যুক্তরাষ্ট্রের মেমফিসে বন্দুক হামলায় দুইজন নিহত

আপডেট : ২১ এপ্রিল ২০২৪, ০৫:২৪ পিএম

যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যের মেমফিস শহরে একটি ব্লক পার্টিতে বন্দুকধারীর হামলায় দুইজন নিহত ও আরও ছয়জন আহত হয়েছেন। শনিবার এ হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে মেমফিস পুলিশ।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক বিবৃতিতে মেমফিস পুলিশ জানিয়েছে, হামলায় আটজন হতাহত হয়েছেন বলে তদন্তে জানা গেছে।  ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

হতাহতদের মধ্যে দুইজন ঘটনাস্থলে মারা গেছেন এবং আহত ছয়জনের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। একজন ইতোমধ্যে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন বলেও ওই বিবৃতিতে জানানো হয়েছে।

এর আগে, ওই ঘটনায় ১৬ জন গুলিবিদ্ধ হয়েছে বলে দাবি করেছিল পুলিশ। অনুমতি ছাড়াই এ ব্লক পার্টি আয়োজন করা হয়েছিল। ২০০ থেকে ৩০০ মানুষ সেখানে যোগ দিয়েছিল। 

ব্লক পার্টি হলো কোনও একটি এলাকার বাসিন্দাদের মধ্যে সৌহার্দ্য বাড়াতে তাদের নিয়ে আয়োজিত অনুষ্ঠান। এ ধরনের অনুষ্ঠান সড়ক, খোলা স্থান কিংবা জনসমাগমের জায়গায় আয়োজন করা হয়ে থাকে।

মেমফিস পুলিশের অন্তর্বর্তীকালীন প্রধান সেরেলিন ডাভিস জানিয়েছেন, হামলায় অন্তত দুইজন বন্দুকধারী অংশ নেয়। ওই দুই সন্দেহভাজনকে খোঁজা হচ্ছে। ঘটনা বা সন্দেহভাজনদের সম্পর্কে বিস্তারিত আর কিছু জানায়নি পুলিশ।

 

একাত্তর/জো
যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে এক নৃশংস ও রক্তক্ষয়ী বন্দুক হামলার ঘটনা ঘটেছে। একটি বসতবাড়িতে এক বন্দুকধারী এলোপাতাড়ি গুলি চালিয়ে দুই শিশুসহ মোট আটজনকে নির্মমভাবে হত্যা করেছে। নির্মম এই...
দক্ষিণ আফ্রিকায় আলাদা দুই বন্দুক হামলায় অন্তত ২৭ জন নিহত হয়েছেন। এর মধ্যে জোহানেসবার্গের পশ্চিমে একটি পানশালায় ১৭ জন এবং কেপটাউনের কাছে আরেকটি বিনোদনকেন্দ্রে ১০ জন নিহত হন।
তুরস্কের পশ্চিমাঞ্চলের এক বিদ্যালয়ের বাইরে এক কিশোরের এলোপাতাড়ি গুলিবর্ষণে কমপক্ষে ১১ জন শিক্ষার্থী আহত হয়েছে, যাদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক। ফরাসি বার্তা সংস্থা- এএফপির তথ্যে মতে, মঙ্গলবার...
থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের উপকণ্ঠে একটি স্কুলে ভয়াবহ বন্দুক হামলায় হামলাকারীসহ অন্তত আটজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত ২২ জন আহত হয়েছেন, যাদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
নিষেধাজ্ঞা অমান্য করে রাজধানীর যন্তর মন্তরে প্রবেশ ও বিক্ষোভ প্রদর্শনের অভিযোগে গ্রেপ্তার হওয়া ককরোচ জনতা পার্টির (সিজেপি) দুই শীর্ষ নেতা আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাসকে দিল্লির কুখ্যাত তিহার জেলের...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হোয়াইট হাউস প্রেস সচিব কেটি জ্যাকারিয়া দায়িত্ব নেওয়ার মাত্র পাঁচ দিনের মাথায় শুক্রবার তাঁর পদ থেকে অব্যাহতি পেয়েছেন। রয়টার্সের বরাতে এ তথ্য নিশ্চিত করা...
ইরান যাতে কোনোভাবেই পারমাণবিক অস্ত্রের মালিক হতে না পারে, তা নিশ্চিত করতে দেশটির পরমাণু কর্মসূচির সঙ্গে যুক্ত ভূগর্ভস্থ গুরুত্বপূর্ণ কেন্দ্র পিকঅ্যাক্স মাউন্টেনে সামরিক হামলার ইঙ্গিত দিয়েছেন...
ষষ্ঠীর বোধন, আমন্ত্রণ ও অধিবাসের আনুষ্ঠানিকতা শেষে শনিবার উদযাপিত হচ্ছে শারদীয় দুর্গোৎসবের অন্যতম তাৎপর্যপূর্ণ দিন মহাসপ্তমী। ঢাক-কাঁসরের বাদ্য, শঙ্খধ্বনি, উলুধ্বনি আর বিশুদ্ধ মন্ত্রোচ্চারণে মুখরিত...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর