ইরান ইস্যুতে অগ্রগতির পথে ওয়াশিংটন: জেডি ভ্যান্স

আপডেট : ১৪ মে ২০২৬, ০৯:৩০ এএম

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান সংঘাত নিরসনে এবং শত্রুতা অবসানের লক্ষ্যে সমঝোতা আলোচনায় অগ্রগতির ইঙ্গিত দিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। বুধবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই আশাবাদ ব্যক্ত করেন।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের দেওয়া সর্বশেষ প্রস্তাবটি 'অগ্রহণযোগ্য' বলে প্রত্যাখ্যান করার পরপরই ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স আলোচনার ইতিবাচক দিকের কথা জানালেন। তিনি বিশ্বাস করেন, দুই দেশের মধ্যকার শত্রুতা নিরসনে পর্দার আড়ালে আলোচনা এগিয়ে চলছে।

জেডি ভ্যান্সের মতে, আলোচনার মূল প্রশ্ন এখন একটিই, প্রেসিডেন্ট ট্রাম্পের বেঁধে দেওয়া শর্ত বা 'রেড লাইন' ইরান পূরণ করতে পারবে কি না। তিনি স্পষ্ট করে বলেন, আমি মনে করি আমরা অগ্রগতির দিকেই যাচ্ছি। তবে এখন মৌলিক প্রশ্ন হলো, আমরা কি প্রেসিডেন্টের রেড লাইন সন্তুষ্ট করার মতো যথেষ্ট উন্নতি করতে পেরেছি?

প্রেসিডেন্ট ট্রাম্পের শর্তটি ঠিক কী, তা-ও পুনরায় ব্যাখ্যা করেছেন ভাইস প্রেসিডেন্ট। ভ্যান্স বলেন, প্রেসিডেন্টের রেড লাইন খুবই সাধারণ। তাঁকে এই মর্মে আত্মবিশ্বাসী হতে হবে, আমরা এমন কিছু সুরক্ষা ব্যবস্থা নিশ্চিত করতে পেরেছি, যার ফলে ইরান কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে না।

ভাইস প্রেসিডেন্টের এই মন্তব্য থেকে বোঝা যাচ্ছে যে, যুক্তরাষ্ট্র সরাসরি যুদ্ধের বদলে কূটনীতির পথ খোলা রাখলেও পারমাণবিক ইস্যুতে বিন্দুমাত্র ছাড় দিতে নারাজ। ইরান যদি তাদের পারমাণবিক কর্মসূচি পুরোপুরি বন্ধের বিষয়ে ট্রাম্প প্রশাসনকে আশ্বস্ত করতে পারে, তবেই দীর্ঘদিনের এই সংঘাতের অবসান ঘটা সম্ভব। আপাতত সব পক্ষই তাকিয়ে আছে তেহরানের পরবর্তী পদক্ষেপের দিকে।

এআরএস
পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ বলে ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর নৌবাহিনী।  সেই সঙ্গে ওই জলসীমায় শুক্রবার থেকে এ...
ইরান যাতে কোনোভাবেই পারমাণবিক অস্ত্রের মালিক হতে না পারে, তা নিশ্চিত করতে দেশটির পরমাণু কর্মসূচির সঙ্গে যুক্ত ভূগর্ভস্থ গুরুত্বপূর্ণ কেন্দ্র পিকঅ্যাক্স মাউন্টেনে সামরিক হামলার ইঙ্গিত দিয়েছেন...
ছয় মাসেরও বেশি সময় ধরে চলা ইরান-যুক্তরাষ্ট্র রক্তক্ষয়ী যুদ্ধ যখন এক চরম অনিশ্চয়তায় দাঁড়িয়ে রয়েছে, ঠিক তখনই মার্কিন সামরিক বাহিনীর এক বিস্ফোরক পরিকল্পনা সামনে এসেছে। পারমাণিক বোমার বাইরে দেশটির হাতে...
বিশ্বের অন্যতম প্রধান ও স্পর্শকাতর জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালী ঘিরে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে সামরিক আধিপত্য বিস্তারের চরম ও বেপরোয়া লড়াই শুরু হয়েছে। ওয়াশিংটনের অনমনীয় অর্থনৈতিক অবরোধ এবং...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর