যেসব শর্তে সমঝোতায় পিএমএল-এন ও পিপিপি

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২৪, ০৫:৩৭ পিএম

পাকিস্তানে নতুন সরকার গঠনে জট খুলতে শুরু করেছে। অনেক দরবার শেষে, অবশেষে দেশটিতে নতুন সরকার গঠনে চুক্তিতে পৌঁছেছে নওয়াজ-শাহবাজের পিএমএল-এন এবং বিলওয়াল ভুট্টো জারদারির পিপিপি। এ ব্যাপারে দুই দলের মধ্যে একটি আনুষ্ঠানিক সমঝোতা চুক্তি হয়েছে।

কয়েকদিন ধরে ব্যাপক আলোচনার পর মঙ্গলবার দল দুটি একটি জোট সরকারের রূপরেখা নিয়ে সমঝোতায় পৌঁছায়। এই সমঝোতা অনুযায়ী, পাকিস্তানের নতুন সরকারের প্রধানমন্ত্রী পদে বসবেন পিএমএল-এন নেতা শাহবাজ শরিফ। আর প্রেসিডেন্ট হবেন পিপিপির কো-চেয়ারম্যান আসিফ আলী জারদারি।

৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে কোনো দল একক সংখ্যাগরিষ্ঠতা না পাবার কারণে পাকিস্তানে জোট সরকার গঠনের কোনো বিকল্প পথ খোলা ছিলো না। কিন্তু নির্বাচনের পর থেকেই দেশটিতে সরকার গঠন নিয়ে অনিশ্চয়তা বিরাজ করছিলো। তবে আলোচনা চালিয়ে যাচ্ছিলো পিএমএল-এন-পিপিপি।

কয়েকদিন ধরে ব্যাপক আলোচনা আর দর কষাকষির পর, দল দুটি একটি জোট সরকারের রূপরেখা নিয়ে সমঝোতায় পৌঁছায়। মঙ্গলবার রাতে ইসলামাবাদে জারদারির বাসভবনে যৌথ সংবাদ সম্মেলনে পিপিপি চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো-জারদারি জোট গঠনের ঘোষণা দেন।

এ সময় তিনি বিলাওয়াল ভুট্টো জারদারি জানান, জাতির সর্বোত্তম স্বার্থে পিপিপি ও পিএমএল-এন আবারও জোট সরকার গঠন করতে যাচ্ছে। নতুন সরকারের প্রধানমন্ত্রী প্রার্থী হবেন পিএমএল-এন থেকে শাহবাজ শরিফ এবং তার বাবা আসিফ আলি জারদারি জোটের পক্ষ থেকে দেশের প্রেসিডেন্ট পদপ্রার্থী হবেন।

একই সংবাদ সম্মেলনে পিএমএল-এন নেতা শাহবাজ শরিফ বলেন, পার্লামেন্টে তাদের দুই দলের সরকার গঠনের মতো সংখ্যাগরিষ্ঠতা আছে আর কয়েকটি ছোট দলও তাদের সমর্থন দেবে। নির্বাচনে পাকিস্তানের জাতীয় পরিষদে সর্বোচ্চ ৭৯টি আসন পেয়েছে পিএমএল-এন। আর ৫৪ আসন পেয়েছে পিপিপি।

পিএমএল-এন-পিপিপি সমঝোতায় পৌঁছানোর ফলে, প্রায় দুই সপ্তাহ ধরে চলে আসা রাজনৈতিক সঙ্কটের সমাধান হতে চলেছে। কেন্দ্রে সরকার গঠনে একমত হয় দুই দল। নওয়াজ শরীফ ক্ষমতার বাইরে থাকবেন। জাতীয় পরিষদের স্পিকারের পদ দেয়া হয়েছে পিএমএলএনকে। ডেপুটি স্পিকার পদ পাবে পিপিপি।

এছাড়া সিনেট চেয়ারম্যান বানানো হবে পিপিপির প্রার্থীকে। আর ডেপুটি চেয়ারম্যান করা হবে পিএমএলএন থেকে। কেন্দ্রীয় মন্ত্রিপরিষদে যোগ দেবে না পিপিপি। জাতীয় পরিষদের স্পিকারের পদও পিএমএল-এনের দখলে থাকবে বলে দুই দলের মধ্যে তেমনই সমঝোতা হয়েছে।

রাজধানী ইসলামাবাদে জারদারি হাউসে বৈঠক শেষে তারা আরও দাবি করেন সিনেট চেয়ারম্যান পদ পাবে পিপিপি। সিনেটর ও সাবেক প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি হতে পারেন এর নতুন চেয়ারম্যান। মঙ্গলবার বিলওয়াল ভুট্টো জানিয়েছিলেন, তারা প্রেসিডেন্ট পদ নেবেন তবে মন্ত্রিসভার কোনো পদ নেবেন না।

এবারের নির্বাচনে পাকিস্তানের জাতীয় পরিষদে ৭৯টি আসন পাওয়া পিএমএল-এন বৃহত্তম দল হয়েছে আর ৫৪ আসন পাওয়া পিপিপি দ্বিতীয় স্থানে আছে। তাদের জোটে আরও চারটি ছোট দল যোগ দিয়েছে। এতে করে জোটটি পাকিস্তানের ২৬৪ আসনের জাতীয় পরিষদে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে পারবে।

এই সমঝোতার খবরে পিটিআই তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে। তারা আবারও নির্বাচনে কারচুপির অভিযোগ করেছে। পিটিআই জানায়, পিএমএল-এন ও পিপিপি দীর্ঘ ৩০ বছর একসঙ্গে চলেছে, যার জন্য তারা প্রশংসার দাবিদার। এ পুরো সময়টা তারা যৌথভাবে করদাতাদের অর্থ ও নির্বাচনের ফল চুরি করেছে।

এআরএস
শ্রেণিকক্ষে শিক্ষকের কাছ থেকে নতুন দিনের পাঠ নিচ্ছিল ছোট্ট শিশুরা। কিন্তু মুহূর্তের মধ্যেই সেই আনন্দমুখর পরিবেশ পরিণত হলো বিভীষিকাময় ধ্বংসস্তূপে। পাকিস্তান উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর পেশোয়ারের দির...
দশক ধরে রক্তক্ষয়ী সংঘাত ও সহিংসতার আগুনে পুড়লেও রাজনৈতিক স্থায়িত্বের এক অনন্য দুর্গ ছিলো খাইবার পাখতুনখোয়ার রাজধানী পেশোয়ার। কেন্দ্রের সাথে রাজনৈতিক দ্বন্দ্ব কিংবা ইসলামাবাদ অভিমুখে সুবিশাল...
পাকিস্তানের রাজনৈতিক অঙ্গনে এক অভূতপূর্ব অস্থিরতার মাঝে দেশের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশে জরুরি অবস্থা ঘোষণা করেছে দেশটির কেন্দ্রীয় সরকার। রোববার পাকিস্তানের সংবিধানের দুটি বিশেষ...
পাকিস্তানের অশান্ত বেলুচিস্তান প্রদেশে সামরিক বাহিনীর গাড়িবহরে এক রক্তক্ষয়ী হামলা চালিয়ে নজির সৃষ্টি করেছে বালোচ বিদ্রোহীদের নতুন গঠিত প্রথম সশস্ত্র নারী ব্রিগেড। বালোচ লিবারেশন ফ্রন্টের নবগঠিত...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর