গোয়েন্দা উপগ্রহ পাঠানোর দাবি উত্তর কোরিয়ার

আপডেট : ২২ নভেম্বর ২০২৩, ০৪:২৮ পিএম

মহাকাশে সামরিক গোয়েন্দা উপগ্রহ সফলভাবে উৎক্ষেপণ করার দাবি করেছে উত্তর কোরিয়া। বুধবার  মধ্যরাতে প্রতিবেশী দেশগুলোর নিন্দা উপেক্ষা করেই উপগ্রহটি উৎক্ষেপণ করে দেশটি।

উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তাসংস্থা কেসিএনএ জানিয়েছে, মালিগিয়ং-১ নামের এই সামরিক গোয়েন্দা উপগ্রহটি সঠিকভাবে মহাকাশের কক্ষপথে প্রবেশ করেছে। খবর বিবিসি’র।

কেসিএনএ আরও জানায়, এই উপগ্রহের উৎক্ষেপণ পর্যবেক্ষণ করেছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। অনেকদিন ধরেই মহাকাশে একটি গুপ্তচর উপগ্রহ স্থাপনের পরিকল্পনা করে আসছিলেন উত্তর কোরিয়ার নেতা।

খবরে বলা হয়, উপগ্রহটির উৎক্ষেপণ প্রত্যাশিত সময়ের আগেই করা হয়েছে। এই উৎক্ষেপণ বুধবার শুরু হয়ে ৩০ নভেম্বর স্থানীয় সময় রাত ১১টা ৫৯ মিনিটে শেষ হওয়ার কথা ছিল।

প্রতিবেদনে বলা হয়, এমন উপগ্রহ স্থাপন করা গেলে তা সম্ভাব্য আক্রমণ সম্পর্কে কিমকে আগেভাগেই সতর্ক করবে। ফলে শত্রুকে মোকাবিলা করায় আরও নির্ভুলভাবে পরিকল্পনা ও সিদ্ধান্ত গ্রহণ করতে পারবেন কিম জং উন।

জাপান বলেছে, উত্তর কোরিয়ার এ প্রচেষ্টা জাতিসংঘ রেজ্যুলেশনের লঙ্ঘন। জাতিসংঘের নিরাপত্তা পরিষদ পিয়ংইয়ংকে উপগ্রহ উৎক্ষেপণে নিষেধাজ্ঞা দিয়েছে। উপগ্রহ উৎক্ষেপণের অজুহাতে ক্ষেপণাস্ত্র প্রযুক্তি নিয়ে দেশটি পরীক্ষা চালাবে বলে তাদের ধারণা।

এদিকে, উৎক্ষেপণের পথে এগিয়ে গেলে পিয়ংইয়ংয়ের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফের অপারেশন বিভাগের পরিচালক কাং হো-পিল।

মহাকাশে গোয়েন্দা স্যাটেলাইট উৎক্ষেপণের প্রচেষ্টা উত্তর কোরিয়ার এটিই প্রথম নয়, বরং এর আগেও চলতি বছরেই আরও দুইবার চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়েছে পিয়ংইয়ং। এটি তাদের তৃতীয় উৎক্ষেপণ প্রচেষ্টা।

 

একাত্তর/জো
উত্তর কোরিয়ার দীর্ঘদিনের বন্ধু ডোনাল্ড ট্রাম্প হঠাৎ করেই দক্ষিণ কোরিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের পূর্বনির্ধারিত যৌথ সামরিক মহড়া কমিয়ে আনার ঘোষণা দিয়েছেন। উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং উনের সঙ্গে...
উত্তর কোরিয়ায় সামরিক ড্রোন পাঠানোর অভিযোগে দক্ষিণ কোরিয়ার কারাবন্দি সাবেক প্রেসিডেন্ট ইউন সুক-ইওলকে আরও ৩০ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।
ভূ-রাজনীতির এক টানটান উত্তেজনার মধ্যে দীর্ঘ সাত বছর পর সোমবার উত্তর কোরিয়া সফরে যাচ্ছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। তবে ২০১৯ সালে তাঁর শেষ সফরের তুলনায় এবারের পিয়ংইয়ংয়ের চিত্রটা সম্পূর্ণ ভিন্ন।...
বিশ্বরাজনীতির সh নিয়মনীতি ও নিষেধাজ্ঞা বুড়ো আঙুল দেখিয়ে আবারও পরমাণু অস্ত্রের হুঙ্কার দিলেন উত্তর কোরিয়ার শীর্ষনেতা কিম জং উন। বৃহস্পতিবার উত্তর কোরিয়া সম্পূর্ণ নতুন একটি ইউরেনিয়াম সমৃদ্ধকরণ...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর