ফ্রান্সের স্কুলে ছুরি হামলায় শিক্ষক নিহত

আপডেট : ১৪ অক্টোবর ২০২৩, ১০:১৭ এএম

ফ্রান্সের একটি স্কুলে অজ্ঞাত ব্যক্তির ছুরি হামলায় এক শিক্ষক নিহত হয়েছেন। শুক্রবারের ওই হামলায় আরও দুই ব্যক্তি গুরুতর আহত হয়েছেন বলে কর্মকর্তারা জানিয়েছেন। 

স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড ডারমানিন বলেছেন, উত্তরাঞ্চলীয় শহর আরাসের গাম্বেতা উচ্চ বিদ্যালয়ে এই হামলা হয়েছে। খবর বিবিসি’র।

স্থানীয় পুলিশ কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করে জানান, হামলাকারীকে গ্রেপ্তার করা হয়েছে। হামলাকারী একজন ২০ বছরের তরুণ এবং নিহত শিক্ষকের সাবেক শিক্ষার্থী বলে ধারণা করা হচ্ছে। পুলিশকে উদ্ধৃত করে এএফপি জানিয়েছে, হামলাকারী ‘আল্লাহু আকবর’ স্লোগান দিয়ে হামলা চালায়।

ফরাসি সম্প্রচারমাধ্যম বিএফএমটিভি জানিয়েছে, হামলাকারীর ভাইকেও পুলিশ আটক করেছে। নিহত শিক্ষক স্কুলের ফরাসি ভাষা পড়াতেন। ছুরিকাঘাতে এক ক্রীড়া শিক্ষক আহত হয়েছেন।

স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, হামলাকারী স্কুলটির একজন সাবেক শিক্ষার্থী। পুলিশ জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ স্কুলটি পরিদর্শন করতে পারেন।

 

একাত্তর/জো
ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ মিন্দানাওয়ের এক হাই স্কুলে ১৬ বছর বয়সী কিশোর বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে দুই শিক্ষার্থী নিহত এবং অন্তত ৮ জন গুরুতর আহত হয়েছে। সহপাঠীদের ওপর নারকীয় তাণ্ডব...
১৫ বছরের কম বয়সী শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যমের চটকদার দুনিয়া থেকে দূরে রাখতে নতুন করে কোমর বেঁধে মাঠে নেমেছে ফ্রান্স সরকার! দেশের সর্বোচ্চ সাংবিধানিক আদালতের ধাক্কা খাওয়ার পরও দমে যাননি ফরাসি...
ফ্রান্সের দক্ষিণাঞ্চলীয় শহর ক্যান-সুর-ম্যারের বিখ্যাত রেনোয়া জাদুঘর থেকে চার-চারটি অমূল্য চিত্রকর্ম চুরি করে নিয়ে গেছে একদল চোর। চুরি হওয়া এই শিল্পকর্মগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ৯০ লাখ ইউরো...
নিউইয়র্কের অন্যতম ব্যস্ত ও পর্যটকে ভরা টাইমস স্কয়ারে সোমবার দিনের আলোতেই ঘটেছে এক ভয়াবহ হামলা। এক নারী পথচারীদের ওপর এলোপাতাড়ি ছুরিকাঘাত চালিয়ে একজনকে হত্যা ও অন্য একজনকে গুরুতর আহত করার পর...
ভারতের পশ্চিমবঙ্গের নন্দীগ্রাম বিধানসভা উপনির্বাচনের ঠিক মুখেই নাটকীয় রাজনৈতিক মোড়! সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেস প্রার্থীকে সমর্থনের ঘোষণা দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই গ্রেপ্তার...
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি বসতঘরের বারান্দার সিঁড়ি থেকে ফণা তোলা বিষধর ‘পদ্ম গোখরা’ (Monocled Cobra) সাপ উদ্ধার করা হয়েছে। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার কালিঘাট পোস্ট অফিস সংলগ্ন চা...
রাজধানীর কদমতলীতে গৃহবধূ ইয়ানুর বেগমকে (২৫) গলা কেটে নৃশংসবাবে হত্যার পর খাটের নিচে লাশ লুকিয়ে রেখে পালিয়েছেন তার স্বামী জুয়েল। শুক্রবার দুপুরে খবর পেয়ে কদমতলী থানা পুলিশ বাসার খাটের নিচ থেকে...
হারারেতে জিম্বাবুয়ের বোলারদের ওপর তান্ডব চালিয়ে ওয়ানডেতে স্বাগতিকদের বিপক্ষে অস্ট্রেলিয়ার ব্যাটারদের মধ্যে দ্রুততম সেঞ্চুরির এক নতুন নজির গড়লেন বাঁ-হাতি ওপেনার ট্রাভিস হেড। সিরিজের দ্বিতীয়...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর