ইরানে বাস গিরিখাতে পড়ে ১০ পর্বতারোহী নিহত

আপডেট : ২৮ আগস্ট ২০২৩, ১১:১০ এএম

ইরানের এক পার্বত্য জেলায় একটি মিনিবাস সড়ক থেকে গিরিখাতে পড়ে অন্তত ১০ পর্বতারোহী নিহত ও কমপক্ষে আটজন আহত হয়েছেন। শুক্রবার পর্বতারোহীদের বহনকারী একটি বাস পূর্ব আজারবাইজান প্রদেশের ভারজাগান শহরের কাছে দুর্ঘটনার কবলে পড়ে বলে দেশটির রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা ইরনা জানায়।

শনিবার ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে জানানো হয়েছে, পর্বতারোহীদের বহনকারী মিনিবাসটি সড়ক থেকে উল্টে গিরিখাতে পড়ে যাওয়ায় ১০ জন নিহত হয়েছেন বলে প্রদেশের জরুরি সেবা সংস্থার মুখপাত্র ওয়াহিদ শাদিনিয়া জানিয়েছেন।

পূর্ব আজারবাইজান প্রদেশের এক কর্মকর্তা জানান, মিনিবাসটি পাহাড়ি অঞ্চলের একটি পর্যটন গ্রামের দিকে যাওয়ার সময় অজানা কারণে উল্টে গিরিখাতে পড়ে যায়।

ইরানের সড়ক যোগাযোগ ব্যবস্থা ভালো হলেও বিশ্বে সড়ক দুর্ঘটনায় প্রাণহানির উচ্চহারের তালিকায় রয়েছে দেশটি। চালকদের গাড়ি চালনার তুলনামূলক কম অভিজ্ঞতা বা নিম্নমানের যন্ত্রাংশের কারণে প্রায়ই দেশটিতে সড়ক দুর্ঘটনা ঘটে।

 

একাত্তর/জো
পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ বলে ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর নৌবাহিনী।  সেই সঙ্গে ওই জলসীমায় শুক্রবার থেকে এ...
ইরান যাতে কোনোভাবেই পারমাণবিক অস্ত্রের মালিক হতে না পারে, তা নিশ্চিত করতে দেশটির পরমাণু কর্মসূচির সঙ্গে যুক্ত ভূগর্ভস্থ গুরুত্বপূর্ণ কেন্দ্র পিকঅ্যাক্স মাউন্টেনে সামরিক হামলার ইঙ্গিত দিয়েছেন...
ছয় মাসেরও বেশি সময় ধরে চলা ইরান-যুক্তরাষ্ট্র রক্তক্ষয়ী যুদ্ধ যখন এক চরম অনিশ্চয়তায় দাঁড়িয়ে রয়েছে, ঠিক তখনই মার্কিন সামরিক বাহিনীর এক বিস্ফোরক পরিকল্পনা সামনে এসেছে। পারমাণিক বোমার বাইরে দেশটির হাতে...
বিশ্বের অন্যতম প্রধান ও স্পর্শকাতর জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালী ঘিরে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে সামরিক আধিপত্য বিস্তারের চরম ও বেপরোয়া লড়াই শুরু হয়েছে। ওয়াশিংটনের অনমনীয় অর্থনৈতিক অবরোধ এবং...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর