পাকিস্তানে হালুয়া-রুটির ভাগাভাগি হলো যেভাবে

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২৪, ০৭:১৭ পিএম

পাকিস্তানে নতুন সরকার গঠনে নওয়াজ-শাহবাজের দল পিএমএল-এন ও বিলওয়ালের পিপিপি’র মধ্যে যে সমঝোতা চুক্তি হয়েছে, তাতে অবাক হননি দেশটির নাগরিকরা। কারণ, সবাই ধরেই নিয়েছিলো, ইমরান খানকে হঠানোর জন্য আগে যেমন এই জোট একট্টা হয়েছিলো, সেটি এবারও হবে।

তার কারণও আছে। দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান জেলে বসে তার কারিশমা দেখিয়েছেন। ভোটে তারই মনোনীত প্রার্থীরা সবচেয়ে বেশি আসন পেয়েছে। দেশটির জনগণ যে প্রধানমন্ত্রী হিসাবে আবারও কিং খানকেই চাইছে, এটা বুঝতে সময় লাগেনি নওয়াজ-বিলওয়াল গংদের।

তাই, ইমরান খান যেন কিছুতেই ইসলামাবাদের মসনদে ফিরতে না পারে সেজন্য, ভোটের ফল প্রকাশের পর থেকেই জোট গঠন করে সরকারে যাওয়ার আলোচনা শুরু করে পিএমএল-এন ও পিপিপি। কিন্তু, হালুয়া-রুটির ভাগ বাটোয়ারা নিয়ে কিছুতেই সমঝোতা হচ্ছিলো না নওয়াজ ও বিলওয়ালের মধ্যে।

আগের মেয়াদে পিডিএম জোট নিয়ে বিলওয়ালের অভিজ্ঞতা সুখের নয়। তাই, পিডিএম টু পয়েন্ট জিরো সংষ্করণের শুরু থেকেই সতর্ক ছিলেন তিনি। নিজেদের চাওয়া সম্পর্কে পরিস্কার ভাষায় শরীফ পরিবারকে জানিয়ে দেন বিলওয়াল। সেই সঙ্গে বলে দেন, নিজেদের দাবি আদায় না হলে জোটে নেই তারা।

মঙ্গলবার সকালেই বিলওয়াল অভিযোহ করেন যে, ছাড় দিতে কেউ রাজি না হলে পাকিস্তানে সরকার গঠনে অচলাবস্থা হতে পারে। তার এমন সতর্ক উচ্চারণের পরই টনক নড়ে শরীফ পরিবারের। এদিন রাতের মধ্যে সমঝোতায় পৌঁছে যায় তারা। আর মধ্যরাতে আসে হালুয়া-রুটি ভাগাভাগি করার ঘোষণা।

এই ভাগাভাগির বিষয়টি পরিষ্কার করেই জানিয়েছে দল দুটো। নওয়াজ শরীফ যেই ফর্মুলায় সরকার গঠনের প্রস্তাব দিয়েছিলেন, বিলওয়াল ভুট্টো জারদারি সেটিতে যে রাজি ছিলেন না সেটিও পরিস্কার হয়েছে। নতুন সরকারের প্রধানমন্ত্রী হবেন শাহবাজ শরীফ। আর প্রেসিডেন্ট হিসাবে ফিরছেন আসিফ আলী জারদারি।

নিজেদের চাওয়া অনুযায়ী, পিপিপি শেহবাজ শরীফের মন্ত্রিসভায় কোনো প্রতিনিধি রাখবে না। তার বদলে প্রেসিডেন্সিসহ শীর্ষ সাংবিধানিক পদগুলো দখলে রাখবে তারা। মন্ত্রিত্বের ব্যাপারে কোন সিদ্ধান্ত হয়নি। কাকে কোন মন্ত্রণালয় দেয়া হবে তার জন্য শেহবাজ শরীফের বিবেচনার ওপরই নির্ভর করবে পিপিপি।

পাঞ্জাবের মন্ত্রিসভায়ও পিপিপি থাকবে না। তবে তাদের ভাগে যা থাকছে সেগুলো হলো- প্রেসিডেন্ট, সিনেট চেয়ারম্যান, পাঞ্জাবের গভর্নর, খাইবার পাখতুনখোয়ার গভর্নর, বালুচিস্তানের মুখ্যমন্ত্রী ও জাতীয় পরিষদের ডেপুটি স্পিকার। এর বিনিময়ে দলটির সমর্থনে কেন্দ্র এবং পাঞ্জাবে সরকার গঠন করবে পিএমএল-এন।

আবার বালুচিস্তানের মুখ্যমন্ত্রী পদ পেতে পিএমএল-এনের ভোট লাগবে পিপিপি প্রার্থীর। তাই চুক্তি অনুযায়ী পিএমএল-এন পাচ্ছে- প্রধানমন্ত্রী, পাঞ্জাবের মুখ্যমন্ত্রী, জাতীয় পরিষদের স্পিকার, সিন্ধুর গভর্নর এবং বালুচিস্তানের গভর্নর পদ।

বিলাওয়ালের বাবা আসিফ আলি জারদারিকে প্রেসিডেন্ট পদে মনোনয়নের বিষয়টি নিয়ে সবচেয়ে বেশি গো ধরেছিলেন পিপিপি। দলটির কো-চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করা জারদারিকে প্রেসিডেন্ট পদ দিতে চাইছিলেন না নওয়াজ শরীফ, কারণ তাতে করে জাতীয় পরিষদে নিরষ্কুশ ক্ষমতা অধিকারী হবেন না তারা।

এর আগে ২০০৮ থেকে ২০১৩ সালেও দেশটির প্রেসিডেন্ট ছিলেন জারদারি। তার স্ত্রী ও সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো ২০০৭ সালে আততায়ীর গুলিতে নিহত হওয়ার পর তিনি এই পদে নির্বাচিত হন। অন্যদিকে পিডিএম জোট করে আগের মেয়াদেও সরকার প্রধান ছিলেন শাহবাজ শরীফ।

এআরএস
শ্রেণিকক্ষে শিক্ষকের কাছ থেকে নতুন দিনের পাঠ নিচ্ছিল ছোট্ট শিশুরা। কিন্তু মুহূর্তের মধ্যেই সেই আনন্দমুখর পরিবেশ পরিণত হলো বিভীষিকাময় ধ্বংসস্তূপে। পাকিস্তান উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর পেশোয়ারের দির...
দশক ধরে রক্তক্ষয়ী সংঘাত ও সহিংসতার আগুনে পুড়লেও রাজনৈতিক স্থায়িত্বের এক অনন্য দুর্গ ছিলো খাইবার পাখতুনখোয়ার রাজধানী পেশোয়ার। কেন্দ্রের সাথে রাজনৈতিক দ্বন্দ্ব কিংবা ইসলামাবাদ অভিমুখে সুবিশাল...
পাকিস্তানের রাজনৈতিক অঙ্গনে এক অভূতপূর্ব অস্থিরতার মাঝে দেশের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশে জরুরি অবস্থা ঘোষণা করেছে দেশটির কেন্দ্রীয় সরকার। রোববার পাকিস্তানের সংবিধানের দুটি বিশেষ...
পাকিস্তানের অশান্ত বেলুচিস্তান প্রদেশে সামরিক বাহিনীর গাড়িবহরে এক রক্তক্ষয়ী হামলা চালিয়ে নজির সৃষ্টি করেছে বালোচ বিদ্রোহীদের নতুন গঠিত প্রথম সশস্ত্র নারী ব্রিগেড। বালোচ লিবারেশন ফ্রন্টের নবগঠিত...
দেশে ডেঙ্গু পরিস্থিতির ক্রমাগত অবনতি অব্যাহত রয়েছে। কোনোভাবেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না ডেঙ্গু জ্বরে আক্রান্ত ও মৃত্যুর মিছিল। গত ২৪ ঘণ্টায় মশাবাহিত এ রোগে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম বলেছেন, গণতান্ত্রিক ব্যবস্থার মূল স্তম্ভ গণমাধ্যম। গণতান্ত্রিক ব্যবস্থায় গণমাধ্যমের সব থেকে বেশি ইতিবাচক ভূমিকা রাখার সুযোগ আছে উল্লেখ করে তিনি বলেন, মিডিয়া যদি...
প্রধানমন্ত্রীর সঙ্গে খোলামেলা আলোচনা শেষে সরকার ও দলের ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখতেই পদ থেকে স্বেচ্ছায় অব্যাহতি চেয়েছেন বলে জানিয়েছেন সদ্য সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ও ঢাকা-৬ আসনের সংসদ সদস্য...
নিজ নির্বাচনী এলাকায় মাদকবিরোধী অভিযানে প্রকাশ্যে ব্যক্তিগত আগ্নেয়াস্ত্র প্রদর্শন ও মহড়া দেওয়াকে কেন্দ্র করে সৃষ্ট দেশব্যাপী তোলপাড় ও সমালোচনার মুখে অবশেষে পদত্যাগ করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর