ফিটো জেল পালানোয় ইকুয়েডরে জরুরি অবস্থা

আপডেট : ১০ জানুয়ারি ২০২৪, ১২:২৭ এএম

ইকুয়েডরে দেশজুড়ে ৬০ দিনের জরুরি অবস্থা জারি করা হয়েছে। সর্বোচ্চ-নিরাপত্তা কারাগার থেকে মাদক চক্রের কুখ্যাত নেতা ফিটোর পালিয়ে যাওয়া এবং সহিংসতায় জর্জরিত দেশটির কয়েকটি কারাগারে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ার কারণে এ জরুরি অবস্থা জারি করেছে কর্তৃপক্ষ।

গত নভেম্বরে প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা গ্রহণ করা ড্যানিয়েল নোবোয়া ইকুয়েডরের রাস্তা এবং কারাগারে আগামী দুই মাসের জন্য সেনা মোতায়েনের ঘোষণা দিয়েছেন। আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সাথে সাথে কারাগার থেকে পালানো দেশটির কুখ্যাত অপরাধী জোসে অ্যাডলফো ম্যাকিয়াস ওরফে ফিটোকে খুঁজে বের করার চেষ্টা চলছে।

প্রেসিডেন্ট ড্যানিয়েল নোবোয়া এক ঘোষণায় জানিয়েছেন, আগামী ৬০ দিন রাত ১১টা থেকে ভোর ৫টা পর্যন্ত কারফিউ জারি থাকবে। ইনস্টাগ্রামে পোস্ট করা এক ভিডিওতে তিনি বলেন, জরুরি অবস্থায় সশস্ত্র বাহিনীর দায়িত্ব পালনের সময় সব ধরনের রাজনৈতিক এবং আইনি সহায়তা দেওয়া হবে।

তিনি বলেন, ইকুয়েডরবাসীর জন্য শান্তি ফিরিয়ে না আনা পর্যন্ত সন্ত্রাসীদের সঙ্গে আমরা কোনো আলোচনা করব না বা বিশ্রামে যাব না।

গত রোববার শক্তিশালী গ্যাং লস কোনেরসের নেতা ফিটো পালিয়ে যান। গুয়াকিলের বন্দর নগরীতে একটি কারাগার পরিদর্শনকালে পুলিশ জানতে পারে যে, ওই কুখ্যাত অপরাধী পালিয়ে গেছেন।

প্রেসিডেন্টের মুখপাত্র রবার্তো ইজুরিয়েটা বলেন, ৪৪ বছর বয়সী এই অপরাধী তার সঙ্গে থাকা কারাগারের অন্য বন্দিদের মধ্যে বিশৃঙ্খলা তৈরি করেন। এরপর পুলিশ সেখানে পৌঁছানোর কয়েক ঘণ্টা আগেই তিনি পালিয়ে যান।

 

একাত্তর/জো
কলম্বিয়ার পশ্চিমাঞ্চলে দশকের অন্যতম শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার পর ধসে পড়া ভবন ও ধ্বংসস্তূপের নিচ থেকে অলৌকিকভাবে কাউকে জীবিত উদ্ধারের আশায় দ্বিতীয় দিনের মতো উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছেন জরুরি...
কলম্বিয়ার পশ্চিমাঞ্চলে সোমবার সকালে আঘাত হানা শক্তিশালী ৭.৪ মাত্রার ভূমিকম্পে মৃতের সংখ্যা একলাফে বেড়ে কমপক্ষে ৭৭ জনে পৌঁছেছে। ইউএস জিওলজিক্যাল সার্ভে ও স্থানীয় কর্তৃপক্ষের দেয়া তথ্য অনুযায়ী, দেশের...
ইকুয়েডরের দক্ষিণাঞ্চলে একটি বাস রাস্তা থেকে ছিটকে খাদে পড়ে অন্তত ১১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২০ জন।  
দক্ষিণ আমেরিকার দেশ ইকুয়েডরের একটি কারাগারে রক্তক্ষয়ী দাঙ্গায় অন্তত ৩১ জন কারাবন্দী নিহত হয়েছেন। এরমধ্যে সশস্ত্র দাঙ্গায় চারজন এবং শ্বাসরোধে কমপক্ষে আরও ২৭ জনের মৃত্যু হয়। এছাড়াও গুরুতর আহত হয়েছেন...
কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী অতিক্রম করার সময় সৌদি আরবের জাতীয় নৌপরিবহন সংস্থা 'বাহরি'র মালিকানাধীন একটি তেলবাহী সুপারট্যাঙ্কারে ইরানি সামরিক বাহিনী হামলা চালিয়েছে। সোমবার রাতের...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার তীব্র সামরিক সংঘাতের উত্তপ্ত পরিস্থিতির মাঝেই চার বছরের মধ্যে প্রথমবার মধ্যপ্রাচ্য সফরে মিশর পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বুধবার মিশরের রাজধানী কায়রোতে...
নিচ্ছক কোনো আনুষ্ঠিকতার নির্বাচন নয়, বরং তৃণমূল পর্যায়ে জনগণের অংশগ্রহণ ও জবাবদিহি নিশ্চিতে স্থানীয় সরকারব্যবস্থাকে শক্তিশালী করার প্রতিশ্রুতি দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী...
মাত্র এক দশক আগে ২০১৫ সালের ৭.৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্পের পর আন্তর্জাতিক বিভিন্ন উদ্ধারকারী সংস্থা ত্রাণ সহায়তায় ও ক্ষতি মূল্যায়নে যে ড্রোন প্রথম নেপালে নিয়ে এসেছিল, বুধবার স্থানীয় নেপালি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর