চুক্তি না হলে ইরানকে মানচিত্র থেকে মুছে দেয়ার হুঁশিয়ারি

আপডেট : ০৭ এপ্রিল ২০২৬, ০৫:২৬ পিএম

ইরান-মার্কিন যুদ্ধের পঞ্চম সপ্তাহে এসে হোয়াইট হাউস থেকে এক নজিরবিহীন ও চরম হুঁশিয়ারি উচ্চারণ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার এক সংবাদ সম্মেলনে তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, আমেরিকান সময় মঙ্গলবার রাত ৮টার মধ্যে ইরান যদি যুক্তরাষ্ট্রের শর্ত মেনে হরমুজ প্রণালী খুলে না দেয় এবং পরমাণু কর্মসূচি ত্যাগের অঙ্গীকার না করে, তবে মাত্র এক রাতেই পুরো ইরানকে ‘অচল’ করে দেওয়া হবে। তিনি আরও বলেছেন, সেতু ও বিদ্যুৎকেন্দ্রে হামলা থামাতে ইরানের প্রস্তাব যথেষ্ট নয়।

এক রাতেই ‘সম্পূর্ণ ধ্বংসযজ্ঞের’ পরিকল্পনা: প্রেসিডেন্ট ট্রাম্প অত্যন্ত কঠোর ভাষায় বলেন, ‘আগামীকাল রাতটিই হতে পারে সেই রাত, যখন পুরো একটি দেশকে মানচিত্র থেকে সরিয়ে দেওয়া সম্ভব’।


তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্রের কাছে এমন এক সামরিক পরিকল্পনা রয়েছে যার মাধ্যমে মাত্র চার ঘণ্টার মধ্যে ইরানের প্রতিটি সেতু ধূলিসাৎ করে দেয়া হবে এবং প্রতিটি বিদ্যুৎ কেন্দ্র এমনভাবে জ্বালিয়ে দেয়া হবে যা আর কোনো দিন মেরামত করা সম্ভব হবে না। ট্রাম্পের ভাষায়, এটি হবে একটি সম্পূর্ণ ধ্বংসযজ্ঞ।

বেসামরিক স্থাপনায় হামলা ও যুদ্ধাপরাধের বিতর্ক: বেসামরিক বিদ্যুৎ কেন্দ্র এবং অবকাঠামোতে হামলার এই হুমকিকে অনেক বিশ্লেষক ‘যুদ্ধাপরাধ’ হিসেবে অভিহিত করেছেন। তবে, হোয়াইট হাউসের সাউথ লনে আয়োজিত এক ইস্টার অনুষ্ঠানে এই বিষয়ে প্রশ্ন করা হলে ট্রাম্প তা সরাসরি নাকচ করে দেন।


তিনি পাল্টা যুক্তি দিয়ে বলেন, যুদ্ধাপরাধ কী জানেন? পরমাণু অস্ত্র রাখা হলো আসল যুদ্ধাপরাধ। আমি এসব সমালোচনা নিয়ে মোটেও চিন্তিত নই। ট্রাম্প দাবি করেন, অনেক ইরানি নাগরিকই বর্তমান সরকারকে ক্ষমতাচ্যুত করার জন্য এই কষ্ট সহ্য করতে প্রস্তুত আছেন বলে গোয়েন্দা তথ্যে জানা গেছে।

পাইলট উদ্ধারে ‘ঐতিহাসিক’ সাফল্য হিসেবে দাবি: সংবাদ সম্মেলনের শুরুতে ট্রাম্প ইরানে ভূপাতিত হওয়া মার্কিন বিমানবাহিনীর দুই সদস্যকে উদ্ধারের সফল অভিযানের বিস্তারিত তুলে ধরেন। তিনি এই অভিযানকে ‘ঐতিহাসিক’ এবং ‘অবিশ্বাস্য প্রতিভার স্বাক্ষর’ বলে অভিহিত করেন।

ট্রাম্প জানান, উদ্ধারকারীরা অত্যন্ত প্রতিকূল পরিবেশে এবং প্রাণের ঝুঁকি নিয়ে কাজ করেছেন। উদ্ধার হওয়া বৈমানিক গুরুতর আহত হলেও কোনো উদ্ধারকর্মী এই অভিযানে জখম হননি। ট্রাম্পের মতে, এই সফল উদ্ধার অভিযান প্রমাণ করে, যুক্তরাষ্ট্র কখনোই তাদের কোনো সেনাকে শত্রু ভূখণ্ডে ফেলে আসে না।


শান্তি প্রস্তাব ও পেন্টাগনের অবস্থান:
ইরানের পক্ষ থেকে সম্প্রতি একটি শান্তি প্রস্তাব দেওয়া হয়েছে যা ট্রাম্প ‘তাৎপর্যপূর্ণ’ বলে স্বীকার করেছেন। তবে তিনি সোজা জানিয়ে দিয়েছেন যে, এই প্রস্তাব যথেষ্ট নয়। ইরানের সদিচ্ছা থাকলেও তাদের আরও কিছু কঠিন শর্ত পূরণ করতে হবে। এদিকে পেন্টাগন প্রধান পিট হেগসেথ সতর্ক করে বলেছেন যে, সোমবার রাত থেকেই ইরানের ওপর যুদ্ধের শুরু থেকে এ পর্যন্ত হওয়া সবচেয়ে শক্তিশালী হামলা শুরু হবে এবং মঙ্গলবার সেই হামলার তীব্রতা আরও বাড়বে।

সব মিলিয়ে মার্কিন সময় মঙ্গলবার রাত আটটার ডেডলাইনকে কেন্দ্র করে গোটা বিশ্বে এক চরম উদ্বেগজনক পরিস্থিতি তৈরি হয়েছে। ট্রাম্পের এই ‘মহা-বিপর্যয়’ ঘটানোর হুমকি মধ্যপ্রাচ্যের সংঘাতকে এক নতুন এবং ভয়াবহ মাত্রায় নিয়ে গেলো। এখন দেখার বিষয়, তেহরান শেষ মুহূর্তে কোনো চুক্তিতে আসে না কি বিশ্ব এক ভয়াবহ ধ্বংসলীলার সাক্ষী হয়।

তথ্যসূত্র: বিবিসি-রয়টার্স

এআরএস
পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ বলে ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর নৌবাহিনী।  সেই সঙ্গে ওই জলসীমায় শুক্রবার থেকে এ...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হোয়াইট হাউস প্রেস সচিব কেটি জ্যাকারিয়া দায়িত্ব নেওয়ার মাত্র পাঁচ দিনের মাথায় শুক্রবার তাঁর পদ থেকে অব্যাহতি পেয়েছেন। রয়টার্সের বরাতে এ তথ্য নিশ্চিত করা...
ইরান যাতে কোনোভাবেই পারমাণবিক অস্ত্রের মালিক হতে না পারে, তা নিশ্চিত করতে দেশটির পরমাণু কর্মসূচির সঙ্গে যুক্ত ভূগর্ভস্থ গুরুত্বপূর্ণ কেন্দ্র পিকঅ্যাক্স মাউন্টেনে সামরিক হামলার ইঙ্গিত দিয়েছেন...
ছয় মাসেরও বেশি সময় ধরে চলা ইরান-যুক্তরাষ্ট্র রক্তক্ষয়ী যুদ্ধ যখন এক চরম অনিশ্চয়তায় দাঁড়িয়ে রয়েছে, ঠিক তখনই মার্কিন সামরিক বাহিনীর এক বিস্ফোরক পরিকল্পনা সামনে এসেছে। পারমাণিক বোমার বাইরে দেশটির হাতে...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর