কিম-পুতিন বৈঠক নিয়ে যা জানালো উত্তর কোরিয়া

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৩, ১০:১১ পিএম

উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তাদের বৈঠকে 'সন্তোষজনক' এক চুক্তিতে পৌঁছেছেন বলে জানিয়েছে পিয়ংইয়ং। 

উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন এবং ক্ষমতাসীন ওয়াকার্স পার্টির সংবাদপত্র রোদং শিনমুনের খবরে বলা হয়েছে, বৈঠকে দ্বিপাক্ষিক রাজনীতি, অর্থনীতি এবং সামরিক বিষয় নিয়ে আলোচনা করেছেন এ দুই নেতা।

বুধবার রাশিয়ার পূর্বাঞ্চলের আমুরে অবস্থিত ভোসতোচনি রকেট ও মহাকাশ কেন্দ্রে এ বৈঠক অনুষ্ঠিত হয়। 

রাশিয়া বা উত্তর কোরিয়ার পক্ষ থেকে চুক্তির বিষয়ে কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

তবে ক্রেমলিন জানিয়েছে, দুই দেশের মধ্যে কিছু স্পর্শকাতর ইস্যুতে আলোচনা হয়েছে। তবে বিষয়গুলো প্রকাশ করা হবে না। অস্ত্র নিয়ে কোনো চুক্তি হচ্ছে কিনা, এ বিষয়ে কোনো মন্তব্য করেনি ক্রেমলিন। 

এদিকে রুশ প্রেসিডেন্ট উত্তর কোরিয়া সফরের আমন্ত্রণ গ্রহণ করেছেন বলে জানিয়েছে পিয়ংইয়ং। তবে পুতিন কবে উত্তর কোরিয়া সফরে যাচ্ছেন সে বিষয়ে কোনো মন্তব্য করেননি কোরিয়ার কর্মকর্তারা। 

চার বছরেরও বেশি সময়ের মধ্যে এটিই ছিলো পুতিন-কিমের প্রথম বৈঠক। এর আগে ২০১৯ সালে শেষবার আলোচনার টেবিলে বসেছিলেন দুই রাষ্ট্রপ্রধান। 

আরবিএস  
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত যুদ্ধবিরতি ঘোষণার পর এই প্রথম কোনো ইউক্রেনীয় বিদ্যুৎ বা জ্বালানি অবকাঠামোকে নিশানা করেনি রাশিয়ার সেনাবাহিনী। মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষা...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একতরফা জ্বালানি খাতে যুদ্ধবিরতির ঘোষণার পরও ইউক্রেনজুড়ে নিজেদের সামরিক অভিযান ও ধ্বংসাত্মক হামলা অব্যাহত রেখেছে রাশিয়া। মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষা...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আসন্ন এশিয়া সফর এবং উত্তর কোরিয়ার শীর্ষনেতা কিম জং উনের সাথে সম্ভাব্য হাই-প্রোফাইল বৈঠকের গুঞ্জনের মধ্যেই সামরিক শক্তি প্রদর্শনে নজিরবিহীন ছক কষেছে পিয়ংইয়ং।...
ইরানের সাথে চলমান রক্তক্ষয়ী যুদ্ধের মাঝে চীন ও রাশিয়া তেহরানকে কোনো সামরিক বা কূটনৈতিক সাহায্য করছে না বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর