অর্থাভাবে নির্বাচন না করেও মন্ত্রী নির্মলা!

আপডেট : ০৯ জুন ২০২৪, ১০:৩৯ পিএম

অর্থের অভাবে ভারতের লোকসভা নির্বাচন করতে রাজি হননি দেশটির বিদায়ী অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। তবে ঠিকই তার ঠাঁই হয়েছে টানা তৃতীয় মেয়াদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নতুন সরকারে। রোববার অন্য সবার সঙ্গে মন্ত্রিসভার সদস্য হিসাবে শপথ নিয়েছেন নির্মলা।

গেলো মার্চের শেষ সপ্তাহে নির্মলা জানান, ভারতীয় জনতা পার্টি (বিজেপি) তাকে এবার লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য একটি টিকেট দিতে চেয়েছিলো। তবে অর্থ সঙ্কটের কারণে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার প্রস্তাব ফিরিয়ে দেন তিনি। তবে তাকে এবারও মন্ত্রিসভায় রেখেছে মোদী সরকার।

নির্মলা বলেছিলেন, বিজেপি প্রধান জেপি নাড্ডা তাকে অন্ধ্র প্রদেশ থেকে বা তামিলনাড়ু থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার বিকল্প দিয়েছিলেন। কিন্তু কর্নাটক থেকে রাজ্যসভার এই সদস্য রাজি হননি ভোটে দাঁড়াতে। তিনি জানান, এক সপ্তাহ চিন্তা করার পর ভোট না করার সিদ্ধান্ত নিয়েছিলেন।

ভারতীয় গণমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে নির্মলা সীতারমন বলেন, এক সপ্তাহ বা ১০ দিন চিন্তা করার পরে, আমি কেবল বলতে ফিরে এসেছি, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার মতো এত টাকা আমার নেই। তাছাড়া, অন্ধ্র প্রদেশ বা তামিলনাড়ুকে নিজের জায়গা বলেও মনে করেন না তিনি।

যখন তাকে প্রশ্ন করা হয়েছিলো যে, কেন দেশের অর্থমন্ত্রীর কাছেও লোকসভা নির্বাচনে লড়ার মতো পর্যাপ্ত টাকা নেই। উত্তরে তিনি বলেছিলেন যে, ভারতের একত্রিত তহবিল তার নয়। তিনি বলেছিলেন, আমার বেতন, আমার উপার্জন, আমার সঞ্চয় আমার, ভারতের একত্রিত তহবিল নয়।

রোববার স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ২২ মিনিটে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন নরেন্দ্র মোদী। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তাঁকে শপথবাক্য পাঠ করান। উত্তর প্রদেশের বারাণসী কেন্দ্র থেকে লোকসভার সদস্য নির্বাচিত হয়েছেন তিনি। তবে এবার বেশ লড়াই করেই জিততে হয়েছে মোদীকে।

জহরলাল নেহরু ছাড়া ভারতের আর কোনও প্রধানমন্ত্রীর টানা তিন বার শপথ নেওয়ার কৃতিত্ব নেই। শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আট হাজারেরও বেশি অতিথি। এতদিন পর্যন্ত রাষ্ট্রপতি ভবনের সামনের ফাঁকা জায়গায় শপথ গ্রহণ অনুষ্ঠান হতো। তবে এবার শপথগ্রহণ অনুষ্ঠান হলও ‘কর্তব্য পথ’।

এআরএস
ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগে ভারতের রাজধানী দিল্লির কনট প্লেসে ‘লেহরা দো তিরঙ্গা’ বা জাতীয় পতাকা পদযাত্রার পরিকল্পনা করার দায়ে গ্রেপ্তার হওয়া কাকরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা...
ভারতের রাজনীতিতে এখন চরম উত্তেজনার পারদ! সৌজন্যে- জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের তরুণ ছাত্রনেত্রী নেহা বোরা এবং তার একটি বিস্ফোরক ভিডিও। সাক্ষাৎকারের একটি ক্লিপে নেহাকে বলতে শোনা গেছে, ভারতের...
ভারতের রাজনীতি আর বিচারবিভাগের রাজকীয় সীমানা, দুইয়ের সংঘাত এখন তুঙ্গে! দেশের নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে সরাসরি সুপ্রিম কোর্টে মিছিল এবং আদালত চত্বরে বিক্ষোভ প্রদর্শনের ঘটনায় তীব্র...
ভারতের বাণিজ্যিক রাজধানী হিসাবে খ্যাত মুম্বাইয়ে এক রাজনৈতিক প্রতিবাদে অংশ নিয়ে চরম আইনি জটিলতায় পড়েছেন বলিউড অভিনেতা ইমরান খান। মার্কিন নাগরিকত্বধারী এই অভিনেতাকে ভারত ত্যাগের নির্দেশ দিয়ে...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর