চীনের পূর্বাঞ্চলে ঝড় ও শিলাবৃষ্টিতে সাতজন নিহত

আপডেট : ০৩ এপ্রিল ২০২৪, ০৫:৫২ পিএম

চীনের পূর্বাঞ্চলীয় জিয়াংসি প্রদেশে ঝড় ও শিলাবৃষ্টিতে সৃষ্ট দুর্ঘটনায় সাতজনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে তিনজন অ্যাপার্টমেন্ট ভবন থেকে পড়ে মারা গেছেন। বুধবার এ তথ্য জানিয়েছে চীনা রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভি।

চলতি সপ্তাহে ঝড়ের কারণে চীনে কয়েক ডজন বাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে সিসিটিভির খবরে বলা হয়েছে। মার্কিন বার্তা সংস্থা এপি এই খবর জানিয়েছে।

এর মধ্যে ঝড়ের সময় নানচাং শহরের একটি অ্যাপার্টমেন্ট ভবনের ২০ তলা থেকে পড়ে দুইজনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে একজন বয়স্ক নারী এবং অপরজন ১১ বছর বয়সী শিশু। সম্পর্কে তারা দাদী-নাতি ছিলেন। একই ভবনের ১১ তলা থেকে পড়ে ৬০ বছর বয়সী আরেক নারী নিহত হয়েছেন।

প্রতিবেদনটিতে বলা হয়েছে, ঝড়ের সময় প্রবল বাতাসে অ্যাপার্টমেন্টগুলোর জানালা উড়ে যায়। তবে ভবন থেকে কীভাবে ওই তিনজন পড়ে গেলেন, তা তদন্ত করছে কর্তৃপক্ষ।

অনলাইন আউটলেট জিমু নিউজকে বিল্ডিংয়ের ২০তম তলার এক বাসিন্দা বলেছেন, ঝড়ের সময় বাতাসের বেগ এতো তীব্র ছিল যে তার পরিবার প্রায় উড়েই যাচ্ছিলো। ভয়ে তারা সারারাত জেগেছিলেন।

ওই প্রতিবেদনে নিহত বাকি পাঁচজনের বিষয়ে বিস্তারিত কোনও তথ্য জানানো হয়নি।

ঝড়ের কারণে জিয়াংসি প্রদেশে ৫ হাজার ৭০০ হেক্টর (১৪ হাজার একর) জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও সিসিটিভি জানিয়েছে।

 

একাত্তর/জো
ইরানের সাথে চলমান রক্তক্ষয়ী যুদ্ধের মাঝে চীন ও রাশিয়া তেহরানকে কোনো সামরিক বা কূটনৈতিক সাহায্য করছে না বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
দক্ষিণ-পূর্ব এশিয়ায় নিজেদের সামরিক উপস্থিতির পরিধি বিস্তৃত করতে লাওসের রাজধানী ভিয়েনতিয়েন থেকে প্রায় ৫০ কিলোমিটার উত্তরে বান কেউন বিমানঘাঁটি এলাকায় একটি নতুন যৌথ সামরিক সহায়তা কেন্দ্র গড়ে তুলেছে...
বহুল আলোচিত যুক্তরাষ্ট্র সফরে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে সরাসরি আমেরিকান তৈরি আধুনিক অস্ত্র কেনার অপ্রত্যাশিত প্রস্তাব দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প! বেইজিংয়ে যুক্তরাষ্ট্রের...
ইরানের তৈরি সাধারণ ও মান্ধাতাধাঁচের তাপ-সন্ধানী ড্রোনগুলো হঠাৎ করেই কীভাবে এতটা নিখুঁত ও প্রাণঘাতী হয়ে উঠল,তা নিয়ে দীর্ঘদিন ধরে চলা রহস্যের মোড়ক অবশেষে খুলল মার্কিন গোয়েন্দা রিপোর্টে!
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর