এফবিআই প্রধানের ইমেইলে ঢুকে পড়লো ইরানপন্থী হ্যাকাররা

আপডেট : ২৮ মার্চ ২০২৬, ০৩:১৮ পিএম

আমেরিকা ও ইসরাইলের সাথে ইরানের চলমান যুদ্ধের রেশ এবার আছড়ে পড়ল সাইবার জগতেও। খোদ মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফবিআইয়ের ডিরেক্টর কাস প্যাটেলের ব্যক্তিগত জিমেইল অ্যাকাউন্ট হ্যাক করার দাবি করেছে ইরানপন্থী হ্যাকার গোষ্ঠী ‘হানদালা হ্যাক টিম’। শুধু হ্যাক করাই নয়, তারা প্যাটেলের বেশ কিছু ব্যক্তিগত ও ‘রগরগে’ ছবি ইন্টারনেটে ছড়িয়ে দিয়েছে।

হ্যাক করা তথ্য থেকে হ্যাকাররা এমন কিছু ছবি প্রকাশ করেছে যা প্যাটেলের পেশাদার মূর্তির সাথে একেবারেই বেমানান। একটি ছবিতে দেখা যাচ্ছে তিনি আয়েশ করে চুরুট (সিগার) টানছেন, অন্যটিতে তাকে একটি পুরনো আমলের খোলা জিপে (কনভার্টিবল) ঘুরতে দেখা গেছে।

তবে সবচেয়ে মজার ছবি ছিল আয়নার সামনে দাঁড়িয়ে নিজের সেলফি তোলা, যেখানে তার হাতে ছিল রামের একটি বড় বোতল এবং মুখে ছিল এক অদ্ভুত অভিব্যক্তি। হ্যাকাররা বিদ্রূপ করে বলেছে, প্যাটেলের নাম এখন সফলভাবে হ্যাক হওয়া ব্যক্তিদের তালিকার শীর্ষে থাকবে।

ছবি: সংগৃহীত
এফবিআইয়ের সাফাই:
বিষয়টি নিয়ে মুখ খুলেছে এফবিআই। সংস্থার মুখপাত্র বেন উইলিয়ামসন জানান, প্যাটেলের ইমেইল টার্গেট করার বিষয়টি তারা জানেন এবং প্রয়োজনীয় সুরক্ষামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে তার দাবি, ফাঁস হওয়া তথ্যগুলো অনেক পুরনো এবং এর সাথে সরকারের কোনো গোপন নথির সম্পর্ক নেই। গুগল কর্তৃপক্ষ এই বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি।

হানদালা হ্যাক টিমের বৃত্তান্ত: পশ্চিমা সাইবার গবেষকদের মতে, ‘হানদালা’ আসলে ইরানি সরকারের সাইবার ইন্টেলিজেন্স ইউনিটের একটি ছদ্মনাম। তারা নিজেদের ফিলিস্তিনপন্থী হ্যাকার হিসেবে পরিচয় দেয়। সম্প্রতি তারা যুক্তরাষ্ট্রের মেডিকেল ডিভাইস কোম্পানি ‘স্ট্রাইকার’ এবং প্রতিরক্ষা সরঞ্জাম নির্মাতা ‘লকহিড মার্টিন’-এর কর্মীদের ব্যক্তিগত তথ্য চুরিরও দাবি করেছে।

কৌশলগত অস্বস্তি তৈরির চেষ্টা: ইসরাইলি সাইবার নিরাপত্তা সংস্থা ‘চেক পয়েন্ট’-এর কর্মকর্তা গিল মেসিং বলেন, এটি মূলত মার্কিন কর্মকর্তাদের সামাজিকভাবে হেয় করা এবং তাদের মনে একটি নিরাপত্তাহীনতা বা ‘অসুরক্ষিত’ বোধ তৈরি করার কৌশল। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সৈয়দ আলী খামেনেয়ীকে হত্যার পর ইরান এখন তাদের হাতে থাকা সব ধরনের সাইবার অস্ত্র ব্যবহার করছে।

ছবি: সংগৃহীত
পুরনো স্মৃতি ও ভবিষ্যৎ শঙ্কা;
ব্যক্তিগত ইমেইল হ্যাক হওয়ার ঘটনা মার্কিন কর্মকর্তাদের জন্য নতুন কিছু নয়। এর আগে হিলারি ক্লিনটনের নির্বাচনী প্রচার প্রধান জন পোডেস্তা এবং সাবেক সিআইএ প্রধান জন ব্রেনানের ব্যক্তিগত ইমেইল হ্যাক করে বিশ্বজুড়ে তোলপাড় সৃষ্টি হয়েছিল। তবে এবারের ঘটনাটি বেশি তাৎপর্যপূর্ণ কারণ, ইরানপন্থী হ্যাকাররা আরও ১০০ গিগাবাইট তথ্য হাতে থাকার দাবি করেছে, যার মধ্যে হোয়াইট হাউসের চিফ অফ স্টাফ সুজি ওয়াইলসসহ ট্রাম্পের ঘনিষ্ঠ ব্যক্তিদের তথ্য থাকতে পারে।

আপাতত কাস প্যাটেলের ব্যক্তিগত জীবনের এসব ‘মসলাদার’ ছবি ও মেইল ফাঁস করে ইরান আমেরিকাকে এই বার্তাই দিতে চাইছে যে, তাদের সাইবার দেয়ালও এখন আর সুরক্ষিত নয়।

সূত্র: রয়টার্স-বিবিসি-সিএনএন

এআরএস
পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ বলে ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর নৌবাহিনী।  সেই সঙ্গে ওই জলসীমায় শুক্রবার থেকে এ...
ইরান যাতে কোনোভাবেই পারমাণবিক অস্ত্রের মালিক হতে না পারে, তা নিশ্চিত করতে দেশটির পরমাণু কর্মসূচির সঙ্গে যুক্ত ভূগর্ভস্থ গুরুত্বপূর্ণ কেন্দ্র পিকঅ্যাক্স মাউন্টেনে সামরিক হামলার ইঙ্গিত দিয়েছেন...
ছয় মাসেরও বেশি সময় ধরে চলা ইরান-যুক্তরাষ্ট্র রক্তক্ষয়ী যুদ্ধ যখন এক চরম অনিশ্চয়তায় দাঁড়িয়ে রয়েছে, ঠিক তখনই মার্কিন সামরিক বাহিনীর এক বিস্ফোরক পরিকল্পনা সামনে এসেছে। পারমাণিক বোমার বাইরে দেশটির হাতে...
বিশ্বের অন্যতম প্রধান ও স্পর্শকাতর জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালী ঘিরে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে সামরিক আধিপত্য বিস্তারের চরম ও বেপরোয়া লড়াই শুরু হয়েছে। ওয়াশিংটনের অনমনীয় অর্থনৈতিক অবরোধ এবং...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর