মমতার বিরুদ্ধে মামলা রাজ্যপালের

আপডেট : ০২ জুলাই ২০২৪, ০৬:২৬ পিএম

ভারতের পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কলকাতা হাই কোর্টে মানহানির মামলা করেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।

মঙ্গলবার দায়েল করা এই মামলার শুনানি বুধবারই হতে পারে বলে জানিয়েছে আনন্দবাজার পত্রিকা। বিচারপতি কৃষ্ণা রাওয়ের এজলাসে মামলাটি ওঠার কথা।

রাজ্যপাল যে মামলাটি করছেন, তা আগেই জানা গিয়েছিলো রাজভবন সূত্রে। মঙ্গলবার শিলিগুড়িতে গিয়ে রাজ্যপাল নিজেও জানান, মামলাটি দায়ের হয়ে গিয়েছে।

মতাকে হুঁশিয়ারি দিয়ে রাজ্যপাল আনন্দ বোস বলেন, কেউ যদি আমার সম্মান নষ্ট করার চেষ্টা করেন, তবে তিনি যিনিই হোন, তাকে ভুগতে হবে।

পরে রাজ্যপালকে এ ব্যাপারে সাংবাদিকরা প্রশ্ন করলে তিনি বলেন, মুখ্যমন্ত্রী আমার সাংবিধানিক সাথী। আমি সেই হিসাবেই তাকে মর্যাদা দিই। কিন্তু আমার বিরুদ্ধে যে অভিযোগ তোলা হয়েছে, তা নিয়ে মানহানির মামলা দায়ের হয়েছে। বাকিটা আদালত বিচার করবে।

সম্প্রতি রাজ্য সরকারের সচিবালয় নবান্নে একটি বৈঠক থেকে রাজ্যপালকে আক্রমণ করেন মমতা। রাজ্যের দুই হবু বিধায়কের শপথগ্রহণ নিয়ে রাজভবনের সঙ্গে বিধানসভা ভবনের যে টানাপোড়েন চলছে, সে ব্যাপারে মমতা বলেছিলেন, রাজভবনেই কেন যেতে হবে? কেন উনি বিধানসভায় আসবেন না? রাজভবনের যা কীর্তিকলাপ চলছে, সেখানে যেতে মেয়েরা ভয় পাচ্ছে বলে তারা অভিযোগ করেছে আমার কাছে।

যে দুই নির্বাচিত বিধায়কের শপথগ্রহণ নিয়ে টানাপোড়েন চলছে, তাদের তৃণমূলের সায়ম্তিকা বন্দ্যোপাধ্যায়। সায়ন্তিকা এক জন অভিনেত্রীও।

মুখ্যমন্ত্রী মমতার ওই মন্তব্যের জবাব আসে রাজভবন থেকে। রাজ্যপাল জানান, তিনি একজন প্রশাসনিক প্রধানের কাছ থেকে এমন বিভ্রান্তিকর এবং রাজভবনের মর্যাদাহানিকর মন্তব্য শুনবেন বলে আশা করেননি।

তার পরেই রাজভবন সূত্রে জানা যায়, রাজ্যপাল মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মানহানির মামলা করতে পানেন। মঙ্গলবারই রাজ্যপাল জানিয়েছেন, তার সম্মানহানির বিচারের জন্য আদালতের উপরেই তিনি আস্থা রাখছেন।

কেএসএইচ
ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগে ভারতের রাজধানী দিল্লির কনট প্লেসে ‘লেহরা দো তিরঙ্গা’ বা জাতীয় পতাকা পদযাত্রার পরিকল্পনা করার দায়ে গ্রেপ্তার হওয়া কাকরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা...
ভারতের রাজনীতিতে এখন চরম উত্তেজনার পারদ! সৌজন্যে- জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের তরুণ ছাত্রনেত্রী নেহা বোরা এবং তার একটি বিস্ফোরক ভিডিও। সাক্ষাৎকারের একটি ক্লিপে নেহাকে বলতে শোনা গেছে, ভারতের...
ভারতের রাজনীতি আর বিচারবিভাগের রাজকীয় সীমানা, দুইয়ের সংঘাত এখন তুঙ্গে! দেশের নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে সরাসরি সুপ্রিম কোর্টে মিছিল এবং আদালত চত্বরে বিক্ষোভ প্রদর্শনের ঘটনায় তীব্র...
ভারতের বাণিজ্যিক রাজধানী হিসাবে খ্যাত মুম্বাইয়ে এক রাজনৈতিক প্রতিবাদে অংশ নিয়ে চরম আইনি জটিলতায় পড়েছেন বলিউড অভিনেতা ইমরান খান। মার্কিন নাগরিকত্বধারী এই অভিনেতাকে ভারত ত্যাগের নির্দেশ দিয়ে...
ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগে ভারতের রাজধানী দিল্লির কনট প্লেসে ‘লেহরা দো তিরঙ্গা’ বা জাতীয় পতাকা পদযাত্রার পরিকল্পনা করার দায়ে গ্রেপ্তার হওয়া কাকরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা...
গাজীপুরের কালিয়াকৈরের সফিপুরে অবস্থিত ‘ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস লিমিটেড’-এর কারখানায় লাগা আগুন ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের প্রায় পৌনে দুই ঘণ্টার আপ্রাণ চেষ্টায় পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে।...
বিশ্বের দুই প্রভাবশালী সামরিক পরাশক্তি অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রে এক সফল এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ সরকারি সফর সম্পন্ন করে দেশে ফিরেছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি,...
সামাজিক মাধ্যমে তারকাদের ছবি ও চেহারা বিকৃত করে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) দিয়ে ভিডিও বানিয়ে ছড়িয়ে দেওয়ার অপসংস্কৃতি যেন থামছেই না! সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অফিশিয়াল ইনস্টাগ্রাম পেজ...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর