মালদ্বীপের নতুন প্রেসিডেন্ট চীন ঘেঁষা মুইজ্জু

আপডেট : ০১ অক্টোবর ২০২৩, ১১:১৬ এএম

দক্ষিণ এশিয়ার দ্বীপরাষ্ট্র মালদ্বীপে দ্বিতীয় দফায় ভোটে (রান অফ) ভারতপন্থি ইব্রাহিম সলিহকে হারিয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন চীন ঘেঁষা মোহাম্মদ মুইজ্জু। পরাজয় মেনে বিরোধী দল পিপলস ন্যাশনাল কংগ্রেসের (পিএনএস) নেতাকে অভিবাদন জানিয়েছেন সলিহ।

দ্বিতীয় দফার নির্বাচনে ৫৪ শতাংশ ভোট পেয়েছেন মুইজ্জু। তিনি রাজধানী মালের মেয়র হিসেবে দায়িত্ব পালন করেছেন। প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নেন এবার। তার স্লোগান ছিল ‘ভারত হটাও’। খবর: বিবিসি।

আগামী ১৭ নভেম্বর মুইজ্জু প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার আগ পর্যন্ত তত্ত্বাবধায়ক প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করে যাবেন মোহাম্মদ সলিহ।

২০১৮ সাল থেকে প্রেসিডেন্টের পদে আছেন ৬১ বছর বয়সী মালদ্বীপ ডেমোক্র্যাটিক পার্টির (এমডিপি) এই নেতা। এই সময়ে ভারতের সঙ্গে সম্পর্ক জোরদার করেছে তার প্রশাসন। এ নিয়ে সমালোচনাও রয়েছে তার।

এদিকে প্রগতিশীল জোটের ৪৫ বছর বয়সী মুইজ্জুর রয়েছে চীনের সঙ্গে সুসম্পর্ক। তার ক্ষমতায় আসায় অঞ্চলটিতে চীনের প্রভাব বাড়বে বলে ধারণা করা হচ্ছে। ১৯৭৮ সালে জন্মগ্রহণ করেন তিনি। স্কুল-কলেজের গণ্ডি পেরিয়ে যুক্তরাজ্যের লিডস বিশ্ববিদ্যালয় থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে পিএইচডি ডিগ্রি লাভ করেন। ২০১২ সালে গৃহায়ন মন্ত্রী হিসেবে রাজনীতিতে প্রবেশ করেন মুইজ্জু।

ভারত মহাসাগরে গুরুত্বপূর্ণ অবস্থানে মালদ্বীপ। দেশটির আশপাশের জলপথের রুট ব্যবহার করে বাণিজ্যিক জাহাজ চলাচল করে থাকে। এই জায়গায় ভারতকে হটিয়ে মালদ্বীপের সঙ্গে সম্পর্ক জোরদার করে নিজেদের অবস্থান বাড়াতে চায় বেইজিং।

 

একাত্তর/জো
রাশিয়ার সঙ্গে রক্তক্ষয়ী যুদ্ধ চলাকালীন ইউক্রেনে কোনো ধরনের নির্বাচন আয়োজন দেশের জন্য মারাত্মক বিপর্যয় বা ‘সুনামি’র শামিল হবে বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সম্প্রতি তাঁর...
নেপালের সংসদীয় রাজনীতিতে এক অভূতপূর্ব নীরব বিপ্লব ঘটে গেছে। গত ৫ মার্চের সাধারণ নির্বাচনে সব প্রথাগত সমীকরণ ভেঙে দিয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার পথে এগিয়ে যাচ্ছে কাঠমান্ডুর সাবেক মেয়র ও জনপ্রিয়...
নেপালের পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে আরও একধাপ এগিয়ে গেলেন র‍্যাপার বলেন্দ্র শাহ। দেশটির সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলিকে তার নিজের সংসদীয় আসনেই বড় ব্যবধানে পরাজিত করেছেন তিনি। এতে করে...
ইরানের ইসলামি প্রজাতন্ত্রের প্রতিষ্ঠাতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির নাতি হাসান খোমেনি বর্তমানে দেশটির পরবর্তী 'সর্বোচ্চ নেতা' নির্বাচনের আলোচনায় অত্যন্ত গুরুত্বপূর্ণ নাম হিসেবে আবির্ভূত হয়েছেন। ৮৬...
নেপালের প্রলয়ঙ্করী আকস্মিক বন্যায় ত্রিশূলী নদী অববাহিকায় অবস্থিত জলবিদ্যুৎ প্রকল্পগুলো পলি ও কাদার নিচে সম্পূর্ণ চাপা পড়ার পর এখন উদ্ধারকাজের মূল কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে ক্ষতিগ্রস্ত...
চীন সীমান্ত সংলগ্ন নেপালে প্রলয়ঙ্করী আকস্মিক বন্যার ১০ দিন পরও অলৌকিকভাবে দুই জনকে জীবিত উদ্ধার করেছেন উদ্ধারকর্মীরা। উদ্ধারকৃতদের মধ্যে একজন চীনা নাগরিক, যাঁকে একটি জলবিদ্যুৎ প্রকল্পের ভূগর্ভস্থ...
সরকার গঠনের ছয় মাস পার না হতেই রাজপথে বিরোধী দলের ‘লংমার্চ’-এর মতো বড়ো কর্মসূচি পালন করা অনুচিত বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি।
চট্টগ্রামে নিজ বাসা থেকে মৌসুমী হিজড়া নামে তৃতীয় লিঙ্গের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিজ সম্প্রদায়ের মানুষের কাছে তিনি ‘গুরু মা’ হিসেবে পরিচিত ছিলেন। গলায় গুরুতর জখম ও মুখে রক্ত থাকায়...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর