বাইডেনের আমন্ত্রণে হোয়াইট হাউজে জেলেনস্কি

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৩, ০১:৪৩ পিএম

মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের আমন্ত্রণে সস্ত্রীক হোয়াইট হাউজে গেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনেস্কি। সেখানে রাশিয়ার বিরুদ্ধে চলমান যুদ্ধসহ বিভিন্ন ইস্যুতে কিছুক্ষণ মুখোমুখি আলাপ হয় দুই নেতার।

এসময় কিয়েভকে আরও ১২ কোটি ৮০ লাখ মার্কিন ডলারের অস্ত্র সরবরাহের প্রতিশ্রুতি দিয়েছে হোয়াইট হাউজ। ইঙ্গিত মিলেছে কংগ্রেস থেকে আরও সহায়তারও। খবর আল জাজিরা’র।

এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন নতুন নিরাপত্তা সহায়তার প্যাকেজের ঘোষণাটি দিয়ে বলেন, মার্কিন প্রতিরক্ষা বিভাগ পূর্ব ঘোষণা অনুযায়ী অস্ত্র সরবরাহ করবে।

এর আগে, হোয়াইটে হাউজে জেলেনস্কির সঙ্গে সাক্ষাতের সময় বাইডেন বলেন, কোনও জাতি, কোনও দখলদার প্রতিবেশীর ভূখণ্ড জোর করে দখল করতে যেন না পারে, তা নিশ্চিত করতে আমরা আছি। যুক্তরাষ্ট্রের জনগণ কখনও সেই প্রতিশ্রুতি থেকে সরে যাবে না।

বাইডেন আশ্বস্ত করে আরও বলেন, ইউক্রেনের ভূখণ্ড পুনরুদ্ধারে তারা, তাদের অংশীদার ও মিত্ররা প্রতিনিয়ত দেশটিকে নিরাপত্তা সহায়তা দিয়ে যাবে। শুধু তাই নয়, রাশিয়ার আগ্রাসন শিকার লাখ লাখ অসহায় বেসামরিক মানুষকে মানবিক সহায়তাও দেবে তারা।

রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনীয় শিশুদের অপহরণের অভিযোগ তুলে বাইডেন বলেন, তারা আপনার সন্তানের সঙ্গে যা করেছে, তা শুধুই অপরাধমূলক কাজ।

 

একাত্তর/জো
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত যুদ্ধবিরতি ঘোষণার পর এই প্রথম কোনো ইউক্রেনীয় বিদ্যুৎ বা জ্বালানি অবকাঠামোকে নিশানা করেনি রাশিয়ার সেনাবাহিনী। মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষা...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একতরফা জ্বালানি খাতে যুদ্ধবিরতির ঘোষণার পরও ইউক্রেনজুড়ে নিজেদের সামরিক অভিযান ও ধ্বংসাত্মক হামলা অব্যাহত রেখেছে রাশিয়া। মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষা...
মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের একতরফা ‘জ্বালানি যুদ্ধবিরতি’ ঘোষণার কয়েক  ঘণ্টার মধ্যেই ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভের একটি তাপবিদ্যুৎ কেন্দ্রে প্রাণঘাতী হামলা চালিয়েছে রাশিয়া। ওয়ারশতে...
আগামী মাসের মার্কিন মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে বিশ্ব রাজনীতিতে ফের বড় ধরনের নাটকীয়তার জন্ম দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার নিজের সোশাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশালে আচমকা...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর