বিমান দুর্ঘটনায় অ্যাপোলো-৮ নভোচারীর মৃত্যু

আপডেট : ০৮ জুন ২০২৪, ০৯:৫৯ পিএম

বিমান দুর্ঘটনায় মার্কিন নভোচারী উইলিয়াম অ্যান্ডার্স নিহত হয়েছেন। তার বয়স হয়েছিল ৯০ বছর। ৫৫ বছর আগে মহাকাশ থেকে ঐতিহাসিক আর্থরাইজের ছবি তুলেছিলেন তিনি। পরিবারের পক্ষ থেকে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

শুক্রবার ওয়াশিংটন উপকূলে তাকে বহনকারী বিমানটি বিধ্বস্ত হয়েছে। অ্যান্ডার্স ছোট প্লেনটি নিজেই চালাচ্ছিলেন এবং প্লেনে তিনি একাই ছিলেন। তার ছেলে মার্কিন গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। খবর এএফপি’র।

শেরিফ এরিক পিটার এএফপিকে জানিয়েছেন, তল্লাশির জন্য এরই মধ্যে একটি উদ্ধারকারী দল পাঠানো হয়েছে। এখন পর্যন্ত তার মরদেহ উদ্ধার করা যায়নি।

অ্যাপোলো-৮ নভোচারী উইলিয়াম অ্যান্ডার্স (মাঝে), ফ্র্যাঙ্ক বোরম্যান (বামে) ও জেমস ল্যাভেল জুনিয়র (ডানে)। ফাইল ছবি: এপি।

১৯৬৮ সালের অ্যাপোলো-৮ মিশনের সদস্য ছিলেন অ্যান্ডার্স। সেই চন্দ্রাভিযানে তার সঙ্গী ছিলেন ফ্রাঙ্ক বোরম্যান ও জেমস ল্যাভেল। চাঁদের কক্ষপথে তারা দশবার প্রদক্ষিণ করলেও তারা চাঁদে অবতরণ করেননি। এরপর সফলভাবে পৃথিবীতে ফিরে আসেন তারা।

অ্যান্ডার্স মহাকাশের বিস্তীর্ণ অন্ধকারের বিপরীতে উজ্জ্বল নীল পৃথিবীর একটি ছবি ধারণ করেছিলেন। আর্থরাইজের ছবিটির সামনের অংশে চাঁদের পৃষ্ঠ দেখা যায়।

তার সেই বিখ্যাত ছবির একটি আসল সংস্করণ ২০২২ সালে কোপেনহেগেনে এক নিলামে ১১ হাজার ৮০০ ইউরোতে বিক্রি হয়।

 

একাত্তর/জো
সৌদি আরব ও মার্কিন যুক্তরাষ্ট্রের যৌথ হামলার পর সম্ভাব্য পাল্টা পরিস্থিতি মোকাবিলায় দেশজুড়ে সামরিক প্রস্তুতি জোরদার করেছে ইরাক।
যুক্তরাষ্ট্রের সাথে বৈঠককে ইরানি কর্তৃপক্ষ ইতিবাচক হিসেবে বর্ণনা করলেও, ওমানে অনুষ্ঠিত এই পরোক্ষ আলোচনা মার্কিন হামলার ক্রমবর্ধমান আশঙ্কা প্রশমিত করার মতো কোনো সুনির্দিষ্ট রূপরেখা দিতে পারেনি।
ভারতের মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী ও জাতীয়তাবাদী কংগ্রেস পার্টির (এনসিপি) নেতা অজিত পওয়ার এক ভয়াবহ বিমান দুর্ঘটনায় মারা গেছেন।
যুক্তরাষ্ট্রের উত্তর ক্যারোলিনায় একটি ব্যবসায়িক বিমান দুর্ঘটনায় সাত আরোহীর সবাই নিহত হয়েছে বলে জানা গেছে। 
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর