ট্রাম্পকে জেতাতে মাস্কের বড় অঙ্কের অনুদান

আপডেট : ১৩ জুলাই ২০২৪, ০৬:১৪ পিএম

বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক এবার জো বাইডেনের প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্পকে আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জেতাতে কাজ করছে এমন একটি গ্রুপকে অনুদান দিয়েছেন। শুক্রবার ব্লুমবার্গের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে রয়টার্স।

তবে ওই প্রতিবেদনে কত অর্থ অনুদান দেয়া হয়েছে সে ব্যাপারে স্পষ্ট করে কিছু জানানো হয়নি। আমেরিকা পিএসি নামের ওই গ্রুপটিকে একটি বড় অঙ্কের অর্থ দেওয়া হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। 

এছাড়া ডোনারদের ব্যাপারে আগামী ১৫ জুলাই তথ্য প্রকাশ করা হতে পারে। 

ব্লুমবার্গ বলছে, সাম্প্রতিক সপ্তাহগুলোতে তহবিল সংগ্রহে বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনকে ছাড়িয়ে গেছেন ডোনাল্ড ট্রাম্প।

তবে এ বছর মার্চে এক টুইট পোস্টে মাস্ক জানিয়েছেন, তিনি কোনো প্রার্থীকে অনুদান দিচ্ছেন না। ট্রাম্পের সাথে সংশ্লিষ্টতার অন্যান্য অভিযোগও অস্বীকার করেছেন তিনি। 

শুরু থেকেই মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের কট্টর সমালোচক টেসলার সিইও ইলন মাস্ক। বিভিন্ন সময়ে বাইডেনকে নিয়ে তার সমালোচনা গণমাধ্যমেও এসেছে।

এদিকে গত মাসে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রথম টিভি বিতর্কে ধরাশায়ী হবার পর থেকেই প্রেসিডেন্ট প্রার্থিতা থেকে সরে দাঁড়াতে চাপে রয়েছেন বাইডেন। নিজ পার্টির বেশ কয়েকজন আইনপ্রণেতাও বাইডেনকে সরে দাঁড়াতে আহ্বান জানিয়েছেন।

তবে দলের অভ্যন্তরীণ চাপ উড়িয়ে দিয়ে আসন্ন প্রেসিডেন্ট নির্বাচন থেকে সরে দাঁড়াবেন না বলে আরও একবার ঘোষণা দিয়েছেন জো বাইডেন। শুক্রবার মিশিগান অঙ্গরাজ্যের ডেট্রয়েটে এক নির্বাচনী সমাবেশে বাইডেন বলেন, ‘আমি কোথাও যাচ্ছি না, আমিই ডেমোক্র্যাট প্রার্থী।’

 

একাত্তর/জো
ফিলিস্তিনের গাজা উপত্যকার নিয়ন্ত্রক সংগঠন হামাসকে নিরস্ত্র করার বিষয়ে সমঝোতা হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ইউরোপীয় ইউনিয়নসহ (ইইউ) ৬০ দেশের ওপর নতুন করে শুল্ক আরোপ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। জোরপূর্বক শ্রম-সংক্রান্ত নিষেধাজ্ঞা প্রয়োগে শিথিলতার অভিযোগে ট্রাম্প প্রশাসন এ শুল্ক আরোপ করেছে।
ওয়াশিংটন ডিসির রাজনীতিতে এক ঝোড়ো অধ্যায়ের অবসান ঘটিয়ে অবশেষে পদত্যাগ করলেন মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা বিভাগের পরিচালক (ডিএনআই) তুলসি গ্যাবার্ড। দীর্ঘ ১৫ মাসের এক চরম নাটকীয় ও বিতর্কিত...
যুক্তরাষ্ট্র খুব দ্রুত ইরান থেকে সৈন্য প্রত্যাহার করে নেবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তিনি হুঁশিয়ারি দিয়েছেন যে, প্রয়োজনে লক্ষ্যবস্তুতে আকস্মিক হামলার জন্য তারা আবারও...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর