মাঝ আকাশে হারিয়ে গেলো এফ-৩৫ যুদ্ধবিমান

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৩, ০৩:০৫ পিএম

যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলাইনায় মাঝ আকাশে হারিয়ে গেছে একটি এফ-৩৫ যুদ্ধবিমান। কারিগরি ত্রুটি দেখা দেয়ার পর পাইলট প্যারাসুটের সাহায্যে নিরাপদে বেরিয়ে আসলেও পরে আর খোঁজ মেলেনি উড়ানটির।

এদিকে নিখোঁজ উড়ানের সন্ধানে স্থানীয় জনগণের কাছে সাহায্য চেয়েছে কর্তৃপক্ষ।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় রোববার সাউথ ক্যারোলাইনার জয়েন্ট বেইজ চার্লসটনের কাছে উড়ানটিতে কারিগরি ত্রুটি দেখা দেয়। এসময় পাইলট প্যারাসুটের সাহায্যে নিরাপদে বেরিয়ে আসেন। বর্তমানে তিনি সুস্থ আছেন। 

সেনা কর্তৃপক্ষ জানিয়েছে, মার্কিন মেরিন কোরের এ উড়ানটি নিয়মিত ফ্লাইটের অংশ হিসেবে আকাশে উড়ছিল। 

স্থানীয়দের উদ্দেশ্যে এক এক্স (আগের টুইটার) পোস্টে বলা হয়েছে, আপনাদের কাছে এফ-৩৫ উড়ানের কোনো তথ্য থাকলে তা আমাদের জানান। অনুগ্রহ করে বেস ডিফেন্স অপারেশন সেন্টারে কল করুন। 

অন্যদিকে চার্লসটন শহরের উত্তরে দু'টি হ্রদের চারপাশে ফেডারেল বিমান চলাচল নিয়ন্ত্রকদের সাথে সমন্বয় করে অনুসন্ধান চালাচ্ছে বেস কর্তৃপক্ষ। 

মার্কিন মহাকাশ কোম্পানি লকহিড মার্টিন নির্মিত একটি এফ-৩৫ উড়ানের দাম প্রায় আট কোটি ডলার বা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৯০০ কোটি টাকা।

আরবিএস  
প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের সঙ্গে অভ্যন্তরীণ তীব্র বিরোধের জের ধরে পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রের আর্মি সেক্রেটারি ড্যান ড্রিসকল। প্রায় ১৮ মাস মার্কিন সেনাবাহিনীর সর্বোচ্চ বেসামরিক পদে দায়িত্ব...
কয়েক সপ্তাহের আপেক্ষিক বিরতির পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সংঘাত আবার ভয়াবহ রূপ নিয়েছে। মঙ্গল ও বুধবার মধ্যপ্রাচ্যজুড়ে দুই দেশের ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় পরিস্থিতি চরম...
ইরানের অস্ত্র সক্ষমতা ব্যাপকভাবে হ্রাস পাওয়ার বিষয়ে ছড়িয়ে পড়া বিভিন্ন গুজব ও দাবিকে প্রত্যাখ্যান করেছেন ইসলামিক রেভল্যুশন গার্ড কর্পসের (আইআরজিসি) কমান্ডার-ইন-চিফের জ্যেষ্ঠ উপদেষ্টা ব্রিগেডিয়ার...
নিউইয়র্কের অন্যতম ব্যস্ত ও পর্যটকে ভরা টাইমস স্কয়ারে সোমবার দিনের আলোতেই ঘটেছে এক ভয়াবহ হামলা। এক নারী পথচারীদের ওপর এলোপাতাড়ি ছুরিকাঘাত চালিয়ে একজনকে হত্যা ও অন্য একজনকে গুরুতর আহত করার পর...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর