ইউক্রেন এই যুদ্ধে হেরে যাচ্ছে: মার্কিন কংগ্রেসউইমেন

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৩, ১২:২৭ পিএম

রাশিয়ার বিশেষ সামরিক অভিযানের বিরুদ্ধে এতদিন প্রবল প্রতিরোধ গড়ে তুললেও শেষ পর্যন্ত এ যুদ্ধে হেরে যাচ্ছে ইউক্রেন, এমনটাই মনে করছেন মার্কিন প্রতিনিধি পরিষদের সদস্য মার্জোরি টেলর গ্রিন। 

রোববার যুক্তরাষ্ট্রের ম্যাড ম্যাক্স ওয়ার্ল্ড ডট টিভিকে দেয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন রিপাবলিকান কংগ্রেসউইমেন। 

মার্জোরি বলেন, "ইউক্রেন এই যুদ্ধে হেরে যাচ্ছে।"

তিনি আরও বলেন, তিনিই সম্ভবত মার্কিন কংগ্রেসের একমাত্র সদস্য যিনি এ বিষয়ে উচ্চস্বরে কথা বলছেন। 

এসময় ওয়াশিংটনের নিষেধাজ্ঞা নীতির সমালোচনা করে তিনি বলেন, এই নীতির কারণে ব্রিকস তাদের বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার করতে জোট বাঁধছে। যার ফলে ডলারের দরপতন ঘটতে পারে। কারণ ব্রিকসের সদস্য দেশগুলো নিজ নিজ দেশের মুদ্রায় বাণিজ্য শুরু করবে।

গেলো ২২-২৪ আগস্ট জোহানেসবার্গে অনুষ্ঠিত ১৫ তম ব্রিকস সম্মেলনে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা ঘোষণা করেছেন, আর্জেন্টিনা, মিশর, ইথিওপিয়া, ইরান, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত ২০২৪ সালের ১ জানুয়ারি ব্রিকসে আনুষ্ঠানিকভাবে যোগ দেবে।

সংশ্লিষ্টরা বলছেন, ব্রিকসের কারণে বিশ্বে কমে আসবে মার্কিন ডলারের ব্যবহার। অধিকাংশ দেশ এখন নিজেদের মুদ্রাকে শক্তিশালী করতে আগ্রহী।

ব্রিকস হলো পাঁচটি গুরুত্বপূর্ণ রাষ্ট্র- ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন এবং দক্ষিণ আফ্রিকার সমন্বয়ে গঠিত একটি অর্থনৈতিক জোট। ২০১৪ সালে এসব দেশ মিলে এনডিবি ব্যাংক প্রতিষ্ঠা করে। ব্যাংকটির সদর দপ্তর চীনের শিল্পনগরী সাংহাইয়ে। বিশ্ব অর্থনীতির ৪০ ভাগ ব্রিকসভুক্ত পাঁচ দেশের আওতায় রয়েছে। এছাড়া, বিশ্বের মোট জিডিপি’র চার ভাগের একভাগ এই পাঁচ দেশ নিয়ন্ত্রণ করে।

আরবিএস  
পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ বলে ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর নৌবাহিনী।  সেই সঙ্গে ওই জলসীমায় শুক্রবার থেকে এ...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত যুদ্ধবিরতি ঘোষণার পর এই প্রথম কোনো ইউক্রেনীয় বিদ্যুৎ বা জ্বালানি অবকাঠামোকে নিশানা করেনি রাশিয়ার সেনাবাহিনী। মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষা...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একতরফা জ্বালানি খাতে যুদ্ধবিরতির ঘোষণার পরও ইউক্রেনজুড়ে নিজেদের সামরিক অভিযান ও ধ্বংসাত্মক হামলা অব্যাহত রেখেছে রাশিয়া। মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষা...
ইরানের সাথে চলমান রক্তক্ষয়ী যুদ্ধের মাঝে চীন ও রাশিয়া তেহরানকে কোনো সামরিক বা কূটনৈতিক সাহায্য করছে না বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর