রকেট লঞ্চারের চালকের আসনে কিম জং উন

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৪১ পিএম

উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম বুধবার একটি চাঞ্চল্যকর ছবি প্রকাশ করেছে, যেখানে দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উনকে পারমাণবিক সক্ষমতাসম্পন্ন একটি বিশালাকার মাল্টিপল রকেট লঞ্চার নিজে চালিয়ে যেতে দেখা গেছে। রাজধানী পিয়ং ইয়ংয়ে সম্প্রতি আয়োজিত এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে কিম এই অস্ত্রটিকে বিশ্বের অন্যতম শক্তিশালী সমরাস্ত্র হিসেবে দাবি করেছেন।

উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন ও সংবাদ সংস্থাগুলো প্রায়ই কিম জং উনের এমন নাটকীয় ছবি প্রকাশ করে থাকে। বিশ্লেষকদের মতে, এর মূল উদ্দেশ্য হলো দেশের ভেতরে কিমের ভাবমূর্তি উজ্জ্বল করা এবং শত্রুপক্ষকে একটি কড়া সামরিক বার্তা দেয়া।

চলতি মাসে উত্তর কোরিয়ার ক্ষমতাসীন দলের একটি গুরুত্বপূর্ণ সম্মেলন (পার্টি কংগ্রেস) অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই সময়টিতে দেশটির প্রচার যন্ত্র এবং সামরিক প্রদর্শনীগুলো সাধারণত কয়েক গুণ বৃদ্ধি পায়।

এই অস্ত্র প্রদর্শন এমন এক সময়ে ঘটল যখন উত্তর কোরিয়া ইউক্রেন আক্রমণে রাশিয়াকে সরাসরি সমর্থন দিচ্ছে। পিয়ং ইয়ং ইতোমধ্যে মস্কোকে হাজার হাজার সেনা এবং বিপুল পরিমাণ ক্ষেপণাস্ত্র সরবরাহ করেছে।

সামরিক বিশ্লেষকরা মনে করছেন, ইউক্রেনের রণক্ষেত্রে উত্তর কোরিয়ার সৈন্যরা যে অভিজ্ঞতা অর্জন করছে এবং রাশিয়ার কাছ থেকে তারা যে প্রযুক্তিগত সহায়তা পাচ্ছে, তা পিয়ং ইয়ংয়ের অস্ত্রশস্ত্র ও যুদ্ধের কৌশলকে আরও উন্নত করতে সাহায্য করবে।

প্রদর্শনীতে ৬০০ মিলিমিটার রকেট সিস্টেমের মোট ৫০টি বড় ক্যারিয়ার সারিবদ্ধভাবে প্রদর্শন করা হয়। প্রতিটি গাড়িতে পাঁচটি করে রকেট টিউব ছিল। কিম জং কালো জ্যাকেট পরে মঞ্চে আসেন এবং একটি মোবাইল মিসাইল লঞ্চারে উঠে বসেন। তাকে বেশ হাসিখুশি মুখে চালকের আসনে বসে থাকতে দেখা যায়।

কিম দাবি করেন, এই ৬০০ মিলিমিটার রকেটগুলো আকারে সাধারণ রকেট লঞ্চারের দ্বিগুণ এবং এগুলো স্বল্পপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের মতোই শক্তিশালী। বিশেষ করে এই রকেটগুলোতে কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত গাইডেন্স সিস্টেম ব্যবহার করা হয়েছে, যা একে অনন্য উচ্চতায় নিয়ে গেছে।

ছবি: সংগৃহীত
কিম বলেন, বিশ্বের অন্য কোনো দেশের কাছে এই ধরনের অস্ত্র ব্যবস্থা নেই। এটি আধুনিক যুদ্ধের ধারণা এবং কামানের ভূমিকা সম্পূর্ণ বদলে দিয়েছে।

২০২২ সালের শেষের দিকেও উত্তর কোরিয়া এই ধরনের রকেট সিস্টেম প্রদর্শন করেছিল। তখন দাবি করা হয়েছিল যে, এই রকেটগুলোর আওতায় পুরো দক্ষিণ কোরিয়া রয়েছে এবং এতে কৌশলগত পারমাণবিক অস্ত্রও যুক্ত করা সম্ভব।

ছবি: সংগৃহীত
ওয়াশিংটন-ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক রান্ড কর্পোরেশের একটি প্রতিবেদন অনুযায়ী, উত্তর কোরিয়ার এই ধরনের শক্তিশালী কামান ও রকেট ব্যবস্থা দক্ষিণ কোরিয়ার জন্য তাদের পারমাণবিক কর্মসূচির মতোই বিপজ্জনক। প্রতিবেদনটিতে বলা হয়, যদি উত্তর কোরিয়া তাদের সীমান্ত সংলগ্ন প্রায় ৬,০০০ বড় কামান থেকে সিউলের মতো জনবহুল এলাকায় হামলা চালায়, তবে এক ঘণ্টার মধ্যে ১০ হাজারেরও বেশি মানুষ নিহত হতে পারে।

ছবি: সংগৃহীত
আসন্ন নবম পার্টি কংগ্রেসের প্রাক্কালে আয়োজিত এই প্রদর্শনীতে কিম জং উন ইঙ্গিত দিয়েছেন, আগামী দিনগুলোতে আরও নতুন সামরিক সরঞ্জাম উন্মোচন করা হতে পারে। তিনি দেশের প্রতিরক্ষা সক্ষমতা বাড়াতে এবং কৌশলগত পরিকল্পনা বাস্তবায়নে অস্ত্র নির্মাতাদের কঠোর পরিশ্রম করার আহ্বান জানান।

তথ্যসূত্র: সিএনএন

এআরএস
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আসন্ন এশিয়া সফর এবং উত্তর কোরিয়ার শীর্ষনেতা কিম জং উনের সাথে সম্ভাব্য হাই-প্রোফাইল বৈঠকের গুঞ্জনের মধ্যেই সামরিক শক্তি প্রদর্শনে নজিরবিহীন ছক কষেছে পিয়ংইয়ং।...
সামরিক সক্ষমতা বাড়ানোর ধারাবাহিকতায় ‘নতুন অস্ত্রের পরীক্ষা’ চালিয়েছে উত্তর কোরিয়া। কিম জং উনের তত্ত্বাবধানে পরীক্ষাটি সম্পন্ন হলেও, অস্ত্রটি আসলে কী, এর ধরন ও সক্ষমতা নিয়ে বিস্তারিত কিছুই জানায়নি...
উত্তর কোরিয়ার দীর্ঘদিনের বন্ধু ডোনাল্ড ট্রাম্প হঠাৎ করেই দক্ষিণ কোরিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের পূর্বনির্ধারিত যৌথ সামরিক মহড়া কমিয়ে আনার ঘোষণা দিয়েছেন। উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং উনের সঙ্গে...
উত্তর কোরিয়ায় সামরিক ড্রোন পাঠানোর অভিযোগে দক্ষিণ কোরিয়ার কারাবন্দি সাবেক প্রেসিডেন্ট ইউন সুক-ইওলকে আরও ৩০ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
বোন জামাই ঘরে তোলার আনন্দঘন মুহূর্ত যে এভাবে রক্তক্ষয়ী ট্র্যাজেডিতে রূপ নেবে, তা হয়তো লুদরপুর গ্রামের কেউ ঘুণাক্ষরেও ভাবেনি! ছোট বোনের বিয়ের দাওয়াত নাকি দেয়া হয়নি সময়মতো, শুধুমাত্র এই সামান্য ‘জিদ’...
নিজেদের মধ্যকার অভ্যন্তরীণ কোন্দল ও ব্যর্থতা ঢাকতেই বিরোধী দল আন্দোলনের নামে রাজপথে নতুন নাটক শুরু করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, দেশ যখন নানা...
ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগে ভারতের রাজধানী দিল্লির কনট প্লেসে ‘লেহরা দো তিরঙ্গা’ বা জাতীয় পতাকা পদযাত্রার পরিকল্পনা করার দায়ে গ্রেপ্তার হওয়া কাকরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর