তীব্র তাপদাহে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ায় হাঁসফাঁস

আপডেট : ২৫ এপ্রিল ২০২৪, ০৬:৫৬ পিএম

বেশ কয়েকদিন ধরে চলা তীব্র তাপপ্রবাহের জেরে ব্যাপক গরমে হাঁসফাঁস করছে পুরো দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলো।

প্রচণ্ড তাপদাহের কারণে পশ্চিমবঙ্গের ছয় জেলায় ২৮ এপ্রিল পর্যন্ত রেড অ্যালার্ট জারি রয়েছে। ফিলিপাইনের সব স্কুল ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ক্লাস কার্যক্রম স্থগিত করা হয়েছে। থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে জারি করা হয়েছে হিট অ্যালার্ট।

তীব্র তাপদাহে পুড়ছে ভারতের পশ্চিমবঙ্গ। সেখানে বিভিন্ন জায়গার তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গেছে।

আবহাওয়া অফিস জানিয়েছে, শুষ্ক পশ্চিমা ও উত্তর-পশ্চিমা বায়ুর কারণে রাজ্যের তাপমাত্রা আরও বাড়বে।

জলবায়ু পরিবর্তনের কারণে বর্তমানে বিশ্বের যেসব দেশে খরা, বন্যা, ঝড়, অতিবৃষ্টির মতো প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি সবচেয়ে বেশি, সেসব দেশের মধ্যে ফিলিপাইন অন্যতম।

অন্যতম বৃহৎ দ্বীপরাষ্ট্র ফিলিপাইন মৌসুমি আবহাওয়ার দেশ হওয়ায় বছরের মার্চ-এপ্রিল ও মে মাসে দেশটিতে গ্রীষ্মকাল থাকে। এ সময় আবহাওয়া থাকে উষ্ণ।

কিন্তু চলতি বছরের গরম বিগত বছরগুলোকে ছাড়িয়ে গেছে। দেশটির আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, বুধবার অন্তত ৩০টি শহরে তাপমাত্রা ছিল ৪২ ডিগ্রি সেলসিয়াস বা তার চেয়ে বেশি।

ফিলিপাইনের আবহাওয়া দপ্তর জানিয়েছে, সামনের দিনগুলোতে গরম আরো বৃদ্ধির আশঙ্কা অন্তত ৫০ শতাংশ।

অসহনীয় গরম ও তাপপ্রবাহ থেকে সুরক্ষা নিশ্চিতে লোকজনকে প্রয়োজন ছাড়া বাইরে বের না হওয়া, পর্যাপ্ত পানি পান করা এবং বাইরে বের হওয়ার সময় সঙ্গে ছাতা রাখার পরামর্শ দিয়েছে ফিলিপাইনের সকার।

অস্বাভাবিক গরমের কারণে থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক ও তার আশপাশের অঞ্চলগুলোতে হিট অ্যালার্ট জারি করেছে দেশটির আবহাওয়া দপ্তর।

বুধবার ব্যাংকক, উত্তরাঞ্চলীয় প্রদেশ ল্যামপাংসহ বেশ কিছু অঞ্চলে তাপামাত্রা ৪৪ ডিগ্রি ছাড়িয়ে যাওয়ার পর হিট অ্যালার্ট জারি করেছে থাইল্যান্ডের আবহাওয়া দপ্তর।

আরবি
বেলজিয়ামের ইতিহাসে এ যাবতকালের সবচেয়ে ভয়াবহ দাবানলের মুখোমুখি হয়েছে দেশটি। দেশটির পূর্বঞ্চলের প্রাকৃতিক সংরক্ষিত বনাঞ্চল 'হাই ফেন্স'-এ সৃষ্ট এই আগুনে ইতোমধ্যে ৩,০০০ হেক্টরেরও বেশি (প্রায় ২৭...
ইউরোপীয় ইউনিয়নের জলবায়ু পর্যবেক্ষণকারী সংস্থা 'কোপার্নিকাস ক্লাইমেট চেঞ্জ সার্ভিস' জানিয়েছে, পশ্চিম ইউরোপ চলতি মৌসুমে ইতিহাসে রেকর্ডকৃত সবচেয়ে উষ্ণ জুন ও জুলাই মাস প্রত্যক্ষ করেছে। সংস্থাটির...
দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর ভারত, পাকিস্তান, মালয়েশিয়াসহ এশিয়ার বিভিন্ন দেশে যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর।
দক্ষিণ-পূর্ব এশিয়ার তিন দেশ ইন্দোনেশিয়া, থাইল্যান্ড ও মালয়েশিয়ায় বন্যা ও ভূমিধসে নিহতের সংখ্যা ৬০০ ছাড়িয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে ৪০ লাখেরও বেশি মানুষ।
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর