত্রাসীদের হামলায় চার ভারতীয় সেনা নিহত এবং ছয় জন আহত হয়েছেন। সোমবার দুপুরে একটি সামরিক বহরে ফাঁদ পেতে এ হামলা করা হয়।
ভারতের জম্মু ও কাশ্মীরের কুলগামে সশস্ত্র গোষ্ঠীর হামলায় দুই ভারতীয় সেনা নিহত হয়েছেন। শনিবার আলাদা দুইটি ঘটনায় তারা প্রাণ হারিয়েছেন বলে জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি।
বিশ্বের দুই প্রভাবশালী সামরিক পরাশক্তি অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রে এক সফল এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ সরকারি সফর সম্পন্ন করে দেশে ফিরেছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি,...
সামাজিক মাধ্যমে তারকাদের ছবি ও চেহারা বিকৃত করে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) দিয়ে ভিডিও বানিয়ে ছড়িয়ে দেওয়ার অপসংস্কৃতি যেন থামছেই না! সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অফিশিয়াল ইনস্টাগ্রাম পেজ...
পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ বলে ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর নৌবাহিনী।  সেই সঙ্গে ওই জলসীমায় শুক্রবার থেকে এ...
দেশে হাম ও হামের উপসর্গের প্রাদুর্ভাব থামছেই না। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে আরও তিনজনের প্রাণহানি ঘটেছে। একই সময়ে সারাদেশে সন্দেহভাজন ও নিশ্চিত মিলিয়ে নতুন করে আরও এক হাজার ৩৫ জন এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর