ভারতীয়দের বয়কটের ধাক্কা মালদ্বীপের পর্যটনে

আপডেট : ১১ জানুয়ারি ২০২৪, ০২:৩৫ পিএম

ভারত ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে ‘বয়কট মালদ্বীপ’ হ্যাশট্যাগ দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভারতীয়দের বয়কট ক্যাম্পেইনের ধাক্কা লেগেছে মালদ্বীপের পর্যটনে। 

শুধু তাই নয়, দ্বীপ রাষ্ট্রটির বিভিন্ন হোটেলে যেসব পর্যটক বুকিং দিয়েছিলেন, তারাও সেসব বাতিল করেছেন। খবর আনন্দবাজার’র।

মালদ্বীপের পর্যটন আয়ের বড় অংশ আসে ভারত থেকে। এমন প্রেক্ষাপটে সম্পর্ক টিকিয়ে রাখতে তড়িঘড়ি করে তিন মন্ত্রীকে বরখাস্ত করে মালে। কিন্তু তাতেও বরফ গলেনি। ক্ষমা না চাওয়া পর্যন্ত মালদ্বীপের সঙ্গে কোনো ধরনের ব্যবসা না করার ঘোষণা দিয়েছেন ভারতের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠনের নেতারা।

অনলাইনে বয়কট ও প্রতিক্রিয়ার মুখে অভিযুক্ত মন্ত্রীদের বরখাস্ত করে মালে। বিশ্লেষকরা বলছেন, এই বরখাস্তই প্রমাণ করে, মালদ্বীপ ভারতের সঙ্গে ভালো সম্পর্ক রাখতে কতটা চায়।  

সম্প্রতি কেরালা উপকূলের লাক্ষাদ্বীপে সফরের ছবি প্রকাশ করেন মোদি। এর পর ওই ছবিতে বিতর্কিত মন্তব্য করেন মালদ্বীপের তিন মন্ত্রী।  তারা পোস্টের জবাবে মোদিকে ‘ক্লাউন’, ‘সন্ত্রাসী’ এবং ‘ইসরায়েলের পুতুল’ বলে অভিহিত করেন। তবে সরকারি দলের ওই নেতাদের বক্তব্য মালদ্বীপ সরকারের নয় বলে জানিয়েছে দেশটি।

মালদ্বীপ পর্যটনের ওপর অনেকটাই নির্ভর করে। আর সেই আয়ের একটি বড় অংশ আসে ভারত থেকে। মালদ্বীপের পর্যটন ওয়েবসাইটের তথ্যানুসারে, ভারত থেকে পর্যটকরা ২০২৩ সালে মালদ্বীপে ২ লাখ ৯ হাজার জন ভ্রমণ করেছেন, যা দেশটির মোট পর্যটন বাজারের ১১ শতাংশ। এরপরের অবস্থানে রয়েছে রাশিয়া। আর দেশটিতে চীনের পর্যটক ছিল ১ লাখ ৮৭ হাজার ১১৮ জন, বা মোট পর্যটকের ১০ শতাংশ।

 

একাত্তর/জো
মালদ্বীপে ২০০৭ সালের জানুয়ারির পর জন্ম নেওয়া কেউ আর ধূমপান করতে পারবে না। শনিবার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, মালদ্বীপই একমাত্র দেশ, যারা এমন প্রজন্মভিত্তিক নিষেধাজ্ঞা চালু করলো।
মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জুর সরকারের পতন ঘটাতে দেশটিতে আর্থিক ক্যুর চেষ্টা চালিয়েছে বিরোধী দলগুলো। যদিও সেই চেষ্টা ব্যর্থ করে আর্থিক কেলেঙ্কারি সৃষ্টিতে দায়ীদের শনাক্ত করতে তদন্ত...
বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতায় প্রভাব পড়েছে ভারতের পর্যটনশিল্প ও ব্যবসায়। কলকাতার পার্ক স্ট্রিটসহ আশপাশের এলাকার হোটেল ও দোকান বাংলাদেশিদের এখন আর তেমন চোখে পড়ে না।
প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জুকে ‘কালো জাদু’ করার অভিযোগে মালদ্বীপে দুই মন্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে।
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
দেশজুড়ে আশঙ্কাজনক হারে বেড়েই চলেছে ভয়াবহ হাম ও হামের উপসর্গের তাণ্ডব। গত ২৪ ঘণ্টায় নতুন করে চার শিশুর মর্মান্তিক মৃত্যুর মধ্য দিয়ে দেশে হাম পরিস্থিতি আরও উদ্বেগজনক রূপ ধারণ করেছে। একই সময়ে...
কমেছে যুক্তরাষ্ট্রে পোশাক আমদানি, চাপে বাংলাদেশের রপ্তানি
একমাত্র কোলের সন্তানকে ঘাতক ট্রেনের হাত থেকে রক্ষা করতে গিয়ে নিজের জীবন বিসর্জন দিলেন এক মর্মান্তিক ও সাহসী মা। রাজবাড়ীর পাংশায় ছাতা হাতে রেললাইনে বসে থাকা তিন বছরের নিষ্পাপ শিশুটিকে বাঁচাতে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর