নাইজেরিয়ায় সিরিজ বোমা বিস্ফোরণে নিহত ১৮

আপডেট : ৩০ জুন ২০২৪, ০৪:১৪ পিএম

নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় বর্নো রাজ্যে সিরিজ বিস্ফোরণে অন্তত ১৮ জন নিহত এবং কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন। শনিবার গোওজা শহরের একটি বিয়ের অনুষ্ঠান, অন্ত্যেষ্টিক্রিয়া এবং হাসপাতালে হামলা চালায় সন্দেহভাজন আত্মঘাতী বোমা হামলাকারীরা। 

রাজ্যের জরুরি ব্যবস্থাপনা সংস্থা ১৮ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। এদের মধ্যে শিশু, প্রাপ্তবয়স্ক ও গর্ভবতী মহিলাও রয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

তবে বেশ কয়েকটি স্থানীয় সংবাদমাধ্যম বিশেষ করে ভ্যানগার্ড ও দিস ডে জানিয়েছে, বিস্ফোরণে ৩০ জন নিহত হয়েছে।

ঘটনার পর শহরে কারফিউ জারি করেছে সেনাবাহিনী।

এখন পর্যন্ত হামলার দায় স্বীকার করেনি কেউ। তবে ২০১৪ সালে শহরটির দখল নিয়েছিল জঙ্গি গোষ্ঠী বোকো হারাম। সেবারই রাজ্যের চিবোক শহর থেকে ২৭০ জনের বেশি স্কুলছাত্রীকে অপহরণের ঘটনাও ঘটায় বোকো হারাম।

 তবে, ২০১৫ সালে অবশ্য নাইজেরিয়ান বাহিনী শহরটি জঙ্গিমুক্ত করেছিল। তারপর থেকেই শহরের আশপাশে আক্রমণ ও অপহরণ চালিয়ে যাচ্ছে গোষ্ঠীটি।

 

একাত্তর/জো
আফ্রিকার তেল সমৃদ্ধ দেশ নাইজেরিয়ার উত্তর-মধ্যাঞ্চলীয় নিজার রাজ্যে মসজিদে হামলা চালিয়ে নারী, শিশু ও বৃদ্ধসহ প্রায় ৬০০ জনকে অপহরণ করার পর তাঁদের জিম্মি অবস্থার একটি ভিডিও প্রকাশ করেছে একটি সশস্ত্র...
নাইজেরিয়ার উত্তর-মধ্যাঞ্চলীয় নাইজার রাজ্যে জুমার প্রার্থনার সময় একটি মসজিদে হামলা চালিয়ে বেশ কয়েকজন মুসল্লিকে অপহরণ করেছে সশস্ত্র বন্দুকধারীরা। সহিংস অপরাধী চক্রের উপদ্রবে জর্জরিত এই অঞ্চলে...
নাইজেরিয়ার মধ্যাঞ্চলীয় প্লাটো রাজ্যের একটি গ্রামে মধ্যরাতে চালানো এক অতর্কিত হামলায় নারী ও শিশুসহ কমপক্ষে ২৫ জন নিহত হয়েছেন। স্থানীয় প্রতিনিধি ও বাসিন্দারা মঙ্গলবার এই মর্মান্তিক তথ্য নিশ্চিত...
নাইজেরিয়ার নাইজার অঙ্গরাজ্যের ক্যাথলিক সেন্ট মেরিস স্কুল থেকে অপহৃত ৩১৫ জন শিক্ষার্থী ও শিক্ষককের মধ্যে ৫০ জন শিক্ষার্থী সফলভাবে পালিয়ে তাদের পরিবারের কাছে ফিরেছে।
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর