ইসরাইল ও ইউক্রেনের জন্য ১০৬ বিলিয়ন ডলার চাইলেন বাইডেন

আপডেট : ২১ অক্টোবর ২০২৩, ১২:৪৯ পিএম

মার্কিন কংগ্রেসের কাছে ইসরাইল ও ইউক্রেন এবং  সীমান্ত নিরাপত্তাসহ কিছু অগ্রাধিকার প্রকল্পের জন্য প্রায় ১০৬ বিলিয়ন ডলার তহবিল চেয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।

শুক্রবার হোয়াইট হাউজের পক্ষ থেকে এই চাহিদার কথা জানানো হয়। তবে বিশৃঙ্খলায় থাকা কংগ্রেসের কাছ থেকে কীভাবে এই অর্থ ছাড়ের বিষয়টি নিশ্চিত করা হবে, তা সম্পর্কে কোনও কৌশল উল্লেখ করা হয়নি। খবর দ্য গার্ডিয়ান’র।

সম্প্রতি ইসরাইল সফর করেছেন বাইডেন। গাজায় বোমাবর্ষণ অব্যাহত রাখা ইসরাইলি সরকারকে সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

ইসরাইল, ইউক্রেন, সীমান্ত নিরাপত্তা, শরণার্থী সহযোগিতা, চীনকে মোকাবিলায় উদ্যোগ এবং অন্যান্য বিতর্কিত অগ্রগাধিকারের জন্য তহবিলকে একত্রিত করার মাধ্যমে বাইডেন আশা করছেন বিলটি আবশ্যিকভাবে কংগ্রেসের অনুমোদন পাবে।

গত বছর প্রতিনিধি পরিষদের সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে রিপাবলিকানরা। প্রায় দুই সপ্তাহের বেশি সময় ধরে প্রতিনিধি পরিষদের কোনো স্পিকার নেই। দলটির কয়েকজন আইনপ্রণেতা রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধরত ইউক্রেনকে সহযোগিতা নিয়ে সংশয় প্রকাশ শুরু করেছেন। তারা হুমকি দিয়েছেন সরকারের ব্যয় মেটানোর তহবিল আটকে দেওয়ার।

বাইডেনের বাজেট প্রধান শালন্দা ইয়ং এক চিঠিতে ভারপ্রাপ্ত স্পিকার প্যাট্রিক ম্যাকহেনরিকে বলেছেন, বিশ্ব তাকিয়ে আছে এবং আমেরিকার জনগণ সঠিকভাবে প্রত্যাশা করছেন তাদের নেতারা ঐক্যবদ্ধ হবেন এবং তাদের অগ্রাধিকারগুলো বাস্তবায়ন করবেন।

তিনি আরও বলেছেন, আমি কংগ্রেসের কাছে অনুরোধ জানাচ্ছি এই বিলকে একটি বিস্তৃত ও সর্বদলীয় বিল হিসেবে বিবেচনা করার জন্য।

প্রস্তাবিত ১০৬ বিলিয়ন ডলারের মধ্যে ইউক্রেনের জন্য ৬০ বিলিয়ন, ইসরাইলের জন্য ১৪ বিলিয়ন, ইউক্রেন ও বাকি বিশ্বের জন্য মানবিক সহযোগিতায় ১০ বিলিয়ন, সীমান্ত নিরাপত্তায় ১৪ বিলিয়ন, ইন্দো-প্রশান্ত ও তাইওয়ানের জন্য ৭ বিলিয়ন প্রস্তাব করা হয়েছে।

 

একাত্তর/পিএজে
বাংলাদেশ ও তুরস্কের পক্ষ থেকে যৌথভাবে মোট ১১১টি বোয়িং উড়োজাহাজ কেনার পাশাপাশি আরও ৫০টি বিমান কেনার বিকল্প সুযোগ রাখার এই বিশাল চুক্তিকে কেন্দ্র করে নিজ সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে...
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের মহাআয়োজনে বিশ্বনেতাদের সামনে দাঁড়িয়ে নিজের সাফল্যের ঝুলি উজাড় করতে গিয়ে একের পর এক বিভ্রান্তিকর ও অবাস্তব দাবির পশরা সাজালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।...
যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীতে প্রয়োজনীয় গোলাবারুদ ও অস্ত্রশস্ত্রের মারাত্মক ঘাটতি তৈরি হয়েছে, এমন দাবি ও জল্পনা-কল্পনাকে পুরোপুরি নাকচ করে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ আমন্ত্রণে তিন দিনের এক রাষ্ট্রীয় সফরে যুক্তরাষ্ট্র যাচ্ছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। চীন পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে নিশ্চিত করা হয়েছে যে, আগামী...
দেশে হাম ও হামের উপসর্গের প্রাদুর্ভাব থামছেই না। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে আরও তিনজনের প্রাণহানি ঘটেছে। একই সময়ে সারাদেশে সন্দেহভাজন ও নিশ্চিত মিলিয়ে নতুন করে আরও এক হাজার ৩৫ জন এই...
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীসেবার মান বাড়ানো, ব্যাগেজ চুরি বা ক্ষতি রোধ করা এবং লাগেজ হ্যান্ডলিং প্রক্রিয়ায় পূর্ণ স্বচ্ছতা ফিরিয়ে আনতে এক যুগান্তকারী প্রযুক্তিভিত্তিক পদক্ষেপ গ্রহণ...
গাজীপুরের কালিয়াকৈরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসে আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট
কুড়িগ্রামের রৌমারীতে বালুবাহী ট্রাক ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক পরিবারের চার সদস্যসহ মোট পাঁচজন মর্মান্তিকভাবে নিহত হয়েছেন। শনিবার দুপুরে উপজেলার যাদুরচর ইউনিয়নের শিবেরডাঙি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর