লিবিয়া উপকূলে ২৬ বাংলাদেশি নিয়ে নৌকাডুবি, চারজনের মৃত্যু

আপডেট : ১৬ নভেম্বর ২০২৫, ১০:১৪ এএম

লিবিয়ার পূর্বাঞ্চলীয় উপকূলীয় শহর আল-খুমসের কাছে অভিবাসীবাহী দুটি নৌকা ডুবে কমপক্ষে চারজন নিহত হয়েছেন। নিহতদের সবাই বাংলাদেশি বলে জানিয়েছে লিবিয়ান রেড ক্রিসেন্ট।

সংস্থাটির শনিবার (১৫ নভেম্বর) প্রকাশিত বিবৃতিতে বলা হয়, প্রথম নৌকায় ২৬ জন বাংলাদেশি ছিলেন। এর মধ্যে চারজনের মৃত্যু হয়। দ্বিতীয় নৌকায় ৬৯ জন আরোহী ছিলেন, যাদের মধ্যে দু’জন মিশরীয় এবং বাকিরা সুদানি। তাদের মধ্যে আট শিশুও ছিলো। তবে দ্বিতীয় নৌকার আরোহীদের ভাগ্য সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি রেড ক্রিসেন্ট।

আল জাজিরার খবরে বলা হয়, রাজধানী ত্রিপোলি থেকে প্রায় ১১৮ কিলোমিটার পূর্বে অবস্থিত আল-খুমস লিবিয়ার অন্যতম প্রধান অভিবাসন ট্রানজিট পয়েন্ট। ২০১১ সালে ন্যাটো-সমর্থিত বিদ্রোহে মুয়াম্মার গাদ্দাফির পতনের পর থেকে সংঘাত ও দারিদ্র্যপীড়িত দেশগুলো থেকে ইউরোপগামী অভিবাসীদের জন্য লিবিয়া প্রধানতম পথ হয়ে উঠেছে।

রেড ক্রিসেন্টের প্রকাশিত ছবিতে কালো প্লাস্টিকের ব্যাগে মোড়ানো লাশের সারি এবং থার্মাল কম্বলে মোড়ানো উদ্ধারকৃতদের মেঝেতে বসে থাকতে দেখা গেছে।

স্বেচ্ছাসেবকরা তাদের প্রাথমিক চিকিৎসা দিচ্ছেন। উদ্ধার অভিযানে অংশ নেয় লিবিয়ান উপকূলরক্ষী বাহিনী ও আল-খুমস বন্দর নিরাপত্তা সংস্থা।

লাশগুলো স্থানীয় পাবলিক প্রসিকিউশনের নির্দেশে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

এর আগে বুধবার আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) জানায়, লিবিয়ার উত্তর-উত্তরপশ্চিমে আল বুরি তেলক্ষেত্রের কাছে একটি রাবার নৌকা ডুবে কমপক্ষে ৪২ জন অভিবাসী নিখোঁজ হয়েছেন। তাদের মৃত বলে ধরে নেওয়া হচ্ছে।

গত মাসে ত্রিপোলির পশ্চিম উপকূলে ৬১ জন অভিবাসীর লাশ উদ্ধার করা হয়। সেপ্টেম্বরে লিবিয়ার উপকূলে ৭৫ সুদানি শরণার্থীবাহী একটি জাহাজে আগুন লেগে কমপক্ষে ৫০ জন নিহত হন।

জেনেভায় জাতিসংঘের সাম্প্রতিক বৈঠকে যুক্তরাজ্য, স্পেন, নরওয়ে ও সিয়েরা লিওনসহ কয়েকটি দেশ লিবিয়াকে অভিবাসী আটককেন্দ্র বন্ধের আহ্বান জানিয়েছে।

মানবাধিকার সংগঠনগুলো বলছে, এসব কেন্দ্রে অভিবাসী ও শরণার্থীদের নির্যাতন, অপব্যবহার এমনকি হত্যা করা হয়।

একাত্তর/আরএ
পূর্ব আফ্রিকার দেশ জিবুতি থেকে ইয়েমেন অভিমুখে যাওয়ার পথে সমুদ্রের বুকে এক মর্মান্তিক নৌকাডুবির ঘটনায় অন্তত ১০৯ জন অভিবাসীর করুণ মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে ১৫ জন শিশু রয়েছে। এছাড়া এখনও নিখোঁজ রয়েছেন...
গ্রিসের ভূমধ্যসাগরীয় দ্বীপ ক্রিটের দক্ষিণে গাভদোস দ্বীপের উপকূলে অভিবাসীবাহী একটি নৌকা ডুবে যাওয়ার ঘটনায় অন্তত একজনের মৃত্যু হয়েছে এবং আরও ২৫ জন নিখোঁজ রয়েছেন।
ভূমধ্যসাগরে নৌকাডুবির শিকার হয়ে নিখোঁজ হয়েছেন ৭০ জন অভিবাসনপ্রত্যাশী। ডুবে যাওয়া সেই নৌযানটি থেকে বাংলাদেশিসহ অন্তত ৩২ জনকে জীবিত এবং দুইজনকে মৃত অবস্থায় উদ্ধার করেছে ইতালির কোস্টগার্ড।
লিবিয়ার সাবেক শাসক মুয়াম্মার গাদ্দাফির ছেলে সাইফ আল-ইসলাম গাদ্দাফি গত মঙ্গলবার লিবিয়ায় আততায়ী হামলায় নিহত হয়েছেন। ৫৩ বছর বয়সী সাইফকে উত্তর-পশ্চিমের শহর জিন্তানে তাঁর নিজ বাসভবনের বাগানে গুলি করে...
নিষেধাজ্ঞা অমান্য করে রাজধানীর যন্তর মন্তরে প্রবেশ ও বিক্ষোভ প্রদর্শনের অভিযোগে গ্রেপ্তার হওয়া ককরোচ জনতা পার্টির (সিজেপি) দুই শীর্ষ নেতা আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাসকে দিল্লির কুখ্যাত তিহার জেলের...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হোয়াইট হাউস প্রেস সচিব কেটি জ্যাকারিয়া দায়িত্ব নেওয়ার মাত্র পাঁচ দিনের মাথায় শুক্রবার তাঁর পদ থেকে অব্যাহতি পেয়েছেন। রয়টার্সের বরাতে এ তথ্য নিশ্চিত করা...
ইরান যাতে কোনোভাবেই পারমাণবিক অস্ত্রের মালিক হতে না পারে, তা নিশ্চিত করতে দেশটির পরমাণু কর্মসূচির সঙ্গে যুক্ত ভূগর্ভস্থ গুরুত্বপূর্ণ কেন্দ্র পিকঅ্যাক্স মাউন্টেনে সামরিক হামলার ইঙ্গিত দিয়েছেন...
ষষ্ঠীর বোধন, আমন্ত্রণ ও অধিবাসের আনুষ্ঠানিকতা শেষে শনিবার উদযাপিত হচ্ছে শারদীয় দুর্গোৎসবের অন্যতম তাৎপর্যপূর্ণ দিন মহাসপ্তমী। ঢাক-কাঁসরের বাদ্য, শঙ্খধ্বনি, উলুধ্বনি আর বিশুদ্ধ মন্ত্রোচ্চারণে মুখরিত...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর