সমলিঙ্গ বিয়ের স্বীকৃতি দিলো না ভারতের সুপ্রিমকোর্ট

আপডেট : ১৭ অক্টোবর ২০২৩, ০৬:৩৪ পিএম

শেষ পর্যন্ত সমলিঙ্গের মধ্যে বিয়ের স্বীকৃতি দিলো না ভারতের সুপ্রিমকোর্ট। তবে জোর দিয়ে বলেছে যে, সমলিঙ্গের ভিত্তিতে কোন ব্যক্তির সম্পর্ক তৈরির অধিকারকে বিধিনিষেধে আটকানো যায় না। ভারতের সমলিঙ্গ অধিকারকমীরা বলছেন, সুপ্রিমকোর্টের রায় তাদের অধিকার আদায়ে একটি বড় পদক্ষেপ।

রায়ে এই সম্পর্কে যারা থাকেন, তাদের অধিকার সুরক্ষার বিষয়টিও নিশ্চিত করতে বলা হয়েছে। সমলিঙ্গের মধ্যে বিয়ে বিষয়ে দিল্লিকে সিদ্ধান্ত নিতে বলেছে। আইনসভাই এই বিষয়ে পদক্ষেপ করতে পারে বলে জানিয়েছেন ভারতের শীর্ষ আদালতের বিচারপতিরা।

টানা ১০ দিনের শুনানি পর্বের শেষে প্রধান বিচারপতি চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চ গত ১১ মে রায় অপেক্ষমান রাখা হয়েছিলো। মঙ্গলবার শেষ হয়েছে সেই সময়সীমা। গত বছরের ২৫ নভেম্বর সুপ্রিমকোর্ট দুই সমকামী যুগলের দায়ের করা দু’টি মামলা এক করে শুনানি অনুষ্ঠিত হয়।

সমলিঙ্গ বিয়ের স্বীকৃতি দিলো না ভারতের সুপ্রিমকোর্ট, ছবি: সংগৃহীত

প্রধান বিচারপতি ধনঞ্জয় যশবন্ত চন্দ্রচূড় রায় পড়ার সময় বলেন, সমলিঙ্গ সম্পর্কে বিভিন্ন সমস্যার সমাধানের জন্য কেন্দ্র যে কমিটি গড়েছে, এ বিষয়ে সেই কমিটির অগ্রসর হওয়া উচিত। তিনি আরও বলেন, বিবাহ নামক প্রতিষ্ঠানটি কোনও অনড়, অটল বিষয় নয়। বিবাহে বিবর্তন আসে।

তিনি আরও বলেন, ব্যক্তিগত স্তরে যে কোনও কাজকে আইনের ঊর্ধ্বে রাখা উচিত নয়। বিবাহ বর্তমানে যে স্বীকৃতি পেয়েছে, আইন না থাকলে তা সম্ভব হত না। সমকামকে শহুরে বিষয় নয় বলেও উল্লেখ করেছেন প্রধান বিচারপতি। লিঙ্গের ভিত্তিতে সম্পর্কে তৈরির অধিকারও খর্ব করা যায় না।

প্রধান বিচারপতি জানান, সমকামি সম্প্রদায়ের কাউকে তাদের যৌন পরিচয় জানার জন্য থানায় তলব করা যাবে না। তারা বাড়ি ছেড়ে বেরিয়ে এলে তাদের সেখানে জোর করে ফেরানো যাবে না। এই সম্প্রদায়ের কারও বিরুদ্ধে অভিযোগ গ্রহণ করার আগে পুলিশকে প্রাথমিকভাবে বিষয়টি খতিয়ে দেখতে হবে।

সমলিঙ্গে বিয়ে নিয়ে রায় ঘোষণা করতে গিয়ে প্রধান বিচারপতি চন্দ্রচূড় বলেন, জীবনসঙ্গী নির্বাচন করা সবার জীবনের অবিচ্ছেদ্য অংশ। আদালত সমলিঙ্গ বিয়ের বৈধতা দিতে পারে না, এ বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে কেবল আইনসভা। বিয়ে নিয়ে দেশে দেশে সার্বজনীন কোনো আইনও নেই।

সমলিঙ্গ বিয়ের স্বীকৃতি দিলো না ভারতের সুপ্রিমকোর্ট, ছবি: সংগৃহীত

ভারতে বিশেষ বিয়ে আইনে সমলিঙ্গের মানুষের বিয়ের বিষয়টি না থাকা অবৈধ কি না, সেই প্রশ্নও ছিল এ মামলায়। আদালত বলছে, বিচারবিভাগ কেবল আইনের প্রয়োগে জোর দিতে পারে, আইন তৈরি করে সমকামীদের বিয়ের বৈধতা দিতে পারে না। এটি পার্লামেন্টের কাজ।

সরকার তরফ থেকে সমলিঙ্গ বিয়ের বিরোধিতায় আদালতে বলা হয়, এটি একটি শহুরে অভিজাত দৃষ্টিভঙ্গি। স্বামী-স্ত্রী-সন্তান নিয়ে ভারতীয় পরিবারের একক ধারণার সঙ্গে সমলিঙ্গের বিয়ের ধারণাটি যায় না। আর এ বিষয়ে বিতর্ক ও আলোচনার জন্য পার্লামেন্ট ও আইনসভাই সঠিক জায়গা।

সুপ্রিমকোর্ট ওই বক্তব্যের প্রথম অংশের সঙ্গে দ্বিমত করে বলেছে, ভারতে সমলিঙ্গের মানুষের ইতিহাস অনেক পুরনো, সুতরাং এটা শহুরে অভিজাত দৃষ্টিভঙ্গি বলা ঠিক হবে না। কিন্তু কেবল আইনপ্রণেতারাই যে এ ধরনের বিয়ের বৈধতা দিয়ে আইন করতে পারে, সে বিষয়ে সাংবিধানিক বেঞ্চ একমত।

সমলিঙ্গ বিয়ের স্বীকৃতি দিলো না ভারতের সুপ্রিমকোর্ট, ছবি: সংগৃহীত

অবিবাহিত বা সমকামী দম্পতি চাইলে সন্তান দত্তক নিতে পারে, প্রধান বিচারপতি এমন সিদ্ধান্ত দিলেও এই বেঞ্চের অন্য বিচারকরা তাতে সায় দেননি। উল্লেখ্য, এর আগে ২০১৮ সালে সমকামী যৌনতাকে বৈধতা দেয় আদালত। ভারত ছাড়া এশিয়া মহাদেশে সমলিঙ্গের সম্পর্কের অনুমতি রয়েছে কেবল তাইওয়ান ও নেপালে।

প্রধান বিচারপতি চন্দ্রচূড় এবং বিচারপতি সঞ্জয় কিষাণ সমলিঙ্গ যুগলের সন্তান দত্তক নেয়ার অধিকারকে স্বীকৃতি দিয়েছেন। শুধু বিষমকামী যুগলই সন্তানকে স্থিতিশীল জীবন দিতে পারেন, এই তত্ত্ব মানতে চাননি প্রধান বিচারপতি। তিনি বলেন, অবিবাহিত দম্পতি, সমলিঙ্গ দম্পতিও সন্তান দত্তক নিতে পারেন।

২০২১ সালের ডিসেম্বরে অনুষ্ঠান করে বিয়ে করেন সুপ্রিয় চক্রবর্তী এবং অভয় ডাং। তাঁরাই ভারতের প্রথম সমকামী যুবক, যাঁরা বিয়ে করেছেন। এখন বিশেষ বিবাহ আইনের স্বীকৃতি চেয়ে আদালতের দ্বারস্থ হন ওই যুগল। দীর্ঘ ১৭ বছরের সম্পর্কের পর পার্থ ফিরোজ মলহোত্র এবং উদয় রাজ বিয়ে করেছেন।

আদালতে ওই যুগল জানান, তাঁরা দু’টি শিশুকে লালনপালন করছেন। কিন্তু যে হেতু তাঁদের বিয়ের কোনও আইনি স্বীকৃতি নেই, তাই আইনত শিশুদের অভিভাবক হতে পারছেন না তাঁরা। এর পরেই দেশের বিভিন্ন আদালতে জমে থাকা সমলিঙ্গ সংক্রান্ত যাবতীয় মামলা একসঙ্গে শোনার সিদ্ধান্ত নেয় সুপ্রিম কোর্ট। তারই রায় ঘোষণা হল মঙ্গলবার। সুপ্রিমকোর্টের রায়ে খুশি নন মামলাকারীরা।

কেএসএইচ
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
হিমালয় পর্বতমালায় হিমবাহ ধসের কারণে ভবিষ্যতে আরও ভয়াবহ বন্যার ঝুঁকি রয়েছে বলে সতর্ক করেছেন জাতিসংঘের এক শীর্ষ কর্মকর্তা। নেপালে সাম্প্রতিক হিমবাহ পতনে সৃষ্ট ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা ১,০০০...
নেপালে ঘটে যাওয়া প্রলয়ঙ্করী আকস্মিক বন্যার পর হিমালয় অঞ্চলের নাজুক পরিবেশগত পরিস্থিতি নিয়ে ভারত, চীন, নেপাল ও ভুটানকে রাজনৈতিক মতভেদ ভুলে এক হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী...
বিগত সরকারের আমলে ক্ষতিগ্রস্ত শিক্ষা ব্যবস্থাকে পুনর্গঠন করতে বর্তমান বাজেটে সব মন্ত্রণালয়ের চেয়ে শিক্ষা খাতে সর্বোচ্চ অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ...
দক্ষিণী সিনেমার মিষ্টি হাসি আর প্রাণবন্ত অভিনয়ে দর্শকদের হৃদয়ে ঝড় তোলা মমিতা বাইজু এখন বিশ্বজুড়ে নেটিজেনদের আগ্রহের কেন্দ্রবিন্দু। বক্স অফিসে একের পর এক ২০০ কোটি রুপি আয়ের রেকর্ড গড়ে যিনি...
সাভারের শাহীবাগের এক মাদ্রাসায় সাত বছর বয়সী এক শিশু শিক্ষার্থীকে টানা ছয় মাস ধরে বলাৎকার ও যৌন নির্যাতনের অভিযোগের চাঞ্চল্যকর মামলায় অভিযুক্ত শিক্ষকসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রাথমিক...
নেপাল ও চীন সীমান্ত এলাকায় বিধ্বংসী আকস্মিক বন্যা ও পাহাড় ধসের ১০ দিন পর মৃতের সংখ্যা বেড়ে ১৩৭৫ জনে দাঁড়িয়েছে। শনিবার নেপাল ও চীনের সরকারি সূত্রে প্রকাশিত তথ্য অনুযায়ী, সীমান্তজুড়ে এই প্রলয়ঙ্করী...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর