ফিলিপাইনে বাস খাদে পড়ে নিহত ১৭

আপডেট : ০৬ ডিসেম্বর ২০২৩, ০১:৩০ পিএম

ফিলিপাইনের মধ্যাঞ্চলে যাত্রীবাহী একটি বাস দুর্ঘটনায় ১৭ জন নিহত হয়েছেন। বাসটি রাস্তা থেকে ছিটকে পাহাড়ি গিরিখাদে পড়ে গেলে এসব লোক প্রাণ হারান। এদের মধ্যে একজন কেনিয়ার নাগরিকও রয়েছে। 

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, প্রাদেশিক দুর্যোগ সংস্থার প্রধান রডারিক ট্রেন বলেন, বাসটি মঙ্গলবার বিকেলে অ্যান্টিক প্রদেশের হ্যামটিকে যাওয়ার সময় দুর্ঘটনার কবলে পড়ে।

স্থানীয় বেতার কেন্দ্র ডিজেডআরএইচ’কে বলেছেন, যাত্রীর মধ্যে চারজন কেনিয়ার নাগরিক ছিল। এদের বেশির ভাগই অ্যান্টিক প্রদেশের বাসিন্দা।

গিরিখাদটি প্রায় ৩০ মিটার গভীর ছিল। দুর্ঘটনায় সাতজন মারাত্মকভাবে আহত হয়। আহতদের মধ্যেও একজন কেনিয়ার নাগরিক রয়েছে। রাস্তাটি দুর্ঘটনা প্রবণ বলে তিনি উল্লেখ করেন।

এআর
নেপালে পাহাড়ি সড়ক থেকে একটি যাত্রীবাহী বাস নদীতে পড়ে নারীসহ ১৯ জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ২৫ জন।
ব্রাজিলের দক্ষিণাঞ্চলের একটি শহরে টর্নেডোর আঘাতে কমপক্ষে ছয় জন নিহত ও আহত হয়েছে অন্তত ৪৩৭ জন। বাস্তুচ্যুত হয়েছেন অন্তত এক হাজার মানুষ। আর ফিলিপাইনে আঘাত হেনেছে ভয়াবহ সুপার টাইফুন ফুং-ওয়ং।
ফিলিপাইনসের আবহাওয়া বিভাগ একটি জরুরি সতর্কতা জারি করেছে। শনিবারের ওই সতর্ক বার্তায় প্রাণঘাতী ঝড়ো হাওয়া সম্ভাবনার কথা উল্লেখ করে বলা হয়, বিশাল টাইফুন ফাং-ওয়াং (স্থানীয় নাম উওয়ান) দেশের পূর্ব...
ফিলিপাইনে টাইফুন কালমেগিতে মৃতের সংখ্যা বেড়ে ৬৬ জনে দাঁড়িয়েছে। টাইফুনের ফলে সৃষ্ট স্মরণকালের ভয়াবহতম ওই বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত সেবু প্রদেশের বাসিন্দারা ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান থেকে সরে...
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কারাবন্দী আওয়ামী লীগ নেতা ডা. সেলিনা হায়াত আইভী জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার (৩ জুন) রাত ১০টা আট মিনিটে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হন।
চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধায় আলাদা বজ্রপাতের ঘটনায় মা-ছেলে ও এক কিশোরসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৩ জুন) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা দুটিতে আলাদা বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বিরুদ্ধে মানুষের চলাচলের সরকারি রাস্তা টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ করায় বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে তার...
বরগুনা জেলা পরিষদের সদর ডাকবাংলোর তিনতলার দুটি কক্ষ থেকে এক নারী ও তার দুই শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে পুলিশ এসে কক্ষের দরজা ভেঙে মরদেহগুলো...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর