পাকিস্তানে বিদ্যুতের দাম বৃদ্ধি ও মূল্যস্ফীতির প্রতিবাদে দোকানপাটে তালা

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৩, ১১:২৮ পিএম

পাকিস্তানে মূল্যস্ফীতি ও বিদ্যুতের দাম দফায় দফায় বাড়তে থাকায় দেশজুড়ে দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে প্রতিবাদ জানাচ্ছেন ব্যবসায়ী ও সাধারণ মানুষ। আসন্ন জাতীয় নির্বাচনের ঠিক আগ মুহূর্তে কয়েক ধাপে বাড়ানো হয়েছে বিদ্যুতের দাম।

ঊর্ধ্বমুখী মূল্যস্ফীতিতে আগেই নাভিশ্বাস উঠেছে জনজীবনে। যৌক্তিক কারণ না দেখিয়ে এর মধ্যে কয়েক দফা বিদ্যুৎ বিল বাড়ানোয় সাধারণ মানুষের জন্য মড়ার উপর খাঁড়ার ঘা। এ পরিস্থিতিতে বাধ্য হয়ে প্রতিবাদে রাস্তায় নেমেছে জনতা। খবর জিও নিউজ’র।

এদিকে, বিদ্যুতের বর্ধিত দাম কমানোর বিষয়টি নাকচ করে দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানমন্ত্রী আনওয়ার-উল-হক কাকার। তিনি বলেছেন, ‘এটি কমানোর কোনও সুযোগ নেই।’

কাকার বলেন, ‘বর্ধিত বিদ্যুৎ বিল জনগণকেই পরিশোধ করতে হবে এবং আইএমএফের শর্ত বাস্তবায়ন করতে হবে।’

শনিবার সাধারণ লোকজনের পাশাপাশি ব্যবসায়ীরাও আন্দোলনে অংশ নেন। দোকানপাট বন্ধ করে জনতার সাথে রাস্তায় প্রতিবাদ জানান তারা ।

এদিন করাচি ও পেশোয়ারসহ অনেক জায়গায় ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ ছিল। সড়কে যান চলাচলে বাধা দিয়ে পিকেটিংও হয়েছে স্থানে স্থানে। মুদ্রাস্ফীতির বিরুদ্ধে ধর্মঘটেরও ঘোষণা করেছে পাঞ্জাব বার কাউন্সিল।

এর ওপর জ্বালানি তেলের দামও বাড়ছে। গত বৃহস্পতিবার রাতেই তেলের নতুন মূল্য ঘোষিত হয়। এতে পেট্রোল ও ডিজেলের লিটার প্রতি দাম বেড়েছে যথাক্রমে ১৪ দশমিক ৯১ রুপি ও ১৮ দশমিক ৪৪ রুপি। এছাড়া পেট্রোলিয়াম শুল্ক প্রতি লিটারে ৫ রুপি করে বেড়েছে। আগের ৫৫ রুপির বদলে এখন দিতে হবে ৬০ রুপি।

 

একাত্তর/জো
সম্প্রতি আফগানিস্তানের অভ্যন্তরে পাকিস্তানের বিমান হামলায় ব্যাপক বেসামরিক নাগরিক নিহতের জেরে এবার পাকিস্তান সীমান্তে পাল্টা হামলা চালিয়েছে আফগান তালেবান সরকার। আফগানিস্তানের পক্ষ থেকে জানানো হয়েছে,...
শনিবার করাচিতে আধাসামরিক বাহিনী রেঞ্জার্সের আঞ্চলিক সদর দপ্তরে হামলায় তিন সেনা নিহত হওয়ার পর রোববার আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় পাকতিয়া, কুনার ও পাকতিকা প্রদেশে একাধিক লক্ষ্যবস্তুতে হামলা চালায়...
আফগানিস্তান সীমান্তে আবারও প্রাণঘাতী বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। সোমবার (২৯ জুন) পূর্ব আফগানিস্তানে চালানো এই হামলায় অন্তত ২৫ জন নিহত হয়েছেন বলে দাবি করেছে ইসলামাবাদ। তবে আফগান সরকারের পক্ষ...
ভূ-রাজনীতিতে চরম উত্তেজনা, লেবাননে ভঙ্গুর পরিস্থিতি এবং হরমুজ প্রণালী বন্ধের হুমকির মধ্যেই এক টেবিলে বসে ‘ইতিবাচক ও উৎসাহব্যঞ্জক’ অগ্রগতি অর্জন করেছে যুক্তরাষ্ট্র ও ইরান। একটি চূড়ান্ত শান্তি...
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর