ট্রাম্পের অস্ত্রের লাইসেন্স বাতিল করছে নিউইয়র্ক পুলিশ

আপডেট : ০৭ জুন ২০২৪, ০৫:১১ পিএম

গত ৩০ মে ৩৪টি ফৌজদারি অপরাধে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ হয়। মার্কিন আইন অনুযায়ী, এ ধরনের অভিযোগে অভিযুক্ত ব্যক্তিদের সঙ্গে আগ্নেয়াস্ত্র রাখার অনুমতি নেই।

তাই নিউইয়র্ক পুলিশ বিভাগ সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অস্ত্রের লাইসেন্স বাতিল করতে যাচ্ছে। বুধবার এক জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তার বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে সিএনএন।

ট্রাম্পের আগ্নেয়াস্ত্র সঙ্গে রাখার যে অনুমতি ছিল , তা ২০২৩ এর এপ্রিলে ফৌজদারি অভিযোগ গঠনের পর স্থগিত করা হয়।

তিনি তিনটি নিবন্ধনকৃত পিস্তলের মালিক ছিলেন। দুইটি পিস্তল ২০২৩ এর ৩১ মার্চ নিউইয়র্কের পুলিশ বিভাগের হাতে তুলে দেওয়া হয়। অপর অস্ত্রটি 'আইনি প্রক্রিয়া অনুসারে ফ্লোরিডায় স্থানান্তর' করা হয়।

গত ৩০ মে ৩৪টি ফৌজদারি অপরাধে ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ হয়। মার্কিন আইন অনুযায়ী, এ ধরনের অভিযোগে অভিযুক্ত ব্যক্তিদের সঙ্গে আগ্নেয়াস্ত্র রাখার অনুমতি নেই।

অর্থাৎ, ট্রাম্প এখনও ফ্লোরিডার বাসভবনে পিস্তলটি সংরক্ষণ করে থাকলে, তা আইনের লঙ্ঘন হিসেবে বিবেচিত হবে। এ বিষয়ে ট্রাম্পের প্রতিনিধির সঙ্গে যোগাযোগ করলেও কোনো জবাব পায়নি সিএনএন।

পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, নিউইয়র্ক পুলিশের আইন বিভাগ একটি তদন্ত প্রক্রিয়া পরিচালনা করবে, যার পর ‘খুব সম্ভবত ট্রাম্পের লাইসেন্স বাতিল করা হবে’।

তবে ট্রাম্প এ সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করতে পারবেন।

আইন প্রয়োগকারী সংস্থার কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী, প্রায় এক দশকেরও বেশি সময় ধরে বন্দুক রাখার অনুমতি রয়েছে ট্রাম্পের।

সাবেক প্রেসিডেন্ট হিসেবে মার্কিন গোয়েন্দা বিভাগ ট্রাম্পের সুরক্ষায় ২৪ ঘণ্টা নিয়োজিত থাকে। তাই তার অস্ত্রের লাইসেন্স বাতিল হলেও তার নিরাপত্তা নিয়ে কোনো ঝুঁকি নেই।

 

একাত্তর/জো
সৌদি আরব ও মার্কিন যুক্তরাষ্ট্রের যৌথ হামলার পর সম্ভাব্য পাল্টা পরিস্থিতি মোকাবিলায় দেশজুড়ে সামরিক প্রস্তুতি জোরদার করেছে ইরাক।
ফিলিস্তিনের গাজা উপত্যকার নিয়ন্ত্রক সংগঠন হামাসকে নিরস্ত্র করার বিষয়ে সমঝোতা হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ইউরোপীয় ইউনিয়নসহ (ইইউ) ৬০ দেশের ওপর নতুন করে শুল্ক আরোপ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। জোরপূর্বক শ্রম-সংক্রান্ত নিষেধাজ্ঞা প্রয়োগে শিথিলতার অভিযোগে ট্রাম্প প্রশাসন এ শুল্ক আরোপ করেছে।
ওয়াশিংটন ডিসির রাজনীতিতে এক ঝোড়ো অধ্যায়ের অবসান ঘটিয়ে অবশেষে পদত্যাগ করলেন মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা বিভাগের পরিচালক (ডিএনআই) তুলসি গ্যাবার্ড। দীর্ঘ ১৫ মাসের এক চরম নাটকীয় ও বিতর্কিত...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর