পাকিস্তানে ভোটগ্রহণ শেষে চলছে গণনা

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:৩৫ পিএম

সহিংসতার মধ্য দিয়ে পাকিস্তানের জাতীয় নির্বাচনের ভোটগ্রহণ শেষ হওয়ার পর শুরু হয়েছে ভোট গণনা। বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকাল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলে।

ভোটগ্রহণ শেষ হওয়ার পর চলছে গণনা। কয়েক ঘণ্টা পরই নির্বাচনের বেসরকারি ফলাফল আসতে শুরু করবে। শুক্রবার সকাল নাগাদ চূড়ান্ত ফলাফলের আশা করা হচ্ছে। পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন এ খবর জানিয়েছে।

এবারের নির্বাচনে প্রধান প্রতিদ্বন্দ্বী দেশটির তিনবারের প্রধানমন্ত্রী ও পাকিস্তান মুসলিম লীগ পার্টির নেতা নওয়াজ শরিফ এবং পাকিস্তান পিপলস পার্টির বিলাওয়াল ভুট্টো জারদারি। নির্বাচনে দেশটির বিরোধীদল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) প্রধান ইমরান খান অংশ নিতে পারেননি। এই নির্বাচনে তার দলের প্রার্থীরা স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন।

তবে তারা প্রথাগত প্রতিদ্বন্দ্বী হলেও অতীতে ইমরান খানের বিরুদ্ধে একসঙ্গে লড়েছেন। শেহবাজ শরিফ প্রধানমন্ত্রী থাকাকালীন গত আগস্ট পর্যন্ত পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন ভুট্টো।

ন্যাশনাল অ্যাসেম্বলি বা সংসদের নিম্নকক্ষে ২৬৬টি আসন দখলের জন্য ৪৪টির মতো রাজনৈতিক দল প্রতিদ্বন্দ্বিতা করছে। ৩৩৬ আসনের মধ্যে বাকি ৭০টি আসন নারী ও সংখ্যালঘুদের জন্য সংরক্ষিত।

নির্বাচনের পর নতুন সংসদ দেশটির পরবর্তী প্রধানমন্ত্রী নির্বাচন করবে। পৃথকভাবে, বৃহস্পতিবার দেশটিতে চারটি প্রাদেশিক পরিষদের ভোট হয়েছে।

এদিকে, দেশটিতে নির্বাচনী সহিংসতায় ৯জন নিহত হয়েছেন। উত্তর-পশ্চিমে ডেরা ইসমাইল খান জেলার কুলাচি এলাকায় এ ঘটনা ঘটেছে।

ভোট গ্রহণ সুষ্ঠু ও নিরাপদ করতে কয়েকটি স্থল সীমান্ত সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। দেশজুড়ে সাময়িক স্থগিত রয়েছে মোবাইল ফোনের নেটওয়ার্কিং ও ইন্টারনেট সেবাও।

কারাগার থেকেই পোস্টাল ব্যালটে ভোট দিয়েছেন ইমরান খান। এর আগে, তিনি সমর্থকদের প্রতি ফলাফল ঘোষণার আগ পর্যন্ত ভোট কেন্দ্রের বাইরে অপেক্ষা করার আহ্বান জানান।

গত বছর ইমরানকে গ্রেপ্তার ঠেকানোর চেষ্টায় বেশ কয়েকটি সরকারি ভবন ভাঙচুর ও সংঘর্ষে জড়িয়ে পড়ে তার সমর্থকরা। ফলে যে কোন সময় পরিস্থিতি অবনতির আশঙ্কা রয়েছে।

 

একাত্তর/জো
পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের একটি সরকারি হাসপাতালে ভয়াবহ আগুনে কমপক্ষে ১৪ জন নবজাতকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার স্থানীয় সময় সকাল ৭টার দিকে 'পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস'...
চলমান মধ্যপ্রাচ্য সংকট ও তেহরান-ওয়াশিংটন সংঘাত মেটাতে পাকিস্তান ও ইরানের উচ্চপর্যায়ের মধ্যে এক অত্যন্ত ইতিবাচক আলোচনা অনুষ্ঠিত হয়েছে। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি জানিয়েছেন, ওয়াশিংটন ও...
আমেরিকা ও ইরানের মধ্যে চলা তীব্র উত্তেজনা এবং নতুন মার্কিন অর্থনৈতিক নিষেধাজ্ঞার হুমকির পটভূমিতে আঞ্চলিক শান্তি ফেরাতে জরুরি সফরে তেহরান পৌঁছেছেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল সৈয়দ আসিম...
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খানকে শীর্ষ আদালতের নির্দেশ অনুযায়ী বেসরকারি হাসপাতালে না নিয়ে, সরকারি হাসপাতালে চিকিৎসাসেবা দেওয়ার অভিযোগে শাহবাজ শরিফ সরকারের বিরুদ্ধে...
চীন সীমান্ত সংলগ্ন নেপালে প্রলয়ঙ্করী আকস্মিক বন্যার ১০ দিন পরও অলৌকিকভাবে দুই জনকে জীবিত উদ্ধার করেছেন উদ্ধারকর্মীরা। উদ্ধারকৃতদের মধ্যে একজন চীনা নাগরিক, যাঁকে একটি জলবিদ্যুৎ প্রকল্পের ভূগর্ভস্থ...
সরকার গঠনের ছয় মাস পার না হতেই রাজপথে বিরোধী দলের ‘লংমার্চ’-এর মতো বড়ো কর্মসূচি পালন করা অনুচিত বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি।
চট্টগ্রামে নিজ বাসা থেকে মৌসুমী হিজড়া নামে তৃতীয় লিঙ্গের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিজ সম্প্রদায়ের মানুষের কাছে তিনি ‘গুরু মা’ হিসেবে পরিচিত ছিলেন। গলায় গুরুতর জখম ও মুখে রক্ত থাকায়...
সাভারের আশুলিয়ায় একটি ভাড়া বাসার তালাবদ্ধ কক্ষ থেকে স্বামী-স্ত্রী ও তাদের সদ্য ভূমিষ্ঠ নবজাতকের (ভ্রূণ) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতদের মধ্যে স্বামীর গলায় গামছা পেঁচানো অবস্থায় পাওয়ায় এটি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর