ইতালিতে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষে ১৭ যাত্রী আহত

আপডেট : ১২ ডিসেম্বর ২০২৩, ০৭:২৮ পিএম

ইতালির উত্তরাঞ্চলে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষে ১৭ জন রেলযাত্রী আহত হয়েছেন। তবে গতি কম থাকায় বড় ধরণের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। 

রোববার রাতে দেশটির বোলোগনা ও রিমিনি শহরের মধ্যে সংযোগকারী রেললাইনে এ দুর্ঘটনা ঘটে। খবর এএফপি’র।

স্থানীয় ফায়ার সার্ভিস জানিয়েছে, এদিন ফেনজা ও ফোর্লি এলাকার মাঝামাঝি একটি উচ্চগতির ট্রেন ও একটি আঞ্চলিক ট্রেনের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অন্তত ১৭ জন আহত হন।

তবে জাতীয় ট্রেন অপারেটর ট্রেন ইতালিয়ার এক মুখপাত্র বলেছেন, আহতরা সামান্য আঘাত পেয়েছেন, বেশিরভাগই কাটাছেঁড়ার মতো ক্ষত। সংঘর্ষের সময় ট্রেন দুইটির গতি খুবই কম ছিল বলে জানান তিনি। ঘটনার তদন্ত চলছে।

ইতালির উপপ্রধানমন্ত্রী ও পরিবহনমন্ত্রী মাত্তেও সালভিনি জানান, তিনি ঘটনাটির ওপর নজর রাখছেন। কী ঘটেছে সে বিষয়ে আরও তথ্য ও দায়ীদের সম্পর্কে জানতে চেয়েছেন সালভিনি।

 

একাত্তর/জো
আগামী ২ জুন ইতালির প্রজাতন্ত্র দিবস। সেই উপলক্ষ্যে রাজধানী রোমে মাঝরাতে চলছিল জমকালো প্যারেডের প্রস্তুতি ও মহড়া। কিন্তু এক ট্রাফিক পুলিশ অফিসারের অতি-উৎসাহে সেই মহড়া মুহূর্তের মধ্যে রণক্ষেত্রে রূপ...
মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের রেশ সাইপ্রাসে ছড়িয়ে পড়ার প্রেক্ষাপটে দেশটিকে রক্ষায় একটি যুদ্ধজাহাজ (ফ্রিগেট) পাঠাচ্ছে ইতালি।
দক্ষিণ স্পেনে রোববার রাতে একটি উচ্চগতির ট্রেন লাইনচ্যুত হয়ে বিপরীত দিক থেকে আসা অন্য একটি ট্রেনের সাথে সংঘর্ষে প্রাণহানির সংখ্যা বেড়ে ৩৯ জনে দাঁড়িয়েছে। ২০১৩ সালের পর এটিই দেশটির সবচেয়ে ভয়াবহ রেল...
ইতালির প্রসিকিউটররা শনিবার জানিয়েছেন, সে দেশে অবস্থিত বিভিন্ন দাতব্য সংস্থার মাধ্যমে ফিলিস্তিনি গোষ্ঠী হামাসকে অর্থায়নের সন্দেহে তারা ৯ জনকে গ্রেপ্তার করেছেন।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কারাবন্দী আওয়ামী লীগ নেতা ডা. সেলিনা হায়াত আইভী জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার (৩ জুন) রাত ১০টা আট মিনিটে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হন।
চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধায় আলাদা বজ্রপাতের ঘটনায় মা-ছেলে ও এক কিশোরসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৩ জুন) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা দুটিতে আলাদা বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বিরুদ্ধে মানুষের চলাচলের সরকারি রাস্তা টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ করায় বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে তার...
বরগুনা জেলা পরিষদের সদর ডাকবাংলোর তিনতলার দুটি কক্ষ থেকে এক নারী ও তার দুই শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে পুলিশ এসে কক্ষের দরজা ভেঙে মরদেহগুলো...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর