হাইতির প্রধান বিমানবন্দর দখলের চেষ্টা বিদ্রোহীদের

আপডেট : ০৫ মার্চ ২০২৪, ০১:৫২ পিএম

হাইতির প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরের নিয়ন্ত্রণ নেয়ার চেষ্টা করেছে সশস্ত্র বিদ্রোহী দলগুলো। এসময় পুলিশ ও সেনাদের সাথে তাদের ব্যাপক সংঘর্ষ হয়। 

সোমবার টাউসাইন্ট লুভারচার আন্তর্জাতিক বিমানবন্দরে নতুন করে হামলা চালায় বিদ্রোহীরা। ঘটনার পর বিমানবন্দরটিতে বিমান চলাচল স্থগিত করা হয়েছে। বাতিল করা হয়েছে সবগুলো ফ্লাইট। মঙ্গলবার মার্কিন বার্তা সংস্থা এপি এ খবর জানিয়েছে।

বৃহস্পতিবার থেকে শুরু হওয়া সহিংসতার জেরে হাইতিতে জরুরি অবস্থা ও কারফিউ জারির কয়েক ঘণ্টা পরই নতুন এ হামলার ঘটনা ঘটে।

শেষ খবর পাওয়া পর্যন্ত, সশস্ত্র বিদ্রোহীরা বিমানবন্দরটির দখল নিতে পেরেছে কিনা, তা জানা যায়নি। তবে এপি জানিয়েছে, তাদের সাংবাদিকরা বিমানবন্দরে একটি সাঁজোয়া ট্রাক প্রবেশের চেষ্টা করতে দেখেছে। হামলার সময় বন্দরের কর্মকর্তা ও কর্মীরা পালিয়ে যায়। যাত্রীদেরকেও এদিক-সেদিক ছুটাছুটি করতে দেখা যায়। তবে পুলিশ ও সেনারা বিদ্রোহীদের বিমানবন্দর চত্বরে প্রবেশে বাধা দেয়।

তবে ধারণা করা হচ্ছে, রাজধানী পোর্ট-অ-প্রিন্সের ৮০ শতাংশের নিয়ন্ত্রণ নিতে যাচ্ছে বিদ্রোহী দলগুলো। কারণ তারা ক্রমবর্ধমানভাবে তাদের কার্যক্রম সমন্বয় করছে এবং কেন্দ্রীয় ব্যাংকের মতো বিভিন্ন সরকারি ভবনগুলো বেছে নিচ্ছে। এর আগে, প্রধানমন্ত্রী এরিয়েল হেনরির পদত্যাগ দাবি করেন বিদ্রোহী দলগুলোর নেতারা।

পোর্ট-অ-প্রিন্সের দ্রুত অবনতিশীল নিরাপত্তা পরিস্থিতি নিয়ে গভীর উদ্বিগ্ন প্রকাশ করেছে জাতিসংঘের মুখপাত্র স্টিফেন দুজারিক।

গত সপ্তাহেই হাইতির দুইটি কারাগার -একটি পোর্ট-অ-প্রিন্স এবং অন্যটি কাছাকাছি ক্রোয়েক্স ডেস বুকেটে, হামলা চালায় বিদ্রোহী দলগুলো। এসময় সংঘর্ষে অন্তত ১২ জন পুলিশ নিহত হয়। কারাগার থেকে পালিয়ে যায় তিন হাজার ৭০০ বন্দি।

 

একাত্তর/জো
সৌদি আরবের রাজধানী রিয়াদের প্রধান বিমানবন্দরের কাছে বিকট বিস্ফোরণের শব্দ শোনার পর শনিবার আকাশে বিশাল ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা গেছে। ইয়েমেনের হুতি বিদ্রোহীদের আক্রমণ ও সাম্প্রতিক উত্তেজনা বৃদ্ধির...
হাইতির রাজধানী পোর্ট অব প্রিন্সের অদূরে পাহাড়ি এলাকা কেনসকাফে ডাকাত দলের এক রাতের হামলায় অন্তত ৪৭ জন নিহত এবং ২২ জন গুরুতর আহত হয়েছেন বলে সোমবার আন্তর্জাতিক সংস্থা জাতিসংঘ নিশ্চিত করেছে। দফায় দফায়...
শনিবার ভোরে মালির রাজধানী বামাকোসহ দেশটির বিভিন্ন প্রান্তে এক ভয়াবহ ও সুসংগঠিত হামলার খবর পাওয়া গেছে। রাজধানী বামাকোর উপকণ্ঠে অবস্থিত দেশটির প্রধান সামরিক ঘাঁটি কাতিতে শক্তিশালী বিস্ফোরণ এবং একটানা...
ইরাকের রাজধানী বাগদাদের আন্তর্জাতিক বিমানবন্দরে সাময়িকভাবে বিমান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর