আঞ্চলিক ইস্যু নিয়ে আলোচনাই হয়নি বাইডেন ও মোদীর

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৩, ১০:৪১ এএম

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠকে দক্ষিণ এশীয় ভূরাজনীতির প্রসঙ্গ ওঠেনি। শুক্রবার রাতে নয়াদিল্লিতে এক বৈঠকে দুই নেতা পারস্পরিক সম্পর্ক আরও গভীর করার প্রতিশ্রুতি দিয়েছেন। বৈঠকের পর এক যৌথ বিবৃতিতে আলোচনার বিষয় সাংবাদিকদের সামনে তুলে ধরা হয়।

বিবৃতিতে স্বাধীনতা, গণতন্ত্র, মানবাধিকার, অন্তর্ভুক্তি, বহুত্ববাদ এবং সব নাগরিকের জন্য সমান সুযোগের মূল্যবোধের ওপর পুনরায় জোর দিয়েছেন দুই নেতা। তারা বলেন, এসব মূল্যবোধ সফলতার জন্য গুরুত্বপূর্ণ এবং তা ‘আমাদের সম্পর্ককে শক্তিশালী করবে’।

হিন্দুত্ববাদী নেতা মোদীর শাসনে এসব মূল্যবোধ সংকটে পড়েছে। বাইডেন প্রশাসন এসব নিয়ে ধারাবাহিক উদ্বেগ জানিয়ে আসছে।

দুই নেতার আলোচনায় মার্কিন ও ভারতীয় নেতারা চীনের উত্থানের বিরুদ্ধে লড়াই করতে ‘মুক্ত, উন্মুক্ত’ এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের জন্য সমর্থনের প্রতিশ্রুতি দিয়েছেন।

গতকাল সন্ধ্যায় নয়াদিল্লিতে পৌঁছান বাইডেন। বিমানবন্দর থেকেই তিনি বৈঠকের জন্য মোদীর সরকারি বাসভবনে যান। সেখানে প্রায় ঘণ্টাব্যাপী বৈঠক করেন দুই নেতা। বৈঠকে এআই, বিজ্ঞান, প্রতিরক্ষাসহ দ্বিপক্ষীয় সহযোগিতার নানা ইস্যু নিয়ে আলোচনা হয়।

জাতিসংঘের স্থায়ী সদস্য হিসেবে ভারতকে পুনরায় সমর্থন দিয়েছেন বাইডেন। ২০২৮-২৯ সালে অস্থায়ী আসনের জন্য ভারতের প্রার্থিতাকে আবারও স্বাগত জানিয়েছেন তিনি। বাইডেন ভারতের সাম্প্রতিক চন্দ্রাভিযানের প্রশংসা করেছেন।

তিন মাসেরও কম সময়ের মধ্যে দ্বিতীয় দফায় দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হলেন বাইডেন-মোদী। জি-২০ শীর্ষ সম্মেলন উপলক্ষে ভারতে এসেছেন মার্কিন প্রেসিডেন্ট। বাইডেনকে স্বাগত জানাতে ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে হাজির ছিলেন ভারতের বেসামরিক বিমান পরিবহনমন্ত্রী ভিকে সিংহ।

মার্কিন প্রেসিডেন্ট হিসেবে বাইডেনের এটাই প্রথম ভারত সফর। বাইডেনের স্ত্রী জিল বাইডেন করোনা আক্রান্ত হওয়ায় হোয়াইট হাউসে আইসোলেশনে আছেন তিনি। 

এর আগে, গত জুনে হোয়াইট হাউসে রাষ্ট্রীয় সফরে মোদীকে সম্মান জানান বাইডেন। ২০২১ সাল থেকে তারা এক ডজনের বেশি ব্যক্তিগত বা ভার্চুয়াল বৈঠকে মিলিত হয়েছেন। দুই নেতাই মার্কিন-ভারত অংশীদারিত্ব আরও মজবুত করতে চান। তাদের সহযোগিতার ক্ষেত্রগুলোর মধ্যে রয়েছে চীনকে মোকাবিলা এবং জলবায়ু পরিবর্তন, কৃত্রিম বুদ্ধিমত্তা, গ্লোবাল সাপ্লাই চেইনে স্থিতিশীলতাসহ অন্যান্য চ্যালেঞ্জ।

 

একাত্তর/জো
ভারতে সাম্প্রতিক সময়ের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রবেশিকা পরীক্ষার প্রশ্নপত্র বারংবার ফাঁস হওয়ার ঘটনায় বিক্ষোভে ফেটে পড়েছিল দেশটির তরুণ প্রজন্ম, বিশেষ করে ‘জেন-জি’ শিক্ষার্থীরা। ক্ষুব্ধ...
শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে হাজার হাজার তরুণ শিক্ষার্থীর সংসদ ভবন অভিমুখে পদযাত্রা, কাঁদানে গ্যাস, টিয়ারশেল ও লাঠিচার্জে আহত শতাধিক বিক্ষোভকারী—বিজেপি সরকারের জন্য গত কয়েক...
তীব্র ছাত্র বিক্ষোভ এবং দেশটির সংসদে উত্তপ্ত বাক্যবিনিময়ের মধ্যেই ভারতের প্রশ্নপত্র ফাঁস নিয়ে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বড়ো ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রশ্নপত্র ফাঁসের বিচার তরান্বিত...
পশ্চিম এশিয়ায় শান্তি ও আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখার গুরুত্বারোপ করে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ফোনালাপে মোদী...
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর