কিয়োটো অ্যানিমেশন স্টুডিওর অগ্নিসংযোগকারীর মৃত্যুদণ্ড

আপডেট : ২৯ জানুয়ারি ২০২৪, ০৪:৩২ পিএম

জাপানের কিয়োটো অ্যানিমেশন স্টুডিওতে চার বছর আগে আগুন দিয়ে ৩৬ জনকে হত্যার অভিযোগে অগ্নিসংযোগকারী শিনজি আওবাকে মৃত্যুদণ্ড দিয়েছে দেশটির একটি আদলত।

জাপানের সংবাদমাধ্যম এনএইচকে জানিয়েছে, কিয়োটো জেলা আদালতে গত বৃহস্পতিবার ২০১৯ সালের ওই ঘটনার দায়ে ৪৫ বছর বয়সী শিনজি আওবাকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে।

গত দুই দশকের মধ্যে জাপানের সবচেয়ে ওই হত্যার ঘটনায় পুরো দেশজুড়ে বিক্ষোভ হয়। ২০১৯ সালে তদন্তে পুলিশ জানিয়েছিলো, আগুনের সময় তিনতলা ভবনের ভেতরে অনেক লোক কাজ করছিলো এবং আগুনটি এতো দ্রুত ছড়িয়ে পড়ে যে কেউ সরে পড়তে পারেনি।

ওই ঘটনায় নিহতদের সবাই স্টুডিওর কর্মচারী ছিলো। কমপক্ষে ৩২ জন আগুনে দগ্ধ হয়ে আহত হন।

পুলিশ সে সময় আরও জানান, শিনজি আওবার আগুন দেয়ার মূল কারণ, তার ধারণা কিয়োটো অ্যানিমেশন স্টুডিওর তার কাজ চুরি করেছে। তিনি স্টুডিওতে আগুন লাগানোর জন্য পেট্রোল ব্যবহার করেছিলেন।

গত বছরের সেপ্টেম্বর মাসে এই হামলার বিচার শুরু হয়। শিনজি আওবাকে হামলার জন্য দোষী সাব্যস্ত করা হয়। তবে তার আইনজীবীরা ‘মানসিক অক্ষমতার’ কারণ দেখিয়ে তাকে দায়ী না করার আবেদন জানায়।

তবে প্রসিকিউটররা মৃত্যুদণ্ডের জন্য আবেদন করে জানিয়েছিলেন, আওবা আগুন দেওয়ার সময় সক্ষম ছিলেন। যদিও ওই সময় আওবা বলেছিলেন, তিনি ভাবেননি এত লোক মারা যাবে।

আওবার বরাত দিয়ে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, সেই সময়ে আমি অনুভব করেছি আমি যা করেছি তা করা ছাড়া আমার কোনো বিকল্প ছিলো না।

আওবা নিজেও ওই ঘটনায় দগ্ধ হন। তার শরীরের ৯০ শতাংশেরও বেশি পুড়ে গিয়েছিলো। সুস্থ হওয়ার পরই তাকে গ্রেপ্তার করে পুলিশ।

শিনজি আওবা

বিচারক কেইসুকে মাসুদা বলেন, অপরাধের সময় আওবা মানসিকভাবে অক্ষম ছিলেন না বা খারাপ অবস্থায় ছিলেন না। আওবা যা করেছেন তার জন্য তিনি দায়ী।

বিচারক মাসুদা রায় ঘোষণার আগে ভুক্তভোগীদের সাক্ষ্য নিয়ে দীর্ঘ যুক্তি পড়ে শোনান।

জাপানে ফাঁসির মাধ্যমে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

আরআর/কেএসএইচ
জাপানের উত্তর উপকূলে আঘাত হেনেছে রিখটার স্কেলে সাত দশমিক দুই মাত্রার এক শক্তিশালী ভূমিকম্প। তবে স্বস্তির বিষয় হলো, এই শক্তিশালী কম্পনের পরও কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি এবং বড়ো ধরনের কোনো...
তাইওয়ান ইস্যুকে কেন্দ্র করে এশিয়ার দুই মহাশক্তি চীন ও জাপানের মধ্যে দীর্ঘদিনের উত্তেজনা এখন এক নতুন এবং বিপজ্জনক মোড় নিয়েছে। জাপানি প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির একটি মন্তব্যকে কেন্দ্র করে শুরু...
ইরানের রাজধানী তেহরান এবং দক্ষিণাঞ্চলীয় শহর শিরাজ বুধবার রহস্যজনক বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে কেঁপে উঠেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে বিভিন্ন স্থান থেকে ধোঁয়ার কুণ্ডলী উড়তে দেখা...
জাপানের সাধারণ নির্বাচনে ঐতিহাসিক জয়ের পর খাদ্যপণ্যের ওপর বিক্রয় কর কমানোর প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন দেশটির প্রধানমন্ত্রী সানায়ি তাকাইচি। সোমবার এক সংবাদ সম্মেলনে তিনি জানান, সাধারণ মানুষের...
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর