চীনের কাছে সামরিক গোপন তথ্য বিক্রি মার্কিন সেনার

আপডেট : ১৪ আগস্ট ২০২৪, ০৪:২৪ পিএম

যূক্তরাষ্ট্রের এক সেনা চীনের কাছে সামরিক গোপনীয় তথ্য বিক্রির ষড়যন্ত্রের অভিযোগে দোষ স্বীকার করেছেন বলে জানিয়েছে মার্কিন ডিপার্টমেন্ট অফ জাস্টিস (ডিওজে)। এফবিআই ও ইউএস আর্মি কাউন্টার ইন্টেলিজেন্সের তদন্তের পর গত মার্চে সার্জেন্ট কোরবেইন শুলৎজ নামে ওই সেনা সদস্যকে গ্রেপ্তার করা হয়েছিল।

মার্কিন কয়েক ডজন সংবেদনশীল নিরাপত্তা রেকর্ডের বিনিময়ে তাকে ৪২ হাজার ডলার প্রদান করা হয়েছিল। ২০২২ সালের জুন থেকে এ অপরাধমূলক ষড়যন্ত্র শুরু করেন শুলৎজ এবং তার গ্রেপ্তার হওয়া পর্যন্ত তা অব্যাহত ছিল বলে তদন্তকারী কর্মকর্তারা জানিয়েছেন। খবর বিবিসি’র।

জানুয়ারিতে সার্জেন্ট শুলৎজের সাজা হওয়ার কথা রয়েছে। বিভিন্ন শীর্ষ গোপন তথ্য অ্যাক্সেস করার জন্য নিরাপত্তা ছাড়পত্র ছিলো তার। আদালতের নথি অনুসারে, তিনি হংকংয়ে বসবাসকারী একজনের সাথে তথ্য সংগ্রহের ষড়যন্ত্র করেছিলেন।

আদালতের রেকর্ড অনুসারে, কথিত ওই হংকংয়ের বাসিন্দা সার্জেন্ট শুলৎজকে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ও মোবাইল আর্টিলারি সিস্টেম সম্পর্কিত সংবেদনশীল তথ্য সংগ্রহ করতে বলেছিলেন।

ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ থেকে যা শিখেছে, তার উপর ভিত্তি করে সার্জেন্ট শুলৎজ মার্কিন যুদ্ধবিমান, সামরিক কৌশল এবং তাইওয়ানের জন্য মার্কিন সেনাবাহিনীর প্রতিরক্ষা কৌশল সম্পর্কে তথ্য সংগ্রহ করেছেন।

ডিওজে’র জাতীয় নিরাপত্তা বিভাগের সহকারী অ্যাটর্নি জেনারেল ম্যাথিউ ওলসেন বলেন, ‘যুক্তরাষ্ট্রের বাইরে বসবাসকারী একজন ব্যক্তির কাছে জাতীয় প্রতিরক্ষা সংক্রান্ত তথ্য প্রেরণের ষড়যন্ত্র করে, এই আসামী আমাদের জাতীয় নিরাপত্তাকে ঝুঁকির মধ্যে ফেলেছেন এবং সেনাবাহিনী তার ওপর যে আস্থা রেখেছিল, তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন।’

মঙ্গলবার সার্জেন্ট শুলৎজের বিরুদ্ধে জাতীয় প্রতিরক্ষা তথ্য অর্জন ও প্রকাশ করার ষড়যন্ত্র এবং একজন সরকারী কর্মকর্তা হিসেবে ঘুষ গ্রহণসহ সমস্ত অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন।

সার্জেন্ট শুলৎজের বিরুদ্ধে অভিযোগের আগে তিনি কথিত হংকংয়ের বাসিন্দাকে বিস্তারিত বার্তা পাঠিয়েছিলেন, যাকে আদালতের নথিতে ষড়যন্ত্রকারী হিসেবে উল্লেখ করা হয়েছে। এক বয়ানে, সার্জেন্ট শুলৎজ বলেছিলেন যে তিনি ‘কাল্পনিক গুপ্তচর চরিত্র জেসন বোর্ন’ হতে পারেন। তার হ্যান্ডলারের কাছ থেকে আরও অর্থের প্রতিশ্রুতি পাওয়ার পর তিনি এক বার্তায় বলেছিলেন, ‘আমিও তাই প্রত্যাশা করি! আমার অন্য বিএমডব্লিউ ফেরত পেতে হবে!’

এফবিআই এবং ইউএস আর্মি কাউন্টার ইন্টেলিজেন্স কমান্ড এই মামলার অধিকতর তদন্ত চালিয়ে যাচ্ছে।

 

একাত্তর/জো
ইরানে সম্ভাব্য যেকোনো ধরনের মার্কিন স্থল অভিযানের বিরুদ্ধে কঠোর হুঙ্কার দিয়ে অভিনব এক পুরস্কারের কথা ঘোষণা করেছে ইরানি সেনাবাহিনী। সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, ইরানি ভূখণ্ডে অনধিকার...
মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিংকনের কয়েকজন নাবিক ও মেরিন সেনা সমুদ্রে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন বলে খবর পাওয়া গেছে।
আমেরিকা ও ইরানের মধ্যে এক মাসের ভঙ্গুর যুদ্ধবিরতি চুক্তি গত সপ্তাহে ভেস্তে যাওয়ার পর মধ্যপ্রাচ্যে আবারও পূর্ণাঙ্গ যুদ্ধের দামামা বেজে উঠেছে। শনিবার মার্কিন সামরিক বাহিনী নিশ্চিত করেছে, জর্ডানে...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে ইরানে হামলা শুরু হওয়ার পর দেখতে দেখতে ১৪টি সপ্তাহ পার হয়ে গেছে। তবে মধ্যপ্রাচ্যের এই যুদ্ধ এখন এমন এক অদ্ভুত ও জটিল মোড় নিয়েছে, যাকে পূর্ণাঙ্গ যুদ্ধও...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর