ট্রাম্পকে গুলি করা ক্রুকস সম্পর্কে যা জানা গেলো

আপডেট : ১৪ জুলাই ২০২৪, ০৮:৩২ পিএম

যুক্তরাষ্ট্রর সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যা চেষ্টার সঙ্গে জড়িত বন্দুকধারীকে ২০ বছরের টমাস ম্যাথিউ ক্রুকস হিসাবে চিহ্নিত করেছে দেশটির কেন্দ্রীয় তদন্ত সংস্থা- এফবিআই। এক বিবৃতিতে সংস্থাটি জানিয়েছে, তাদের এজেন্টদের ছোঁড়া গুলিতে নিহত হওয়ার আগে, সমাবেশস্থলের বাইরে একটি উঁচু অবস্থান থেকে মঞ্চের দিকে একাধিক গুলি ছুড়েছিলো।

সিএনএন এক প্রতিবেদনে জানিয়েছে, স্থানীয় সময় শনিবার সন্ধ্যা ৬টা ১৫ মিনিটের দিকে পেনসিলভানিয়ায় এক নির্বাচনি প্রচারে ট্রাম্প ভাষণ দেয়ার সময় হঠাৎ করে হামলার ঘটনা ঘটে। এ সময় একটি গুলি ট্রাম্পের ডান কান লাগলে রক্তাক্ত অবস্থায় নিচে পড়ে যান। পরে, নিরাপত্তারক্ষীরা দ্রুত ঘটনাস্থল থেকে ট্রাম্পকে হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসা নেয়ার পর তাকে ছেড়ে দেয়া হয়েছে।

এরইমধ্যে, পেনসিলভানিয়া রাজ্যের বাটলার শহরে হামলার একটি ভিডিও নেট দুনিয়াতে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, ট্রাম্প মঞ্চে দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছেন এসময় হঠাৎ বন্দুক হামলা হয়। সঙ্গে সঙ্গে কান ধরে মঞ্চে বসে পড়েন ট্রাম্প। তার সমর্থকদের চিৎকারও করতে শোনা যায়। হামলার পরপরই সিক্রেট সার্ভিসের সদস্যরা ট্রাম্পকে দ্রুত একটি গাড়িতে তোলেন। এ সময় ট্রাম্পের কান ও গাল বেয়ে রক্ত পড়তে দেখা যায়।

সাবেক এই রিপাবলিকান প্রেসিডেন্ট তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে বলেন, এটা অবিশ্বাস্য যে আমাদের দেশে এ রকম একটি ঘটনা ঘটেছে। আমি হঠাৎ করে গুলির শব্দ শুনি। সঙ্গে সঙ্গে বুঝতে পারি যে, একটি অঘটন ঘটেছে। আর, তখনই অনুভব করি গুলি আমার চামড়া ফুটো করে দিয়েছে। অনেক রক্ত পড়তে থাকে, আমি তখন বুঝতে পারি কী ঘটেছে।

এই ঘটনাটি এমন এ সময় ঘটলো যে, আর দুই দিন পর মিলওয়াকিতে রিপাবলিকান ন্যাশনাল কনভেনশনে ট্রাম্পকে আনুষ্ঠানিকভাবে দলের মনোনয়ন দেওয়ার কথা। ট্রাম্পকে গুলি করা ব্যক্তির নাম থমাস ম্যাথিউ ক্রুকস। তিনি রিপাবলিকান পার্টির নিবন্ধিত ভোটার। তিনি কি কারণে গুলি করেছেন, সেটি এখন পরিস্কার হয়নি। তবে ট্রাম্পকে হত্যার উদ্দেশ্যেই গুলি ছুঁড়া হয়েছিলো, এমন ধারণা নিয়েই তদন্ত চলছে।

বন্দুকধারী ক্রুকস বাটলার শহরে ট্রাম্পের সমাবেশের বাইরে একটি উচুঁ অবস্থানে শুয়ে থাকায় অবস্থায় বন্দুক নিশানা করে পর পর কয়েক রাউন্ড গুলি ছোড়েন। তবে ঠিক কতো রাউন্ড গুলি ছুঁড়েছেন সেটি সম্পর্কে কোন তথ্য দেয়নি এফবিআই। গুলির ঘটনার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় গোয়েন্দা সংস্থার সদস্যদের গুলিতে নিহত হন ২০ বছর বয়সী ক্রুকস।

পেনসিলভানিয়ার বেথেল পার্কের বাসিন্দা ক্রুকস। তিনি বেথেল পার্ক হাই স্কুল থেকে ২০২২ সালে স্নাতক হয়েছেন বলা জানা গেছে। ওয়েস্টার্ন পেনসিলভেনিয়ার দ্য ট্রিবিউন অনুযায়ী, তিনি ন্যাশনাল ম্যাথ অ্যান্ড সায়েন্স ইনিশিয়েটিভ থেকে সে বছর ৫০০ ডলারের ‘স্টার অ্যাওয়ার্ড’ পেয়েছিলেন। ট্রাম্পের সমাবেশ গুলি করার জন্য তিনি একটি এআর-১৫ সেমি-অটোমেটিক রাইফেল বহন করছিলেন।

একাধিক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন যে, তারা তাকে গুলি করার আগেই দেখেছিলেন এবং কর্তৃপক্ষকে সতর্ক করেছিলেন। ডোনাল্ড ট্রাম্প যে মঞ্চে থেকে সমাবেশে ভাষণ দিচ্ছিলেন সেখান থেকে প্রায় ১৩০ গজ দূরে একটি ভবনের ছাদে অবস্থান করছিলেন ক্রুকস। ৭৮ বছর বয়সী ট্রাম্পের ওপর হামলার পর সিক্রেট সার্ভিসের কর্মকর্তারা তাকে গুলি করে হত্যা করে।

পুলিশ জানিয়েছে যে, রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থীর উপর গুলি চালানোর পেছনে ক্রুকসের উদ্দেশ্য স্পষ্ট নয়। এফবিআই বলেছে, তারা হামলার উদ্দেশ্য বের করতে কাজ করছে। ক্রুকসের হামলার ট্রাম্প গুলিবিদ্ধ হওয়া ছাড়াও, সমাবেশে অংশ নেয়া এক ব্যক্তি মারা গেছেন এবং দু’জন আহত হয়েছেন। ক্রুকসের বাবা ম্যাথিউ বলেছেন, ঘটনার আকস্মিকতায় তিনি হতবিহ্বল এবং কি ঘটেছলো তা জানার চেষ্টা করছেন।

 

এআরএস
ইরান যাতে কোনোভাবেই পারমাণবিক অস্ত্রের মালিক হতে না পারে, তা নিশ্চিত করতে দেশটির পরমাণু কর্মসূচির সঙ্গে যুক্ত ভূগর্ভস্থ গুরুত্বপূর্ণ কেন্দ্র পিকঅ্যাক্স মাউন্টেনে সামরিক হামলার ইঙ্গিত দিয়েছেন...
ইরানের সাথে চলমান রক্তক্ষয়ী যুদ্ধের মাঝে চীন ও রাশিয়া তেহরানকে কোনো সামরিক বা কূটনৈতিক সাহায্য করছে না বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
আমেরিকার অভ্যন্তরীণ রাজনীতি, মধ্যপ্রাচ্য সংকট এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের বহুমাত্রিক প্রভাব এবার রূপ নিল চরম রাজনৈতিক সংঘাত ও কাদা ছোড়াছুড়িতে। শনিবার হোয়াইট হাউসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে...
যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে এক নৃশংস ও রক্তক্ষয়ী বন্দুক হামলার ঘটনা ঘটেছে। একটি বসতবাড়িতে এক বন্দুকধারী এলোপাতাড়ি গুলি চালিয়ে দুই শিশুসহ মোট আটজনকে নির্মমভাবে হত্যা করেছে। নির্মম এই...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর