এবার ক্রুজ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করলো উত্তর কোরিয়া

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৩, ১১:৪১ এএম

জাতিসংঘের নিষেধাজ্ঞা উপেক্ষা করে কোরীয় উপদ্বীপের পশ্চিম উপকূল থেকে সমুদ্রের দিকে একাধিক ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে উত্তর কোরিয়া।

স্থানীয় সময় শনিবার পীত সাগর লক্ষ্য করে কিম প্রশাসন এসব ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করে বলে নিশ্চিত করেছে দক্ষিণ কোরিয়ার। খবর এএফপির।

ওয়াশিংটন ও সিউলের যৌথ সামরিক মহড়ার জবাবে গত বুধবার দুটি স্বল্প পাল্লার ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছিল পিয়ংইয়ং। এর তিনদিন পর আবারও ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালো দেশটি।  

দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফ অব স্টাফ (জিসিএস) এক বিবৃতিতে বলেন, স্থানীয় সময় শনিবার ভোর ৪টার দিকে পীত সাগরের দিকে একাধিক ক্রুজ ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। দক্ষিণ কোরিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্র যৌথভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। 

এই ঘটনায় উত্তর কোরিয়া এখন পর্যন্ত কোনো বিবৃতি দেয়নি।  

উত্তর কোরিয়া এ বছর রেকর্ড সংখ্যক অস্ত্রের পরীক্ষা চালিয়েছে। দক্ষিণ কোরিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্রের ১১ দিনের উলচি ফ্রিডম শিল্ড সামরিক মহড়া শেষ হওয়ার একদিন আগে সর্বশেষ পরীক্ষাটি চালানো হয়।

আরবিএস  
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
যুক্তরাষ্ট্রের উটাহ অঙ্গরাজ্যের একটি শপিং মলে সচারচরের একটি কর্মব্যস্ত দিন মুহূর্তেই যেন রূপ নিল এক বিভীষিকাময় রক্তাক্ত অধ্যায়ে। শুধু ধর্মীয় পরিচয়ের কারণে উগ্র বর্ণবাদী ও চরমপন্থী এক শ্বেতাঙ্গ...
বিদেশি শক্তির অবৈধ হস্তক্ষেপের ফলে সৃষ্ট নিরাপত্তাহীনতার কারণে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এবং অঞ্চলটিতে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ সম্পূর্ণভাবে শেষ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালী বন্ধ থাকবে...
বাহরাইন, কাতার ও কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি ও কৌশলগত স্থাপনায় আবারও নজিরবিহীন ড্রোন হামলা চালিয়েছে ইরান।
মেহেরপুর শহরে একটি যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ অন্তত ১৩ জন আহত হয়েছেন।
হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা) সারাদেশে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছেন এক হাজার আটজন।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বহুদলীয় গণতন্ত্র এবং মুক্তকণ্ঠে কথা বলার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপির জন্ম হয়েছে এবং দলের...
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর