তেল খনির দখল নিতে সুদান সীমান্তে সহিংসতা, নিহত ৫২

আপডেট : ৩০ জানুয়ারি ২০২৪, ১২:৫৬ পিএম

তেল নিয়ে বিরোধের জের ধরে সুদানের আবেইতে বন্দুকধারীর গুলিতে নারী ও শিশুসহ ৫২ জনের মৃত্যু হয়েছে।

সুদান ও দক্ষিণ সুদানের বিরোধপূর্ণ আবেই অঞ্চলে এ ঘটনা ঘটে। সুদান ও দক্ষিণ সুদান এ ঘটনায় একে অপরকে দোষারোপ করছে। 
সীমান্তে  ভয়াবহ এ সহিংসতায় নারী ও শিশুসহ ৫২ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অন্তত ৬৪ জন। মঙ্গলবার  বিবিসি ও আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

গত শনিবার  হামলা ও সহিংসতায় ঘটনা ঘটে। বর্তমান সেখানে ব্যাপক ভীতি ও আতঙ্ক বিরাজ করায় কারফিউ জারি করা হয়েছে।

সীমানা নিয়ে বিরোধে ২০২১ সাল থেকে সেখানে এই ধরনের হামলা চলছে। তবে সর্বশেষ হামলাটি ছিল সবচেয়ে মারাত্মক। সংঘর্ষে কোন উপজাতি গোষ্ঠী জড়িত ছিল তা এখনও জানা যায়নি।

এদিকে তেল সম্পদে সমৃদ্ধ আবেই অঞ্চলে ডিঙ্কা এবং নুয়ার জাতিগোষ্ঠীর মধ্যে প্রায়ই সংঘর্ষের ঘটনা ঘটছে। দুই পক্ষের এই লড়াই ও গৃহযুদ্ধে হাজার হাজার মানুষের মৃত্যু এবং বাস্তুচ্যুত হয়েছেন।

উল্লেখ্য, আবেই অঞ্চলের মালিকানা নিয়ে সুদান এবং দক্ষিণ সুদানের মধ্যে বিরোধ রয়েছে। ২০১১ সালে সুদান থেকে স্বাধীনতা ঘোষণা করে আলাদা রাষ্ট্র হয় দক্ষিণ সুদান।

এএ
যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকা থেকে ফিলিস্তিনিদের আফ্রিকার দেশ দক্ষিণ সুদানে পুনর্বাসনের লক্ষ্যে দেশটির সঙ্গে ইসরাইলের গোপন আলোচনা প্রকাশ্যে আসার পর, দুই দেশই বিষয়টি অস্বীকার করেছিলো।
যুদ্ধবিধ্বস্ত দক্ষিণ সুদানে বন্যার পর এবার কলেরা হানা দিয়েছে। মহামারি আকারে ছড়িয়ে পড়া পানিবাহিত রোগটিতে এ পর্যন্ত দেশটিতে অন্তত ৪৭৩ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য...
ইরান থেকে প্রতিবেশী তুরস্ক আবারও তেল আমদানি শুরু করেছে। গত মার্চে তুরস্ক ইরান থেকে ৫৭৬ মেট্রিকটন এবং এপ্রিল মাসে ৪৮৫ মেট্রিকটন তেল আমদানি করেছে বলে খবর দিয়েছে ইরানের রাষ্ট্রীয় বার্তাসংস্থা ইরনা।
দক্ষিণ সুদানের পিবোর অঞ্চলে ১৫ জনকে গুলি করে হত্যা করেছে বন্দুকধারীরা। মঙ্গলবার এ হামলায় হত্যাকাণ্ডের শিকার হয়েছেন ওই অঞ্চলের কমিশনারও।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর