নতুন মন্ত্রীসভা অনুমোদন দিলেন থাই রাজা

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৩, ০৮:৪৪ পিএম

থাইল্যান্ডে নতুন মন্ত্রীসভা অনুমোদন করেছেন রাজা মহা ভজিরালঙ্কম। এর মধ্য দিয়ে দেশটি কয়েক মাসের রাজনৈতিক অচলাবস্থার পর সম্পূর্ণ কার্যকর প্রশাসনের আরেক ধাপ কাছে এগিয়ে গেল।

শনিবার এক রাজকীয় গেজেটে বলা হয়েছে, প্রধানমন্ত্রী স্রেথা থাভিসিনের নেতৃত্বে মন্ত্রীসভায় যে ৩৪ মন্ত্রী নিয়োগ দেয়া হয়েছে রাজা তা অনুমোদন করেছেন।

গেজেট সংক্রান্ত এক বিবৃতিতে বলা হয়েছে, প্রধানমন্ত্রী স্রেথা থাভিসিন দেশকে পরিচালনার জন্যে একটি যোগ্য মন্ত্রীসভা গঠন করেছে। তাই রাজা নতুন মন্ত্রীসভার অনুমোদন দিয়েছেন।

রাজনৈতিক বিশ্লেষক যুত্তাপর্ণ ইসারাচাই বলেছেন, রাজকীয় অনুমোদন এই ইঙ্গিত দেয় যে, দেশটি নতুন সরকার পাওয়ার এক ধাপ কাছাকাছি পৌঁছে গেছে।

কয়েকমাসের রাজনৈতিক অচলাবস্থার পর সম্প্রতি থাই পার্লামেন্ট প্রধানমন্ত্রী হিসেবে স্রেথা থাভিসিনকে নির্বাচিত করে। তিনি সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রা প্রতিষ্ঠিত ফেউ থাই পার্টি থেকে নির্বাচিত হন।

গত ১৪ মে’র নির্বাচনে দ্বিতীয় সর্বোচ্চ আসন পায় ফেউ থাই পার্টি। প্রগতিশীল মুভ ফরোয়ার্ড পার্টি (এমএমপি) সবচেয়ে বেশি আসন পেয়েও সামরিক জান্তার নিয়োগ দেয়া সিনেটরদের বাধার মুখে পড়ে। তাই ফেউ থাই পার্টি ও এমএমপি জোট করে যে সরকার গঠন করতে চেয়েছিল তা ব্যর্থ হয়।

 

একাত্তর/জো
থাইল্যান্ডের উত্তরাঞ্চলের একটি ব্যক্তিগত সাফারি পার্কে সম্প্রতি কয়েক সপ্তাহের মধ্যে প্রাণঘাতী ভাইরাস ও ব্যাকটেরিয়ার সংক্রমণে অন্তত ৭২টি বাঘ মারা গেছে। 
দক্ষিণ-পূর্ব এশিয়ার দুই প্রতিবেশী দেশ থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে গত কয়েক বছরের মধ্যে ভয়াবহতম সীমান্ত সংঘাতের অবসান ঘটেছে। কয়েক সপ্তাহের প্রচণ্ড লড়াইয়ের পর শনিবার দেশ দুটি নতুন করে যুদ্ধবিরতিতে...
কম্বোডিয়ার বিরুদ্ধে চলমান সামরিক সংঘাত চালিয়ে যাবার ঘোষণা দিয়েছে থাইল্যান্ড।
থাইল্যান্ড ও কম্বোডিয়া বুধবার সীমান্ত সংঘর্ষে একে অপরের বিরুদ্ধে বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু করার অভিযোগ এনেছে। এমন পরিস্থিতিতে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জুলাইয়ে তাঁর মধ্যস্থতায়...
২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে বিষাদময় হারের পর অবশেষে নিরবতা ভাঙলেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি। অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলে শিরোপা খোয়ানোর পর মাঠে অঝোরে...
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিটে বিশেষ ছাড় ও বলাকা লাউঞ্জ ব্যবহারের সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নীতিগতভাবে গ্রহণ করেছে সরকার।
২০২৬ বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলের তেতো হারের যন্ত্রণা কাটতে না কাটতেই, এবার রীতিমতো বিষোদ্গার ছড়ালো আর্জেন্টাইন শিবিরে! ফাইনালে হারের কষ্টে যখন পুরো আর্জেন্টিনা স্তব্ধ, ঠিক তখনই সোশাল...
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের কুমারপাড়া গ্রামে করতোয়া ও মর্চ্চা নদীর ভয়াবহ ভাঙনের সংবাদ ৭১ টেলিভিশনে প্রচারের পর অবশেষে ভাঙনরোধে কাজ শুরুর অনুমোদন পেয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর