সু চিকে চিকিৎসা ও খাবার দেয়া হচ্ছে না: এনএলডি

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৩, ১১:৩০ এএম

মিয়ানমারে জান্তা সরকার কারাবন্দি গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চির জীবন ঝুঁকির মুখে ফেলেছে বলে দাবি করেছে তার রাজনৈতিক দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি -এনএলডি।

সু চিকে চিকিৎসা সহায়তা ও খাবার দেয়া হচ্ছে না বলেও অভিযোগ করেছে দলটি।

এক বিবৃতিতে এনএলডি জানিয়েছে, সু চিকে পর্যাপ্ত চিকিৎসাসেবা না দেয়ায় তারা উদ্বিগ্ন। এমনকি তাকে স্বাস্থ্যকর খাবার ও থাকার পরিবেশও দেয়া হচ্ছে না। এভাবে তার জীবনকে ঝুঁকির মুখে ফেলা হচ্ছে। এর জন্য সামরিক জান্তা সরকারই এককভাবে দায়ী থাকবে বলেও জানিয়েছে এনএলডি।

এই পরিস্থিতিতে সু চিসহ সব রাজনৈতিক বন্দির মুক্তির জন্য আরও চাপ তৈরি করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহবান জানিয়েছে তারা।

যুক্তরাজ্যে বসবাস করা সু চির ছেলে বিবিসিকে গত সপ্তাহে বলেন, তার মা মাথা ঘোরা এবং দাঁতের মাড়ির রোগে ভুগছেন। কিন্তু জান্তা সরকার তাকে চিকিৎসা দিচ্ছে না। যদিও মায়ের সঙ্গে এই ছেলের সরাসরি যোগাযোগ নেই।

গত সপ্তাহে জান্তা সরকারের একজন মুখপাত্র জন মিন তুন এএফপিকে বলেছিলেন, সু চি অসুস্থ বলে যে খবর বেরিয়েছে, তা ‘গুজব’। তিনি বলেন, তিনি (সু চি) কোনো অসুখে ভুগছেন না। চিকিৎসকেরা তার স্বাস্থ্যের যত্ন নিচ্ছেন।

২০২১ সালের ফেব্রুয়ারিতে মিয়ানমারের ক্ষমতা ফের দখল করে সেনাবাহিনী। তারপর থেকে আটক অবস্থায় আছেন সু চি। নোবেল বিজয়ী এই নেত্রীকে গত জুলাই মাসের শেষের দিকে রাজধানী নেইপিদোর কারাগার থেকে মুক্ত করে তার বাড়িতে গৃহবন্দী করে রাখা হয়েছে।

স্থানীয় গণমাধ্যমের খবর অনুযায়ী কারাবন্দি ৭৮ বছর বয়সী সু চি মাথা ঘোরা, বমি ও দাঁতের সংক্রমণের মতো অসুস্থতায় ভুগছেন।

একাত্তর/আরএ
প্রকৃতির তাণ্ডবে এক ভয়াবহ মানবিক বিপর্যয়ের মুখে পড়েছে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার একাধিক দেশ। থাইল্যান্ড, ভারত এবং মিয়ানমারে টানা মুষলধারে বৃষ্টি ও আকস্মিক বন্যায় অন্তত ১৩০ জনের মর্মান্তিক...
বাংলাদেশ সীমান্তবর্তী মিয়ানমারের যুদ্ধবিধ্বস্ত রাখাইন রাজ্যে জান্তা বাহিনীর এক নৃশংস ও রক্তক্ষয়ী বিমান হামলায় অন্তত ৩৩ জন নিরীহ নাগরিক প্রাণ হারিয়েছেন। সোমবার রাখাইনের উত্তরাঞ্চলীয় ক্যাওকটাউ শহরের...
চীন সংলগ্ন উত্তর-পূর্ব মিয়ানমারের শান রাজ্যে একটি ভয়াবহ খনি বিস্ফোরণে শিশুসহ কমপক্ষে অর্ধশতাধিক মানুষ নিহত এবং বহু মানুষ গুরুতর আহত হয়েছেন। স্থানীয় সময় গত রোববার দুপুরের দিকে শান রাজ্যের কাওং তাত...
মিয়ানমারের সামরিক জান্তা প্রধান মিন অং হ্লাইং শুক্রবার দেশটির প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন। ২০২১ সালে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখলের পাঁচ বছর পর তিনি বেসামরিক পদে থেকে শাসন অব্যাহত রাখছেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর