ফ্লোরিডায় তিন কৃষ্ণাঙ্গকে হত্যার পর বন্দুকধারীর আত্মহত্যা

আপডেট : ২৭ আগস্ট ২০২৩, ০৫:১৯ পিএম

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার জ্যাকসনভিলে বর্ণবিদ্বেষী হামলায় তিন কৃষ্ণাঙ্গ ব্যক্তিকে হত্যার পর এক ব্যক্তি আত্মহত্যা করেছেন।

পুলিশ জানিয়েছে, হামলাকারী ছিলেন বিশোর্ধ এক শ্বেতাঙ্গ তরুণ। একটি জেনারেল স্টোরে ঢুকে এবং গুলি চালানো শুরু করলে পুলিশের সাথে তার সংঘর্ষ শুরু হয়।

জ্যাকসনভিলের শেরিফ টি কে ওয়াটার্স বলেছেন, বন্দুকধারীর হাতে দুইজন পুরুষ ও একজন নারী নিহত হয়েছেন।

শহরের মেয়র ডোনা ডিগান বলেছেন, এটি বর্ণবাদী বিদ্বেষ দ্বারা অনুপ্রাণিত একটি ‘ঘৃণাপূর্ণ অপরাধ’।

শেরিফ জানিয়েছেন, বন্দুকধারী একটি হালকা ওজনের আধা-স্বয়ংক্রিয় রাইফেল এবং একটি হ্যান্ডগান বহন করছিল। তবে তার পরিচয় এখনও প্রকাশ করা হয়নি।

তিনি একাই এ হামলায় জড়িত ছিলেন এবং আত্মহত্যা করতে চেয়েছিলেন বলে ধারণা করা হচ্ছে। তিনি তার পিতামাতার সাথে জ্যাকসনভিলের ক্লে কাউন্টিতে থাকতেন এবং তার উদ্দেশ্য সম্পর্কে বেশ কয়েকটি বার্তা রেখে গেছেন। তার কাছে থাকা অন্তত একটি বন্দুকে একটি স্বস্তিকা চিহ্ন আঁকা ছিল।

ঐতিহাসিকভাবে কৃষ্ণাঙ্গপ্রধান এডওয়ার্ডস ওয়াটার্স ইউনিভার্সিটি থেকে এক মাইলেরও কম দূরত্বে হামলাটি ঘটেছে।

ফ্লোরিডার গভর্নর রন ডিস্যান্টিস বন্দুকধারীকে ‘ভয়ংকর’ বলে অভিহিত করেছেন এবং এই ঘটনাকে ‘ভয়াবহ’ বলে বর্ণনা করেছেন।

রিপাবলিকান পার্টির পক্ষ থেকে প্রেসিডেন্ট পদপ্রার্থী হওয়ার জন্য প্রতিদ্বন্দ্বিতাকারী ডিস্যান্টিস বলেন, ‘সে লোকেদের তাদের জাতির ভিত্তিতে টার্গেট করছিল, এটি সম্পূর্ণরূপে অগ্রহণযোগ্য।’

হোয়াইট হাউস জানিয়েছে, প্রেসিডেন্ট জো বাইডেনকে এ ঘটনার বিষয়ে অবহিত করা হয়েছে।

ওয়াশিংটন মার্চের ৬০তম বার্ষিকী এবং মার্টিন লুথার কিং জুনিয়রের বিখ্যাত ‘আই হ্যাভ অ্যা ড্রিম’ ভাষণের দিনেই এ হামলার ঘটনা ঘটলো। নাগরিক অধিকার আন্দোলনের ঐতিহাসিক মাইলফলক উপলক্ষে শনিবার রাজধানীতে হাজার হাজার মানুষ জড়ো হন।

এসজে
পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ বলে ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর নৌবাহিনী।  সেই সঙ্গে ওই জলসীমায় শুক্রবার থেকে এ...
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের মাত্র তিন সপ্তাহ আগে ট্রাম্প প্রশাসনের এক নজিরবিহীন রাজনৈতিক পদক্ষেপে ডেমোক্র্যাটিক পার্টির কড়া ট্রাম্প-সমালোচক ও কংগ্রেস সদস্য ইলহান ওমরের ওয়াশিংটন ডিসির বাড়িতে...
আমেরিকার অভ্যন্তরীণ রাজনীতি, মধ্যপ্রাচ্য সংকট এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের বহুমাত্রিক প্রভাব এবার রূপ নিল চরম রাজনৈতিক সংঘাত ও কাদা ছোড়াছুড়িতে। শনিবার হোয়াইট হাউসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে...
যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে এক নৃশংস ও রক্তক্ষয়ী বন্দুক হামলার ঘটনা ঘটেছে। একটি বসতবাড়িতে এক বন্দুকধারী এলোপাতাড়ি গুলি চালিয়ে দুই শিশুসহ মোট আটজনকে নির্মমভাবে হত্যা করেছে। নির্মম এই...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর