সাইবার হামলার কবলে জাপানের মহাকাশ সংস্থা, চীনকে সন্দেহ

আপডেট : ২৯ নভেম্বর ২০২৩, ১০:৩২ পিএম

সাইবার হামলার শিকার হয়েছে জাপানের মহাকাশ গবেষণা সংস্থা জাক্সা। তবে হ্যাকাররা যেসব তথ্য পেয়েছেন তাতে রকেট ও স্যাটেলাইট অপারেশন সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু ছিল না বলে জানিয়েছেন স্পেস এজেন্সির মুখপাত্র।

জাপান অ্যারোস্পেস এক্সপ্লোরেশন এজেন্সির মুখপাত্র বলেছেন, নেটওয়ার্ক সরঞ্জামের দুর্বলতাকে কাজে লাগিয়ে অনুমোদিত এই অ্যাকসেসের ঘটনাটি ঘটে। তবে সাইবার হামলাটি ঠিক কখন ঘটেছে সে সম্পর্কে বিস্তারিত কোনও তথ্য তিনি দেননি। খবর রয়টার্স’র।

মুখপাত্রের মতে, একটি বহিরাগত সংস্থা একটি অভ্যন্তরীণ তদন্ত চালিয়ে সাইবার অ্যাটাক সম্পর্কে জানতে পারে। তবে সংস্থাটির পরিচয় তিনি জানাননি। হ্যাকিং প্রচেষ্টা নিয়ে এরই মধ্যে একটি বিশদ তদন্ত শুরু হয়েছে।

চলতি বছরের সেপ্টেম্বরের শুরুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে জাপান যৌথভাবে চীনের হ্যাকার গ্রুপ ব্ল্যাকটেকের বিরুদ্ধে বিশ্বের অন্যান্য দেশের সংস্থাকে সতর্ক করে। সেই জের ধরে চীনের দিকেই সন্দেহের তির যাচ্ছে বলে মন্তব্য করছেন সংশ্লিষ্টরা।

জাপানের ন্যাশনাল পুলিশ এজেন্সির তথ্য অনুসারে, চীনের ওই গ্রুপটি ২০১০ সাল থেকে যুক্তরাষ্ট্রসহ পূর্ব এশিয়ার দেশগুলোতে সাইবার হামলা চালিয়ে আসছে।

 

একাত্তর/জো
অর্থনৈতিক প্রবৃদ্ধি জোরদার করার লক্ষ্যে কর্মঘণ্টা ও ওভারটাইমের বিধিনিষেধ শিথিল করার সিদ্ধান্ত নিয়েছে জাপান সরকার। মঙ্গলবার থেকে কার্যকর হতে যাওয়া এই পদক্ষেপকে ঘিরে দেশজুড়ে মিশ্র প্রতিক্রিয়া...
যুক্তরাষ্ট্র দাবি করেছে যে তারা চীনে ঘাঁটি গড়া একটি বিশাল সাইবার হ্যাকিং অভিযান ব্যর্থ করে দিয়েছে। এই হ্যাকিং নেটওয়ার্কটি মার্কিন বিচার বিভাগ, মহাকাশ গবেষণা কেন্দ্র- নাসা, ফেডারেল রিজার্ভ, মার্কিন...
জাপানের সর্বোচ্চ ও পবিত্র পর্বত হিসাবে বিবেচিত ‘মাউন্ট ফুজি’ জয়ের চরম নেশায় এক বাপের কাণ্ড দেখে চোখ কপালে উঠেছে স্বয়ং দেশটির পুলিশের! পাহাড়ে চড়তে গিয়ে ক্লান্তি প্রকাশ করায় সাত বছরের সন্তানকে হাজার...
জাপানের কাছেই বিতর্কিত একটি দ্বীপে বৃহস্পতিবার ঝটিকা সফর করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই প্রথম কোনো দ্বীপে পুতিনের এই পা রাখা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে...
সামাজিক মাধ্যমে তারকাদের ছবি ও চেহারা বিকৃত করে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) দিয়ে ভিডিও বানিয়ে ছড়িয়ে দেওয়ার অপসংস্কৃতি যেন থামছেই না! সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অফিশিয়াল ইনস্টাগ্রাম পেজ...
পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ বলে ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর নৌবাহিনী।  সেই সঙ্গে ওই জলসীমায় শুক্রবার থেকে এ...
দেশে হাম ও হামের উপসর্গের প্রাদুর্ভাব থামছেই না। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে আরও তিনজনের প্রাণহানি ঘটেছে। একই সময়ে সারাদেশে সন্দেহভাজন ও নিশ্চিত মিলিয়ে নতুন করে আরও এক হাজার ৩৫ জন এই...
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীসেবার মান বাড়ানো, ব্যাগেজ চুরি বা ক্ষতি রোধ করা এবং লাগেজ হ্যান্ডলিং প্রক্রিয়ায় পূর্ণ স্বচ্ছতা ফিরিয়ে আনতে এক যুগান্তকারী প্রযুক্তিভিত্তিক পদক্ষেপ গ্রহণ...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর